ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
টঙ্গীতে তিন সাংবাদিককে তিন ঘণ্টা আটকে রেখে নির্যাতনের অভিযোগ ক্যান্টনমেন্ট রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ, হতাহতের খবর নেই পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টির আভাস, ভারি বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে ভাঙ্গুড়ায় নকল দুধের কারবার, তথ্যদাতাকে হত্যার হুমকির অভিযোগ ফ্লোরিডার মঞ্চে গান শোনাবেন অপূর্ব মানুষের অধিকার নষ্ট করলে শুধু তওবায় কি মুক্তি মেলে? রাজনৈতিক সমর্থন দেখানোর জায়গা ব্যালট বাক্স, সরকারি অফিস নয়: প্রধানমন্ত্রী আইসিইউর খোঁজে হাসপাতাল থেকে হাসপাতালে, শেষ রক্ষা হলো না শিশুর ১৫ বছর পর দামেস্কের ঐতিহাসিক মসজিদে ফিরল জুমার জামাত তত্ত্বাবধায়ক সরকার ও উচ্চকক্ষ নিয়ে সিদ্ধান্তহীনতায় বিশেষ কমিটি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মাত্র ৩০ সেকেন্ডের অভ্যাসেই কমতে পারে মানসিক চাপ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৮৬ সময় দেখুন

আধুনিক জীবনে কাজের চাপ, মানসিক ক্লান্তি ও দুশ্চিন্তা কমাতে ঘণ্টার পর ঘণ্টা ধ্যান বা ব্যয়বহুল কোনো রুটিনের প্রয়োজন নাও হতে পারে। সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, মাত্র ১৫ থেকে ৩০ সেকেন্ডের কিছু সহজ মানসিক অনুশীলন বা ‘মাইক্রোপ্র্যাকটিস’ মেজাজ ভালো করা, ক্লান্তি কমানো এবং তাৎক্ষণিকভাবে শরীর ও মনে সতেজতা আনতে সহায়ক হতে পারে।

নেদারল্যান্ডসের ডেলফট ইউনিভার্সিটি অব টেকনোলজির গবেষক নাতালি ভ্যান ডের ওয়াল এবং ‘মাইক্রোপ্র্যাকটিস’-এর লেখক এলি সাসম্যানের মতে, প্রতিদিনের ব্যস্ততার মাঝেও অল্প সময়ের কিছু সহজ কৌশল মানসিক অবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবের আমেজ বাগেরহাটে, উন্নয়ন ও সমস্যা সমাধানের আশায় জেলাবাসী

লাফটার ইয়োগা: কোনো রসিকতা ছাড়াই গভীর শ্বাস নিয়ে কৃত্রিমভাবে হাসার চেষ্টা করা হয় এই অনুশীলনে। কিছু সময় পর কৃত্রিম হাসিই স্বাভাবিক হাসিতে পরিণত হতে পারে। গবেষণার বরাত দিয়ে বলা হয়েছে, এই ধরনের হাসির অনুশীলন বিষণ্ণতা ও উদ্বেগ কমাতে সহায়ক হতে পারে।

মাইক্রো ইয়োগা ও স্ট্রেচিং: দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে কাজ করলে ঘাড়, পিঠ ও মেরুদণ্ডে চাপ তৈরি হয়। এ ক্ষেত্রে পিঠের পেছনে হাত রেখে বুক টানটান করে দুই-তিনবার ধীরে শ্বাস নেওয়ার মতো হালকা স্ট্রেচিং করা যেতে পারে। নিয়মিত অল্প সময়ের স্ট্রেচিং শারীরিক অস্বস্তি ও মানসিক ক্লান্তি কমাতে সহায়ক হতে পারে।

আরও পড়ুনঃ  ফ্লোরিডার মঞ্চে গান শোনাবেন অপূর্ব

ধীর শ্বাস-প্রশ্বাস: কয়েকবার ধীরে শ্বাস নিয়ে দীর্ঘ সময় ধরে শ্বাস ছাড়ার অভ্যাস শরীরের প্যারাসিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় করতে সহায়তা করতে পারে। এতে নার্ভাসনেস কমে মনকে দ্রুত শান্ত করার ক্ষেত্রে উপকার পাওয়া যেতে পারে।

সেলফ-কম্প্যাশনেট টাচ: বুকের ওপর নিজের হাত আলতোভাবে রেখে গভীর শ্বাস নেওয়া এবং নিজের প্রতি সহানুভূতিশীল ও ইতিবাচক চিন্তা করার এই অনুশীলন মানসিক চাপ কমাতে সহায়ক হতে পারে। গবেষণায় এ ধরনের অনুশীলনের সঙ্গে স্ট্রেস-সম্পর্কিত শারীরবৃত্তীয় পরিবর্তনের সম্পর্কও তুলে ধরা হয়েছে।

আরও পড়ুনঃ  খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসে প্রধানমন্ত্রীর উপস্থিতি

বিশেষজ্ঞদের মতে, সবগুলো অনুশীলন একসঙ্গে করার প্রয়োজন নেই। বরং নিজের জীবনযাত্রা ও সময়ের সঙ্গে মানানসই একটি বা দুটি সহজ অভ্যাস বেছে নিয়ে দিনের বিভিন্ন সময়ে অল্প সময়ের জন্য চর্চা করলেই মানসিক চাপ ও ক্লান্তি সামলাতে উপকার পাওয়া যেতে পারে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

টঙ্গীতে তিন সাংবাদিককে তিন ঘণ্টা আটকে রেখে নির্যাতনের অভিযোগ

মাত্র ৩০ সেকেন্ডের অভ্যাসেই কমতে পারে মানসিক চাপ

আপডেটের সময়: ০৮:৫০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আধুনিক জীবনে কাজের চাপ, মানসিক ক্লান্তি ও দুশ্চিন্তা কমাতে ঘণ্টার পর ঘণ্টা ধ্যান বা ব্যয়বহুল কোনো রুটিনের প্রয়োজন নাও হতে পারে। সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, মাত্র ১৫ থেকে ৩০ সেকেন্ডের কিছু সহজ মানসিক অনুশীলন বা ‘মাইক্রোপ্র্যাকটিস’ মেজাজ ভালো করা, ক্লান্তি কমানো এবং তাৎক্ষণিকভাবে শরীর ও মনে সতেজতা আনতে সহায়ক হতে পারে।

নেদারল্যান্ডসের ডেলফট ইউনিভার্সিটি অব টেকনোলজির গবেষক নাতালি ভ্যান ডের ওয়াল এবং ‘মাইক্রোপ্র্যাকটিস’-এর লেখক এলি সাসম্যানের মতে, প্রতিদিনের ব্যস্ততার মাঝেও অল্প সময়ের কিছু সহজ কৌশল মানসিক অবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

আরও পড়ুনঃ  ডিসেম্বর পর্যন্ত বাড়তি সতর্কতা, প্রশাসনের পাশাপাশি সক্রিয় থাকবে বিএনপি ও মিত্ররা

লাফটার ইয়োগা: কোনো রসিকতা ছাড়াই গভীর শ্বাস নিয়ে কৃত্রিমভাবে হাসার চেষ্টা করা হয় এই অনুশীলনে। কিছু সময় পর কৃত্রিম হাসিই স্বাভাবিক হাসিতে পরিণত হতে পারে। গবেষণার বরাত দিয়ে বলা হয়েছে, এই ধরনের হাসির অনুশীলন বিষণ্ণতা ও উদ্বেগ কমাতে সহায়ক হতে পারে।

মাইক্রো ইয়োগা ও স্ট্রেচিং: দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে কাজ করলে ঘাড়, পিঠ ও মেরুদণ্ডে চাপ তৈরি হয়। এ ক্ষেত্রে পিঠের পেছনে হাত রেখে বুক টানটান করে দুই-তিনবার ধীরে শ্বাস নেওয়ার মতো হালকা স্ট্রেচিং করা যেতে পারে। নিয়মিত অল্প সময়ের স্ট্রেচিং শারীরিক অস্বস্তি ও মানসিক ক্লান্তি কমাতে সহায়ক হতে পারে।

আরও পড়ুনঃ  কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ধীর শ্বাস-প্রশ্বাস: কয়েকবার ধীরে শ্বাস নিয়ে দীর্ঘ সময় ধরে শ্বাস ছাড়ার অভ্যাস শরীরের প্যারাসিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় করতে সহায়তা করতে পারে। এতে নার্ভাসনেস কমে মনকে দ্রুত শান্ত করার ক্ষেত্রে উপকার পাওয়া যেতে পারে।

সেলফ-কম্প্যাশনেট টাচ: বুকের ওপর নিজের হাত আলতোভাবে রেখে গভীর শ্বাস নেওয়া এবং নিজের প্রতি সহানুভূতিশীল ও ইতিবাচক চিন্তা করার এই অনুশীলন মানসিক চাপ কমাতে সহায়ক হতে পারে। গবেষণায় এ ধরনের অনুশীলনের সঙ্গে স্ট্রেস-সম্পর্কিত শারীরবৃত্তীয় পরিবর্তনের সম্পর্কও তুলে ধরা হয়েছে।

আরও পড়ুনঃ  শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে জয়ের স্বাদ পেল বাংলাদেশ