ঢাকা ০১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: গণপূর্তমন্ত্রী প্রকাশ্যে আরবদের বিরোধিতা, গোপনে সহযোগিতা চেয়েছেন নেতানিয়াহু! জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার সহায়তা, সিআইএফের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, প্রাণ গেল এক ব্যক্তির প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বগুড়ার বিএনপি নেতা আব্দুর রহিম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে পুলিশ সুপার গ্রেপ্তার সৌদি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি হুথিদের ইসরায়েলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাজশাহীতে ঊর্ধ্বমুখী পদ্মার পানি, বাড়ছে সতর্কতা

রাজশাহীতে বাড়ছে পদ্মা নদীর পানি

রাজশাহী প্রতিনিধি: ভারতের উজান থেকে নেমে আসা ঢলের প্রভাবে রাজশাহীতে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী পয়েন্টে পদ্মার পানির উচ্চতা বেড়েছে ০.৩১ সেন্টিমিটার। বর্তমানে নদীর পানি ১০.৯০ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে, যা চলতি মৌসুমের সর্বোচ্চ বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

আরও পড়ুনঃ  বাগমারায় ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মহিলা আ.লীগ নেত্রী বেবি গ্রেফতার

রোববার (১২ জুলাই) সকাল ৯টায় রাজশাহী নগরীর বড়কুঠি এলাকায় পাউবোর গেজ স্টেশনে পানি পরিমাপ করে এ তথ্য পাওয়া যায়।

পাউবো সূত্রে জানা গেছে, চলতি বছরের জুন মাসের শেষ সপ্তাহ থেকে পদ্মা নদীর পানি ধীরে ধীরে বাড়তে শুরু করে। গত শনিবার (১১ জুলাই) সকাল ৯টায় রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা ছিল ১০.৫৯ সেন্টিমিটার। এক দিনের ব্যবধানে তা বেড়ে ১০.৯০ সেন্টিমিটারে পৌঁছেছে।

আরও পড়ুনঃ  এরদোয়ান দম্পতির আমন্ত্রণে তুরস্কে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা

গত কয়েক দিনের তথ্য অনুযায়ী, ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত পদ্মার পানির উচ্চতা ছিল ১০.৩৪ সেন্টিমিটার। ১০ জুলাই তা বেড়ে হয় ১০.৪১ সেন্টিমিটার এবং ১১ জুলাই আরও বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১০.৫৯ সেন্টিমিটার। সর্বশেষ ১২ জুলাই সকালে পানির উচ্চতা ১০.৯০ সেন্টিমিটার রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুনঃ  কৃষক কার্ড করতে গিয়ে জানলেন সরকারি নথিতে তিনি মৃত!

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক জানান, রাজশাহীতে পদ্মা নদীর বিপৎসীমা ১৮.৫০ সেন্টিমিটার। বর্তমানে নদীর পানি বিপৎসীমার ৭.৬০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তাৎক্ষণিকভাবে বন্যার আশঙ্কা না থাকলেও উজান থেকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: গণপূর্তমন্ত্রী

রাজশাহীতে ঊর্ধ্বমুখী পদ্মার পানি, বাড়ছে সতর্কতা

আপডেটের সময়: ০৮:৪৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

রাজশাহী প্রতিনিধি: ভারতের উজান থেকে নেমে আসা ঢলের প্রভাবে রাজশাহীতে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী পয়েন্টে পদ্মার পানির উচ্চতা বেড়েছে ০.৩১ সেন্টিমিটার। বর্তমানে নদীর পানি ১০.৯০ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে, যা চলতি মৌসুমের সর্বোচ্চ বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

আরও পড়ুনঃ  ঢাকার পরিচ্ছন্নতা ও সবুজায়নে যুক্ত হচ্ছেন ৩৯ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা

রোববার (১২ জুলাই) সকাল ৯টায় রাজশাহী নগরীর বড়কুঠি এলাকায় পাউবোর গেজ স্টেশনে পানি পরিমাপ করে এ তথ্য পাওয়া যায়।

পাউবো সূত্রে জানা গেছে, চলতি বছরের জুন মাসের শেষ সপ্তাহ থেকে পদ্মা নদীর পানি ধীরে ধীরে বাড়তে শুরু করে। গত শনিবার (১১ জুলাই) সকাল ৯টায় রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা ছিল ১০.৫৯ সেন্টিমিটার। এক দিনের ব্যবধানে তা বেড়ে ১০.৯০ সেন্টিমিটারে পৌঁছেছে।

আরও পড়ুনঃ  শ্রমিকদের জন্য ৩০ টাকায় চাল বিক্রি শুরু, মিলবে যেভাবে