ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মোহাম্মদপুরে অপরাধের দৌরাত্ম্য, নিরাপত্তাহীনতায় বাড়ছে বাসাবদলের প্রবণতা

রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এলাকায় দিন দিন বাড়ছে ছিনতাই, খুন ও সন্ত্রাসী কর্মকাণ্ড। নিরাপত্তাহীনতার কারণে অনেক পরিবার বাসা ও অফিস পরিবর্তন করে অন্যত্র চলে যাচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত বাসিন্দারা। এর প্রভাব পড়েছে শিক্ষাক্ষেত্রেও—অনেক এলাকায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় গ্যাং সহিংসতা, অস্ত্রের সহজলভ্যতা এবং বিভিন্ন অপরাধী চক্রের আধিপত্যের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। ফলে বহু আবাসিক ভবনের ফ্ল্যাট খালি পড়ে রয়েছে। অনেক বাড়ির মালিক নিরাপত্তার অভাবে বাড়ি বিক্রির সিদ্ধান্তও নিয়েছেন।

আরও পড়ুনঃ  হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৩

বাসিন্দারা জানান, সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ডের পর শিক্ষক, টিউটর এমনকি নতুন ভাড়াটিয়ারাও মোহাম্মদপুরে আসতে অনীহা প্রকাশ করছেন। এতে এলাকার সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়েছে।

ব্যবসায়ীরাও বলছেন, সন্ধ্যার পর ক্রেতার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়। আগে যেখানে প্রতিদিন ২০–৩০ হাজার টাকার বিক্রি হতো, এখন তা নেমে এসেছে মাত্র ২–৩ হাজার টাকায়।

আরও পড়ুনঃ  ‘হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন, দুটো বিপরীত’

বিশ্বব্যাপী অপরাধ পরিস্থিতি পর্যবেক্ষণকারী অনলাইন ডাটাবেস নামবিও (Numbeo)–এর ২০২৬ সালের ক্রাইম ইনডেক্স অনুযায়ী, অপরাধের সূচকে ৬২.২ স্কোর নিয়ে ঢাকার অবস্থান ৫৯তম।

অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, অপরাধের ধরন পরিবর্তিত হয়েছে। ছোটখাটো ঘটনাতেও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের প্রবণতা বাড়ছে। তাই রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় বন্ধ করে আধুনিক ও কার্যকর অপরাধ দমন কৌশল গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুনঃ  ধ্বংসস্তূপ থেকে দেশকে এগিয়ে নিতে কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল

অন্যদিকে, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম জানান, কমিউনিটি পুলিশিং জোরদার করা হচ্ছে। পাশাপাশি ভূমি দখল, আধিপত্য বিস্তার এবং সন্ত্রাসী কার্যক্রম রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাসে তেজগাঁও বিভাগের ছয়টি থানার মধ্যে সবচেয়ে বেশি ২০৪টি মামলা দায়ের হয়েছে মোহাম্মদপুর থানায়, যা আগের মাসের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মোহাম্মদপুরে অপরাধের দৌরাত্ম্য, নিরাপত্তাহীনতায় বাড়ছে বাসাবদলের প্রবণতা

আপডেটের সময়: ১১:১০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬

রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এলাকায় দিন দিন বাড়ছে ছিনতাই, খুন ও সন্ত্রাসী কর্মকাণ্ড। নিরাপত্তাহীনতার কারণে অনেক পরিবার বাসা ও অফিস পরিবর্তন করে অন্যত্র চলে যাচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত বাসিন্দারা। এর প্রভাব পড়েছে শিক্ষাক্ষেত্রেও—অনেক এলাকায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় গ্যাং সহিংসতা, অস্ত্রের সহজলভ্যতা এবং বিভিন্ন অপরাধী চক্রের আধিপত্যের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। ফলে বহু আবাসিক ভবনের ফ্ল্যাট খালি পড়ে রয়েছে। অনেক বাড়ির মালিক নিরাপত্তার অভাবে বাড়ি বিক্রির সিদ্ধান্তও নিয়েছেন।

আরও পড়ুনঃ  হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৩

বাসিন্দারা জানান, সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ডের পর শিক্ষক, টিউটর এমনকি নতুন ভাড়াটিয়ারাও মোহাম্মদপুরে আসতে অনীহা প্রকাশ করছেন। এতে এলাকার সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়েছে।

ব্যবসায়ীরাও বলছেন, সন্ধ্যার পর ক্রেতার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়। আগে যেখানে প্রতিদিন ২০–৩০ হাজার টাকার বিক্রি হতো, এখন তা নেমে এসেছে মাত্র ২–৩ হাজার টাকায়।

আরও পড়ুনঃ  জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত করার দাবি: নাহিদ ইসলাম

বিশ্বব্যাপী অপরাধ পরিস্থিতি পর্যবেক্ষণকারী অনলাইন ডাটাবেস নামবিও (Numbeo)–এর ২০২৬ সালের ক্রাইম ইনডেক্স অনুযায়ী, অপরাধের সূচকে ৬২.২ স্কোর নিয়ে ঢাকার অবস্থান ৫৯তম।

অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, অপরাধের ধরন পরিবর্তিত হয়েছে। ছোটখাটো ঘটনাতেও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের প্রবণতা বাড়ছে। তাই রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় বন্ধ করে আধুনিক ও কার্যকর অপরাধ দমন কৌশল গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুনঃ  রিপাবলিক বাংলা ছাড়লেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ