ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ পে-স্কেল নিয়ে সিদ্ধান্তে দেরি হলে সংকট আরও বাড়বে: দেবপ্রিয় ভট্টাচার্য বাংলাদেশের সঙ্গে ৩৪ দেশের ভিসা ছাড়ের চুক্তি, কোন পাসপোর্টে মিলবে সুবিধা? দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে আরও ২ কার্গো এলএনজি কিনছে সরকার এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও সফরে মির্জা ফখরুল কৃষি মৌসুমে সরবরাহ নিশ্চিত করতে ৩.৬৫ লাখ টন সার আমদানি স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখনই বলা যাচ্ছে না: সিইসি আবারও ক্যানসার শনাক্ত, নতুন লড়াইয়ে সামিয়া আফরিন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মালয়েশিয়ার শ্রমবাজারে ২৫ জনের সিন্ডিকেট, প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠদের জড়িত থাকার অভিযোগ সারজিসের

মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর নামে আবারও সিন্ডিকেট গঠনের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম। তাঁর দাবি, ২৫ জনের একটি সিন্ডিকেটের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এতে প্রধানমন্ত্রী ও তাঁর ঘনিষ্ঠ কয়েকজনের সম্পৃক্ততা রয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সারজিস আলম। এনসিপি চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়েবের সভাপতিত্বে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সারজিস আলম বলেন, মালয়েশিয়ায় কর্মসংস্থানের নামে আবারও ২৫ জনের সিন্ডিকেট করা হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রীসহ তাঁর ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি এই সিন্ডিকেটের সঙ্গে সরাসরি যুক্ত।

আরও পড়ুনঃ  জুয়েলারি খাত থেকে ২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্য বাজুসের

প্রবাসী কর্মী ও তাঁদের স্বজনদের হয়রানির অভিযোগ তুলে এনসিপির এই নেতা বলেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে শ্রমবাজারে সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় বা অনিয়মের সুযোগ বন্ধ করার দাবি জানান তিনি।

সরকারি কর্মকর্তাদের বেতন-ভাতা নিয়েও কথা বলেন সারজিস। তিনি বলেন, বর্তমান বেতন দিয়ে সরকারি কর্মকর্তাদের ১৫ দিনও চলা সম্ভব নয়। নতুন পে-স্কেল বাস্তবায়নের নামে সরকার টালবাহানা করছে বলেও অভিযোগ করেন তিনি। আগামী মাস থেকেই নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবি জানান।

চট্টগ্রামের সামগ্রিক উন্নয়ন নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সারজিস আলম। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও নগরের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, বর্ষা এলেই নীতিনির্ধারকদের নানা তৎপরতা দেখা যায়, কিন্তু বর্ষা শেষ হলে সমস্যাগুলো আবারও উপেক্ষিত থাকে। আগামী বর্ষায় এমন পরিস্থিতি দেখতে চান না বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  গ্যাস-বিদ্যুৎ সংকটে ২০২৭ সালের বিনামূল্যের পাঠ্যবই সরবরাহ নিয়ে শঙ্কা

চট্টগ্রামের স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার সমালোচনা করে সারজিস বলেন, নগরের সড়কের অবস্থা এমন যে অসুস্থ মানুষ হাসপাতালে যাওয়ার পরিবর্তে বাড়িতেই থাকলে ভালো—এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত চট্টগ্রামের বাসিন্দাদের সামান্য চিকিৎসার জন্য কেন ঢাকায় যেতে হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

রাজনীতির প্রসঙ্গে সারজিস আলম বলেন, আওয়ামী লীগের ‘পোষা দল’ হিসেবে জাতীয় পার্টির মতো কোনো দলকে ভবিষ্যতে দেখতে চান না। তবে বর্তমান বিরোধী দলকেও জাতীয় পার্টির সঙ্গে তুলনা করা ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  জুরেলের সেঞ্চুরিতে ভারতের রানপাহাড়, বিপদে শ্রীলঙ্কা

তিনি জানান, আগামীতে এনসিপি এককভাবে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। দলটি প্রতিটি সেক্টরে একক প্রার্থী দেওয়ার পরিকল্পনাও করছে।

সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, জাতীয় যুব শক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক আবু বকর মজুমদার, সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ এবং এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দিন উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

মালয়েশিয়ার শ্রমবাজারে ২৫ জনের সিন্ডিকেট, প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠদের জড়িত থাকার অভিযোগ সারজিসের

আপডেটের সময়: ০৮:৩২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর নামে আবারও সিন্ডিকেট গঠনের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম। তাঁর দাবি, ২৫ জনের একটি সিন্ডিকেটের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এতে প্রধানমন্ত্রী ও তাঁর ঘনিষ্ঠ কয়েকজনের সম্পৃক্ততা রয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সারজিস আলম। এনসিপি চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়েবের সভাপতিত্বে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সারজিস আলম বলেন, মালয়েশিয়ায় কর্মসংস্থানের নামে আবারও ২৫ জনের সিন্ডিকেট করা হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রীসহ তাঁর ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি এই সিন্ডিকেটের সঙ্গে সরাসরি যুক্ত।

আরও পড়ুনঃ  জুয়েলারি খাত থেকে ২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্য বাজুসের

প্রবাসী কর্মী ও তাঁদের স্বজনদের হয়রানির অভিযোগ তুলে এনসিপির এই নেতা বলেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে শ্রমবাজারে সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় বা অনিয়মের সুযোগ বন্ধ করার দাবি জানান তিনি।

সরকারি কর্মকর্তাদের বেতন-ভাতা নিয়েও কথা বলেন সারজিস। তিনি বলেন, বর্তমান বেতন দিয়ে সরকারি কর্মকর্তাদের ১৫ দিনও চলা সম্ভব নয়। নতুন পে-স্কেল বাস্তবায়নের নামে সরকার টালবাহানা করছে বলেও অভিযোগ করেন তিনি। আগামী মাস থেকেই নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবি জানান।

চট্টগ্রামের সামগ্রিক উন্নয়ন নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সারজিস আলম। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও নগরের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, বর্ষা এলেই নীতিনির্ধারকদের নানা তৎপরতা দেখা যায়, কিন্তু বর্ষা শেষ হলে সমস্যাগুলো আবারও উপেক্ষিত থাকে। আগামী বর্ষায় এমন পরিস্থিতি দেখতে চান না বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  ‘বিএনপি ক্ষমতায় আসলেই সংকট বাড়ে’

চট্টগ্রামের স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার সমালোচনা করে সারজিস বলেন, নগরের সড়কের অবস্থা এমন যে অসুস্থ মানুষ হাসপাতালে যাওয়ার পরিবর্তে বাড়িতেই থাকলে ভালো—এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত চট্টগ্রামের বাসিন্দাদের সামান্য চিকিৎসার জন্য কেন ঢাকায় যেতে হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

রাজনীতির প্রসঙ্গে সারজিস আলম বলেন, আওয়ামী লীগের ‘পোষা দল’ হিসেবে জাতীয় পার্টির মতো কোনো দলকে ভবিষ্যতে দেখতে চান না। তবে বর্তমান বিরোধী দলকেও জাতীয় পার্টির সঙ্গে তুলনা করা ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  চলন্ত গাড়ির বনেট থেকে বেরিয়ে এলো পাঁচ ফুটের সাপ, আতঙ্কিত পরিবার