ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইরান ও যুক্তরাষ্ট্রের হরমুজ নিয়ে সমঝোতার আভাস, তবে ট্রাম্পের জন্য সুখবর নয় উগান্ডা-পাকিস্তানের পাঁচ খেলোয়াড় ‘নিখোঁজ’ কমনওয়েলথ গেমসের পর ঝিনাইদহে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত যেভাবে প্রবেশ করবেন জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কিমের ‘১২০ ক্ষেপণাস্ত্র’ পুতিনের হাতে, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের আশঙ্কা কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড়ধস, মেরিন ড্রাইভে যান চলাচলে বিঘ্ন শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান ‘দ্বিমুখী’ বলে মন্তব্য রিজভীর ফরিদপুরে রেলস্টেশন থেকে নিখোঁজ শিশু, এক বছর ধরেও সন্তানের অপেক্ষায় মা ‘শিয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি’— রেজাউল করীম
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মোদির ভিডিও অপসারণ ইস্যুতে জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে নেওয়ার ঘটনায় মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গকে তিন দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছে দেশটির সংসদের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক স্থায়ী কমিটি।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবের নেতৃত্বাধীন কমিটি ঘটনাটিকে ‘গণতন্ত্রের ওপর আঘাত’ হিসেবে উল্লেখ করেছে। তাদের দাবি, প্রধানমন্ত্রী মোদির ভিডিও অপসারণের মাধ্যমে দেশের জনগণের প্রতিনিধির প্রতি অসম্মান দেখানো হয়েছে।

আরও পড়ুনঃ  কোটি টাকায় বিক্রি হলো বিটিএস তারকা জিমিনের ব্যবহৃত শার্ট

কমিটি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাইলে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ফেসবুকের ‘সেফ হারবার’ সুরক্ষা প্রত্যাহারের বিষয়টি সরকার বিবেচনা করতে পারে। এ সুরক্ষা বাতিল হলে প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের কনটেন্টসংক্রান্ত বিষয়ে সরাসরি আইনি দায়ের মুখে পড়তে পারে।

গত ২৩ জুলাই মোদির একটি সেলফি-ধাঁচের ভিডিও প্রথমে ইনস্টাগ্রামে প্রকাশিত হয়। পরে ফেসবুকে শেয়ার করার পর সেটি কিছু সময়ের জন্য সরিয়ে নেওয়া হলেও সমালোচনার মুখে পুনরায় ফিরিয়ে আনে মেটা। ভিডিওটিতে প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি।

আরও পড়ুনঃ  আন্তর্জাতিক পেজেন্টের জন্য নতুন যাত্রা, উদ্বোধন হলো টিফা'স ট্রেনিং একাডেমি

এ ঘটনায় সংসদীয় কমিটি মেটার কর্মকর্তাদের তলব করে। মেটা ভিডিও অপসারণের জন্য ‘কারিগরি ত্রুটি’র কথা জানিয়ে দুঃখ প্রকাশ করলেও ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সেই ব্যাখ্যা প্রত্যাখ্যান করে।

এদিকে একই কমিটি গুগল, ইউটিউব, এক্স, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটসহ বড় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে শিশুদের যৌন শোষণসংক্রান্ত এবং নারীদের লক্ষ্য করে তৈরি আপত্তিকর কনটেন্ট তিন দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে। নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ারও সতর্কবার্তা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ২ কারণে ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্রাজিলিয়ানরা

এ ছাড়া পৃথক অভিযোগে তেলেঙ্গানা পুলিশ গুগল ও মেটার বিরুদ্ধে মামলা করেছে। গুগলের বিরুদ্ধে প্রতারণামূলক আর্থিক অ্যাপ হোস্ট করার এবং মেটার বিরুদ্ধে প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে ভুয়া ভিডিও ছড়িয়ে পড়ার অভিযোগ আনা হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইরান ও যুক্তরাষ্ট্রের হরমুজ নিয়ে সমঝোতার আভাস, তবে ট্রাম্পের জন্য সুখবর নয়

মোদির ভিডিও অপসারণ ইস্যুতে জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম

আপডেটের সময়: ০৭:০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে নেওয়ার ঘটনায় মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গকে তিন দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছে দেশটির সংসদের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক স্থায়ী কমিটি।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবের নেতৃত্বাধীন কমিটি ঘটনাটিকে ‘গণতন্ত্রের ওপর আঘাত’ হিসেবে উল্লেখ করেছে। তাদের দাবি, প্রধানমন্ত্রী মোদির ভিডিও অপসারণের মাধ্যমে দেশের জনগণের প্রতিনিধির প্রতি অসম্মান দেখানো হয়েছে।

আরও পড়ুনঃ  আন্তর্জাতিক পেজেন্টের জন্য নতুন যাত্রা, উদ্বোধন হলো টিফা'স ট্রেনিং একাডেমি

কমিটি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাইলে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ফেসবুকের ‘সেফ হারবার’ সুরক্ষা প্রত্যাহারের বিষয়টি সরকার বিবেচনা করতে পারে। এ সুরক্ষা বাতিল হলে প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের কনটেন্টসংক্রান্ত বিষয়ে সরাসরি আইনি দায়ের মুখে পড়তে পারে।

গত ২৩ জুলাই মোদির একটি সেলফি-ধাঁচের ভিডিও প্রথমে ইনস্টাগ্রামে প্রকাশিত হয়। পরে ফেসবুকে শেয়ার করার পর সেটি কিছু সময়ের জন্য সরিয়ে নেওয়া হলেও সমালোচনার মুখে পুনরায় ফিরিয়ে আনে মেটা। ভিডিওটিতে প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি।

আরও পড়ুনঃ  ২ কারণে ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্রাজিলিয়ানরা

এ ঘটনায় সংসদীয় কমিটি মেটার কর্মকর্তাদের তলব করে। মেটা ভিডিও অপসারণের জন্য ‘কারিগরি ত্রুটি’র কথা জানিয়ে দুঃখ প্রকাশ করলেও ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সেই ব্যাখ্যা প্রত্যাখ্যান করে।

এদিকে একই কমিটি গুগল, ইউটিউব, এক্স, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটসহ বড় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে শিশুদের যৌন শোষণসংক্রান্ত এবং নারীদের লক্ষ্য করে তৈরি আপত্তিকর কনটেন্ট তিন দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে। নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ারও সতর্কবার্তা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  চীনের এআই জোট ‘ওয়াইকো’তে পর্যবেক্ষক হিসেবে যুক্ত হচ্ছে বাংলাদেশ