
মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছে তার পরিবার। ঈদুল আজহার আগে তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়েও পরিবারের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকা অবস্থায় মির্জা আব্বাস এখন কিছুটা স্বাভাবিকভাবে আত্মীয়-স্বজন ও পরিচিতদের সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন।
তিনি আরও বলেন, পরিবারের সদস্যরা চান ঈদের আগেই তাকে দেশে ফিরিয়ে আনা হোক। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে চিকিৎসকদের পরামর্শের ভিত্তিতে।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরবর্তীতে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়।
প্রতিবেদকের নাম 
























