ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চাকরির প্রলোভনে তরুণীদের আটকে রাখার অভিযোগ, দম্পতিসহ গ্রেপ্তার ৫ প্রায় দুই বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা দশে বাবর আজম মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ সালমান শাহ হত্যা মামলা নিয়ে বাদীকে হুমকি, ‘শাহরানকেও হত্যা করা হবে’ আ. লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব: তথ্যমন্ত্রী মিশরে শ্রমিকবাহী দুই পিকআপের সংঘর্ষ, নিহত ১৮ বিএনপিকে ‘মাফিয়া-গোষ্ঠীনির্ভর’ কাঠামোয় পরিণত হওয়ার অভিযোগ পাটওয়ারীর মার্কিন রণতরীতে নৌসেনাদের সংঘর্ষ, ৭ জন নিহত শুটিংয়ের সময় হঠাৎ নাকে পরা নথ গিলে ফেললেন শেহনাজ গিল মহেশখালীতে এলএনজি সরবরাহে বড় ধাক্কা, চট্টগ্রামে ৪০ শতাংশ গ্যাস ঘাটতি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ময়মনসিংহ গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের লাইনচ্যুত দুই বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

  • arif
  • আপডেটের সময়: ১০:০০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ২৯ সময় দেখুন

ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত তিনটি বগির মধ্যে দুটি উদ্ধার করা হয়েছে। রাতভর উদ্ধার অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৯টা পর্যন্ত দুটি বগি উদ্ধার করা হয়। অবশিষ্ট একটি বগি উদ্ধারের কাজ চলমান রয়েছে। তবে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  রাষ্ট্র পুনর্গঠনে ‘থ্রি-আর’ কৌশল, লক্ষ্য সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী

এর আগে বুধবার (২৪ জুন) রাত পৌনে ১১টার দিকে গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পর দুর্ঘটনাকবলিত বগিগুলো ঘটনাস্থলে রেখেই রাত ১২টা ২৫ মিনিটে ট্রেনটির বাকি অংশ চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। একই সময়ে ময়মনসিংহ থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  চাকরির প্রলোভনে তরুণীদের আটকে রাখার অভিযোগ, দম্পতিসহ গ্রেপ্তার ৫

ময়মনসিংহ স্টেশনের আরএনবির হাবিলদার গোলাম মওলা জানান, কম্পিউটারভিত্তিক রিলে ইন্টারলকিং সিস্টেমের ত্রুটির কারণে লাইন ক্লিয়ার না হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রিলিফ ট্রেন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে এবং বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, ‘বিজয় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত তিনটি বগির মধ্যে দুটি উদ্ধার করা হয়েছে। বাকি একটি বগি উদ্ধারের কাজ চলছে। উদ্ধার কার্যক্রম সম্পন্ন করতে আরও কিছুটা সময় লাগতে পারে।’

আরও পড়ুনঃ  কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করতে বাজার সিন্ডিকেট ভাঙার হুঁশিয়ারি আইনমন্ত্রীর

রেলওয়ে সূত্র জানায়, অবশিষ্ট বগিটি দ্রুত সরিয়ে রেললাইন সম্পূর্ণ ঝুঁকিমুক্ত করতে উদ্ধারকারী দল কাজ চালিয়ে যাচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

চাকরির প্রলোভনে তরুণীদের আটকে রাখার অভিযোগ, দম্পতিসহ গ্রেপ্তার ৫

ময়মনসিংহ গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের লাইনচ্যুত দুই বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

আপডেটের সময়: ১০:০০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত তিনটি বগির মধ্যে দুটি উদ্ধার করা হয়েছে। রাতভর উদ্ধার অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৯টা পর্যন্ত দুটি বগি উদ্ধার করা হয়। অবশিষ্ট একটি বগি উদ্ধারের কাজ চলমান রয়েছে। তবে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, ঝাড়খণ্ডে পুলিশের লাঠিচার্জ-জলকামান

এর আগে বুধবার (২৪ জুন) রাত পৌনে ১১টার দিকে গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পর দুর্ঘটনাকবলিত বগিগুলো ঘটনাস্থলে রেখেই রাত ১২টা ২৫ মিনিটে ট্রেনটির বাকি অংশ চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। একই সময়ে ময়মনসিংহ থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৬ বাংলাদেশি

ময়মনসিংহ স্টেশনের আরএনবির হাবিলদার গোলাম মওলা জানান, কম্পিউটারভিত্তিক রিলে ইন্টারলকিং সিস্টেমের ত্রুটির কারণে লাইন ক্লিয়ার না হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রিলিফ ট্রেন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে এবং বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, ‘বিজয় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত তিনটি বগির মধ্যে দুটি উদ্ধার করা হয়েছে। বাকি একটি বগি উদ্ধারের কাজ চলছে। উদ্ধার কার্যক্রম সম্পন্ন করতে আরও কিছুটা সময় লাগতে পারে।’

আরও পড়ুনঃ  বই পড়ে পুরস্কার পেল ৪৬ স্কুলের ৩২৬৯ শিক্ষার্থী

রেলওয়ে সূত্র জানায়, অবশিষ্ট বগিটি দ্রুত সরিয়ে রেললাইন সম্পূর্ণ ঝুঁকিমুক্ত করতে উদ্ধারকারী দল কাজ চালিয়ে যাচ্ছে।