ঢাকা ১০:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, লালন উৎসব ও শীতকালীন সাংস্কৃতিক আয়োজন নিয়ে দিকনির্দেশনা পাঁচ বছরে ৫০০ তরুণ আইনজীবীকে দক্ষ করার লক্ষ্য, শুরু ইন্টার্নশিপের তৃতীয় ব্যাচ সুস্থ হয়ে চুয়েটে ফিরবেন উপাচার্য, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের গাঁজাসহ ধরা পড়লেন ছাত্রদল নেতা, এক দিনের কারাদণ্ড দেশের সব বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস: ইউজিসি সদস্য ড. মামুন আয়াসের জামিন শুনানিতে আদালতে তুলকালাম, বিচারকের সামনেই আইনজীবীদের হাতাহাতি পূজার ছুটিতে সাজেক বন্ধই থাকছে? নিষেধাজ্ঞা-অবরোধে কোটি টাকার বুকিং নিয়ে শঙ্কা সাভারে মাদানী সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মৌলভীবাজারে আ.লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী গ্রেফতার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মমতার বাড়ির সামনে তার ওপর ছুরি হামলার চেষ্টা, নারী আটক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ১১ সময় দেখুন

পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতার কালীঘাট এলাকায় তার নিজ বাড়ির সামনে এক নারী ছুরিকাঘাত করার চেষ্টা করেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের (মমতাপন্থি) সাধারণ সম্পাদক দোলা সেন।

এ ঘটনায় কালীঘাট থানায় ইতোমধ্যে অভিযোগ দায়ের করেছেন দোলা সেন। অভিযোগে দোলা বলেছেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এবং তৃণমূল কংগ্রেসের মমতাপন্থি নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় কালীঘাট মিলন সঙ্ঘের পূজায় যোগ দিতে মমতার বাড়ি থেকে বের হচ্ছিলেন। বাড়ির গেট পেরোনোর পর এক নারী মমতাকে ‘পিসি’ সম্বোধন করে ছুটে আসেন এবং মমতার ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন। মমতার সাথে থাকা লোকজন তা প্রতিহত করার পর ওই নারী রাস্তায় শুয়ে গালিগালাজ করতে থাকেন।

আরও পড়ুনঃ  নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটুনি, হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার

অভিযোগে তৃণমূল সাধারণ সম্পাদক বলেছেন, ওই নারী মদ্যপ ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তেড়ে আসার সময় ওই নারীর হাতে ছুরি ছিল। আরও বলেন, এ ঘটনার পর তারা সেখানে দাঁড়িয়ে থাকা ২ পুলিশ কর্মীর কাছে অভিযোগ করেছিলেন, কিন্তু তারা নিজেদের রাজ্যপুলিশের কর্মী বলে জানান এবং বলেন, কলকাতা পুলিশের অধীনে থাকা এলাকায় তারা কিছু করতে পারবেন না।

আরও পড়ুনঃ  খুলনার অসুস্থ ছাত্রদল নেতা সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

এদিকে রাতে হামলাকারী ওই নারীকে আটকের তথ্য নিশ্চিত করেছে কলকাতা পুলিশ। পুলিশসূত্রে জানা গেছে, ওই নারীর নাম অনুসূয়া সাহা এবং তিনি কলকাতার নিউ আলিপুরের বাসিন্দা। এক সময় সিভিক ভলান্টিয়ার (কমিউনিটি পুলিশ) ছিলেন, তবে গত এক বছর ধরে ডিউটিতে ছিলেন না তিনি।

আরও পড়ুনঃ  জাতীয় বিশ্ববিদ্যালয়ের ও মাউশির চিঠি টেম্পারিং করে ভুয়া শিক্ষক নিয়োগ প্রমাণিত, বহাল তবিয়তে অধ্যক্ষ আমজাদ
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মমতার বাড়ির সামনে তার ওপর ছুরি হামলার চেষ্টা, নারী আটক

আপডেটের সময়: ১০:১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতার কালীঘাট এলাকায় তার নিজ বাড়ির সামনে এক নারী ছুরিকাঘাত করার চেষ্টা করেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের (মমতাপন্থি) সাধারণ সম্পাদক দোলা সেন।

এ ঘটনায় কালীঘাট থানায় ইতোমধ্যে অভিযোগ দায়ের করেছেন দোলা সেন। অভিযোগে দোলা বলেছেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এবং তৃণমূল কংগ্রেসের মমতাপন্থি নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় কালীঘাট মিলন সঙ্ঘের পূজায় যোগ দিতে মমতার বাড়ি থেকে বের হচ্ছিলেন। বাড়ির গেট পেরোনোর পর এক নারী মমতাকে ‘পিসি’ সম্বোধন করে ছুটে আসেন এবং মমতার ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন। মমতার সাথে থাকা লোকজন তা প্রতিহত করার পর ওই নারী রাস্তায় শুয়ে গালিগালাজ করতে থাকেন।

আরও পড়ুনঃ  মৌলভীবাজারে আ.লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী গ্রেফতার

অভিযোগে তৃণমূল সাধারণ সম্পাদক বলেছেন, ওই নারী মদ্যপ ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তেড়ে আসার সময় ওই নারীর হাতে ছুরি ছিল। আরও বলেন, এ ঘটনার পর তারা সেখানে দাঁড়িয়ে থাকা ২ পুলিশ কর্মীর কাছে অভিযোগ করেছিলেন, কিন্তু তারা নিজেদের রাজ্যপুলিশের কর্মী বলে জানান এবং বলেন, কলকাতা পুলিশের অধীনে থাকা এলাকায় তারা কিছু করতে পারবেন না।

আরও পড়ুনঃ  খুলনার অসুস্থ ছাত্রদল নেতা সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

এদিকে রাতে হামলাকারী ওই নারীকে আটকের তথ্য নিশ্চিত করেছে কলকাতা পুলিশ। পুলিশসূত্রে জানা গেছে, ওই নারীর নাম অনুসূয়া সাহা এবং তিনি কলকাতার নিউ আলিপুরের বাসিন্দা। এক সময় সিভিক ভলান্টিয়ার (কমিউনিটি পুলিশ) ছিলেন, তবে গত এক বছর ধরে ডিউটিতে ছিলেন না তিনি।

আরও পড়ুনঃ  অধ্যক্ষের বাড়িতে নিয়োগ পরীক্ষা, ফল প্রকাশ মাদরাসায়; অনিয়মের অভিযোগ