ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ময়মনসিংহ মেডিকেলে র‍্যাবের অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:৪৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৪৪ সময় দেখুন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কথিত দালাল চক্রের ১৪ সদস্যকে আটক করেছে র‍্যাব-১৪। রোগী ও তাদের স্বজনদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণা এবং বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার অভিযোগে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) হাসপাতাল চত্বরে পরিচালিত এ অভিযানে র‍্যাব-১৪-এর একটি দল অংশ নেয়।

আরও পড়ুনঃ  নতুন আইফোন কিনতে কিডনি বিক্রি! কুশাল টন্ডন

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র হাসপাতালের অসহায় ও দরিদ্র রোগীদের টার্গেট করে চিকিৎসার নামে বিভ্রান্ত করছিল। পরে রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ পাওয়া যায়।

রোগী ও স্বজনদের একাধিক অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি চালিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দালাল চক্রের ১৪ সদস্যকে আটক করা হয়েছে।

আরও পড়ুনঃ  দেশে ফিরেই আওয়ামী লীগকে বাঁধনের কড়া বার্তা, ‘ভবিষ্যতে যেন লজ্জিত হতে না হয়’

র‍্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে চারজন এর আগেও একই ধরনের অভিযোগে দুইবার করে আটক হয়েছিল। তবে আইনগত প্রক্রিয়া শেষে মুক্তি পেয়ে তারা আবারও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে।

র‍্যাব-১৪ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি সরকারি হাসপাতাল এলাকায় রোগী ও স্বজনদের নিরাপদ ও হয়রানিমুক্ত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  ইউনিভার্সালের ইতিহাসে সর্বোচ্চ আয়, রেকর্ড গড়ল নোলানের ‘দ্য ওডিসি’

এদিকে র‍্যাব সাধারণ মানুষকে হাসপাতাল এলাকায় কোনো অপরিচিত ব্যক্তি বা দালালের প্রলোভনে বিভ্রান্ত না হয়ে প্রয়োজনীয় চিকিৎসাসেবার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের নির্ধারিত তথ্যকেন্দ্র বা সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ময়মনসিংহ মেডিকেলে র‍্যাবের অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক

আপডেটের সময়: ০১:৪৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কথিত দালাল চক্রের ১৪ সদস্যকে আটক করেছে র‍্যাব-১৪। রোগী ও তাদের স্বজনদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণা এবং বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার অভিযোগে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) হাসপাতাল চত্বরে পরিচালিত এ অভিযানে র‍্যাব-১৪-এর একটি দল অংশ নেয়।

আরও পড়ুনঃ  দেশে ফিরেই আওয়ামী লীগকে বাঁধনের কড়া বার্তা, ‘ভবিষ্যতে যেন লজ্জিত হতে না হয়’

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র হাসপাতালের অসহায় ও দরিদ্র রোগীদের টার্গেট করে চিকিৎসার নামে বিভ্রান্ত করছিল। পরে রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ পাওয়া যায়।

রোগী ও স্বজনদের একাধিক অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি চালিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দালাল চক্রের ১৪ সদস্যকে আটক করা হয়েছে।

আরও পড়ুনঃ  উত্থান-পতন জীবনেরই অংশ, নিজের আলো হারাতে নেই: পূর্ণিমা

র‍্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে চারজন এর আগেও একই ধরনের অভিযোগে দুইবার করে আটক হয়েছিল। তবে আইনগত প্রক্রিয়া শেষে মুক্তি পেয়ে তারা আবারও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে।

র‍্যাব-১৪ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি সরকারি হাসপাতাল এলাকায় রোগী ও স্বজনদের নিরাপদ ও হয়রানিমুক্ত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  মুক্তিযুদ্ধের অর্জন বৃথা হতে দেওয়া যাবে না, তরুণদের প্রতি ফজলুর রহমানের আহ্বান