ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এমপিদের বেতন ৫ লাখ, মন্ত্রীদের ১০ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের রাষ্ট্রপতি পদে ড. ইউনূসকে কোনো প্রস্তাব নয়, আলোচনায় মির্জা ফখরুল: প্রতিবেদন মুরগি, ডিম ও দুধের দাম আবারও বেড়েছে, কমেছে কাঁচামরিচ; কিছুটা স্বস্তিতে সবজির বাজার ফিফা সভাপতি ইনফান্তিনোকে ঘিরে চাপ বাড়ছে, পাশে আর্জেন্টিনা ও মেক্সিকো ‘এক দফা’ আন্দোলনের নেপথ্যের প্রেক্ষাপট নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন রাশেদ খাঁন হরমুজ প্রণালি নিয়ে নতুন অনিশ্চয়তা, আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল অপরিশোধিত তেলের দা বিদেশফেরত শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে উন্নয়নে কাজে লাগাতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সিলেট-ঢাকা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: শিশুসহ নিহত ৯, দায় বেপরোয়া গতি ও ওভারটেকিং বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৭, আহত অন্তত ২৩ ১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

 মাদারীপুরে বিচারক–ম্যাজিস্ট্রেট দম্পতির বাড়িতে দুর্ধর্ষ চুরি

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় মানিকগঞ্জ আদালতের সিনিয়র সিভিল জজ আতিক জামান এবং তার স্ত্রী মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মায়িশা মালিহা অদ্রি দম্পতির বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

রোববার (৫ জুলাই) রাতে শহরের পানিছত্র ভূঁইয়া বাড়ি মসজিদসংলগ্ন ওই বাড়িতে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জজ আতিক জামানের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. আলিমুজ্জামান অসুস্থতার কারণে পরিবারসহ ঢাকায় চিকিৎসাধীন থাকায় বাড়িটি তালাবদ্ধ ছিল। এই সুযোগে গভীর রাতে দুর্বৃত্তরা গেট ও ঘরের তালা কেটে ভেতরে প্রবেশ করে।

আরও পড়ুনঃ  শতবর্ষে না ফেরার দেশে সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. এ. আর. খান

চোরেরা শয়নকক্ষের স্টিলের আলমারির লকার ভেঙে প্রায় ১১ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, একাধিক মূল্যবান হাতঘড়ি এবং অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। এছাড়া নির্মাণাধীন ভবনে রাখা বিভিন্ন মালামালও চুরি হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার।

আরও পড়ুনঃ  সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

সোমবার সকাল ৭টার দিকে বাড়ির ভাড়াটিয়ারা গেটের তালা ভাঙা দেখতে পেয়ে মো. আলিমুজ্জামানকে বিষয়টি জানান। পরে তিনি ঢাকা থেকে এসে বাড়ির বিভিন্ন কক্ষের তালা ভাঙা এবং মালামাল চুরির বিষয়টি নিশ্চিত হন।

বিচার বিভাগ ও প্রশাসনের দুই কর্মকর্তার গ্রামের বাড়িতে সংঘটিত এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরান

খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত শনাক্ত, গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় মো. আলিমুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মাদারীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এমপিদের বেতন ৫ লাখ, মন্ত্রীদের ১০ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের

 মাদারীপুরে বিচারক–ম্যাজিস্ট্রেট দম্পতির বাড়িতে দুর্ধর্ষ চুরি

আপডেটের সময়: ০৮:০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় মানিকগঞ্জ আদালতের সিনিয়র সিভিল জজ আতিক জামান এবং তার স্ত্রী মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মায়িশা মালিহা অদ্রি দম্পতির বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

রোববার (৫ জুলাই) রাতে শহরের পানিছত্র ভূঁইয়া বাড়ি মসজিদসংলগ্ন ওই বাড়িতে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জজ আতিক জামানের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. আলিমুজ্জামান অসুস্থতার কারণে পরিবারসহ ঢাকায় চিকিৎসাধীন থাকায় বাড়িটি তালাবদ্ধ ছিল। এই সুযোগে গভীর রাতে দুর্বৃত্তরা গেট ও ঘরের তালা কেটে ভেতরে প্রবেশ করে।

আরও পড়ুনঃ  সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

চোরেরা শয়নকক্ষের স্টিলের আলমারির লকার ভেঙে প্রায় ১১ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, একাধিক মূল্যবান হাতঘড়ি এবং অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। এছাড়া নির্মাণাধীন ভবনে রাখা বিভিন্ন মালামালও চুরি হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার।

আরও পড়ুনঃ  অস্ট্রেলিয়ায় প্রথম অনুশীলনেই স্বস্তির বার্তা দিলেন তাইজুল

সোমবার সকাল ৭টার দিকে বাড়ির ভাড়াটিয়ারা গেটের তালা ভাঙা দেখতে পেয়ে মো. আলিমুজ্জামানকে বিষয়টি জানান। পরে তিনি ঢাকা থেকে এসে বাড়ির বিভিন্ন কক্ষের তালা ভাঙা এবং মালামাল চুরির বিষয়টি নিশ্চিত হন।

বিচার বিভাগ ও প্রশাসনের দুই কর্মকর্তার গ্রামের বাড়িতে সংঘটিত এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  ডকুমেন্টারির প্রতিবাদে হামলার অভিযোগ মাহিন সরকারের