ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ২ হাজার ৭৪১ টাকা মোটরসাইকেলে বেড়াতে যাচ্ছিলেন বাবা-মা-ছেলে, গাড়িচাপায় সবাই নিহত হাজারীবাগে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, ধাওয়া দিয়ে দুজনকে আটক ইউরোপে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও হামলার হুঁশিয়ারি দিল ইরান দেশের বিভিন্ন স্থানে বাস-ট্রেনে আগুন, ককটেল বিস্ফোরণ; নাশকতায় গ্রেপ্তার ৪৩ শ্রীলঙ্কাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ শিলাবৃষ্টিতে নুয়ে পড়েছে নালিতাবাড়ীর আমন ধান, ক্ষয়ক্ষতির শঙ্কায় কৃষকরা রংপুরে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় তেল চুরি ও অপচয় রোধে শুধু প্রযুক্তি যথেষ্ট নয়, নজরদারি ও জবাবদিহি বাড়াতে হবে রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ২৭৪ জন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মালয়েশিয়ায় উন্মুক্ত শ্রমবাজার ও অবকাঠামো নির্মাণে চীনা সহায়তা চাইবে বাংলাদেশ

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে আগামীকাল রোববার মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান। দুই দিনের রাষ্ট্রীয় সফরে তিনি ২২ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, ২৩ জুন কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’-এ যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর বেইজিংয়ে গিয়ে ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং ২৬ জুন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। সফর শেষে একই দিন দেশে ফেরার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  টঙ্গীতে তিন সাংবাদিককে তিন ঘণ্টা আটকে রেখে নির্যাতনের অভিযোগ

সংশ্লিষ্টরা আশা করছেন, এ সফরের মধ্য দিয়ে প্রায় দুই বছর ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হতে পারে। সফরে নিরাপদ অভিবাসন, কর্মী নিয়োগ, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু গুরুত্ব পাবে।

মালয়েশিয়ার সঙ্গে সংস্কৃতি এবং তথ্য ও সম্প্রচার খাতে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তুতি রয়েছে। পাশাপাশি আরও কয়েকটি নোট অব এক্সচেঞ্জ সই হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুনঃ  ইতালিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

চীন সফরে অবকাঠামো, কৃষি, শিক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, কৃত্রিম বুদ্ধিমত্তা, গণমাধ্যম এবং উন্নয়ন সহযোগিতাসহ প্রায় ১৫টি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি চলছে। এছাড়া সেতু, উড়ালসড়ক, পাতাল রেলসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে চীনের আর্থিক ও কারিগরি সহায়তা চাওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসীকল্যাণমন্ত্রী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পররাষ্ট্র সচিবসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার

সংশ্লিষ্ট মহলের মতে, এ সফরের মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার সম্ভাবনা যেমন বাড়বে, তেমনি চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতাও আরও জোরদার হবে। তবে শ্রমবাজার চালু হলেও অতীতের সিন্ডিকেট ও দুর্নীতি এড়াতে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং সমান সুযোগভিত্তিক কর্মী নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন রিক্রুটিং এজেন্সি ও প্রবাসী সংগঠনের প্রতিনিধিরা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ২ হাজার ৭৪১ টাকা

মালয়েশিয়ায় উন্মুক্ত শ্রমবাজার ও অবকাঠামো নির্মাণে চীনা সহায়তা চাইবে বাংলাদেশ

আপডেটের সময়: ১১:৩৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে আগামীকাল রোববার মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান। দুই দিনের রাষ্ট্রীয় সফরে তিনি ২২ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, ২৩ জুন কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’-এ যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর বেইজিংয়ে গিয়ে ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং ২৬ জুন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। সফর শেষে একই দিন দেশে ফেরার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা