বাংলাদেশ জামায়াতে ইসলামী মালিক ও শ্রমিকের মধ্যে পারস্পরিক আস্থা ও শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১ মে) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশটির আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
শফিকুর রহমান বলেন, শ্রমিক ও মালিকের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে শিল্প ও অর্থনীতিকে এগিয়ে নেওয়া সম্ভব। তিনি আরও বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় দূতাবাসগুলোর আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।
তিনি দাবি করেন, সংসদে জামায়াতে ইসলামীর লক্ষ্য ইতিহাস চর্চা নয়, বরং জনগণের অধিকার ও ন্যায্য দাবি নিয়ে কথা বলা।
প্রতিবেদকের নাম 




















