ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে’, ফেসবুক পোস্টে লিখলেন প্রভা পূর্বাচল প্লট দুর্নীতি: ১৪ বছরের দণ্ডপ্রাপ্ত আশফাক আজিজ কারাগারে আইসিজের রায় বাংলাদেশের জন্য ইতিবাচক: শামা ওবায়েদ টানা সাত দফা কমল স্বর্ণের দাম, ভরিতে এখন ২ লাখ ১২ হাজার ১১০ টাকা বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ‘হাত ধোয়া’ বাবলু গ্রেপ্তার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে চার লাখ টাকার অবৈধ মালামাল জব্দ গোপালগঞ্জে সহিংসতা: পদ্মা সেতু দিয়ে ১৭ জেলার যান চলাচল বন্ধ, স্থবির মোংলা বন্দরের পণ্য পরিবহন প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ইউরোপের বাজারে প্রবেশের সুযোগ কাজে লাগাতে কসোভোর সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা ও কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ, সবচেয়ে বেশি গোপালগঞ্জে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাজধানীতে রাতের ব্যবধানে দুই স্থানে ককটেল বিস্ফোরণ, লক্ষ্য আগারগাঁও মেট্রো স্টেশনও

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৩৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৩৮ সময় দেখুন

রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে পৃথক দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) রাতে এসব বিস্ফোরণ ঘটে। তবে দুটি ঘটনায়ই কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম রাতেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে সোবহানবাগে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুলের সামনে ফুটওভার ব্রিজের নিচে একটি ককটেল বিস্ফোরিত হয়।

আরও পড়ুনঃ  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে ১০ কিলোমিটার যানজট

ওসি মনিরুল ইসলাম বলেন, কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ঘটনাটিতে কেউ আহত বা নিহত হয়নি।

এর প্রায় ৪৫ মিনিট পর, রাত সোয়া ৯টার দিকে আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  ৯ হাজার ৮৪২ প্রার্থীর নিয়োগের দাবিতে শাহবাগে আন্দোলন

পুলিশ কর্মকর্তা জানান, আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে বিস্ফোরণের ঘটনাস্থলটি কাফরুল থানা এলাকার মধ্যে পড়েছে। ফলে এ ঘটনার তদন্ত সংশ্লিষ্ট থানা পুলিশ করবে।

আরও পড়ুনঃ  কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, প্রাণ গেল এক ব্যক্তির

রাজধানীর গুরুত্বপূর্ণ দুটি স্থানে অল্প সময়ের ব্যবধানে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। তবে এসব ঘটনার পেছনে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে’, ফেসবুক পোস্টে লিখলেন প্রভা

রাজধানীতে রাতের ব্যবধানে দুই স্থানে ককটেল বিস্ফোরণ, লক্ষ্য আগারগাঁও মেট্রো স্টেশনও

আপডেটের সময়: ০৮:৩৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে পৃথক দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) রাতে এসব বিস্ফোরণ ঘটে। তবে দুটি ঘটনায়ই কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম রাতেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে সোবহানবাগে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুলের সামনে ফুটওভার ব্রিজের নিচে একটি ককটেল বিস্ফোরিত হয়।

আরও পড়ুনঃ  ৯ হাজার ৮৪২ প্রার্থীর নিয়োগের দাবিতে শাহবাগে আন্দোলন

ওসি মনিরুল ইসলাম বলেন, কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ঘটনাটিতে কেউ আহত বা নিহত হয়নি।

এর প্রায় ৪৫ মিনিট পর, রাত সোয়া ৯টার দিকে আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  মিরপুরে যাত্রী নামার পরপরই বাসে অগ্নিসংযোগ, হাতেনাতে গ্রেপ্তার দুই দুর্বৃত্ত

পুলিশ কর্মকর্তা জানান, আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে বিস্ফোরণের ঘটনাস্থলটি কাফরুল থানা এলাকার মধ্যে পড়েছে। ফলে এ ঘটনার তদন্ত সংশ্লিষ্ট থানা পুলিশ করবে।

আরও পড়ুনঃ  এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ির সংখ্যা কম দেখিয়ে টোলের অর্থ আত্মসাতের অভিযোগ