যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার অপব্যবহার ঠেকাতে নতুন ভিসা বিধিনিষেধের নীতি ঘোষণা করেছে দেশটির সরকার। বার্থ ট্যুরিজম বা সন্তান জন্মের মাধ্যমে মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে ভ্রমণ এবং এ ধরনের কর্মকাণ্ডে সহায়তাকারীদেরও নতুন বিধিনিষেধের আওতায় আনা হয়েছে।
নতুন নীতিটি এমন ব্যক্তিদের লক্ষ্য করে করা হয়েছে, যারা জেনেশুনে যুক্তরাষ্ট্রে বার্থ ট্যুরিজমে জড়িত হন, আগে এতে জড়িত ছিলেন অথবা এ কাজে অন্যদের সহায়তা করেন। এর মধ্যে বাণিজ্যিকভাবে বার্থ ট্যুরিজমের সুযোগ দেওয়া নেটওয়ার্কের মালিক, পরিচালনাকারী ও ব্যবস্থাপকেরাও রয়েছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, বার্থ ট্যুরিজম নেটওয়ার্কগুলো মুনাফার জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার অপব্যবহার করছে এবং এর মাধ্যমে মার্কিন নাগরিকত্ব পাওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে রুবিও আরও দাবি করেন, শুধু মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে সন্তান জন্মদানের ব্যবস্থা করে দেওয়ার বিনিময়ে একটি চক্র ১০ হাজার ডলার পর্যন্ত অর্থ নেয়।
প্রতিবেদকের নাম 

























