ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রামুতে ফিফার বিশ্বমানের ফুটবল টেকনিক্যাল সেন্টার নির্মাণের পথ খুলল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১৮:২০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৪ সময় দেখুন

কক্সবাজারের রামুতে অবশেষে নির্মিত হতে যাচ্ছে ফিফার অর্থায়নে বিশ্বমানের ফুটবল টেকনিক্যাল সেন্টার। জমি বরাদ্দ নিয়ে দীর্ঘ জটিলতার অবসান ঘটিয়ে রামুর রশিদনগরে ১৫ একর ২০ শতক জমির রেজিস্ট্রি সম্পন্ন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে দলিল হস্তান্তর করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের একটি তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল এবং জেলা প্রশাসক এম এ মান্নান জমি রেজিস্ট্রেশনসংক্রান্ত নথিতে স্বাক্ষর করেন। পরে জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে জমির দলিল বাফুফে সভাপতির হাতে তুলে দেন।

আগামী মাসেই শুরু হবে নির্মাণকাজ

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় রামু উপজেলায় টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য সাড়ে ১৫ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে জমিটি বাফুফের কাছে হস্তান্তর করেছে।

তিনি বলেন, রামুতে আন্তর্জাতিকমানের ফুটবল টেকনিক্যাল সেন্টার প্রতিষ্ঠিত হলে দেশের ফুটবলের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিভাবান ফুটবলাররা এখানে আধুনিক ও পরিকল্পিত প্রশিক্ষণের সুযোগ পাবেন।

বাফুফে সভাপতি জানান, আগামী মাসেই সেন্টার এলাকার সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু হবে। ফিফার দেওয়া ৮৮ কোটি টাকা বা ৬ দশমিক ৬ মিলিয়ন ডলার ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাফুফে।

আরও পড়ুনঃ  বিশেষ ভোটেই নির্ধারিত হবে নিউজিল্যান্ডের পরবর্তী সরকার

এক ছাতার নিচে জাতীয় ও বয়সভিত্তিক দলের প্রশিক্ষণ

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, জাতীয় ও বয়সভিত্তিক দলগুলোর নিয়মিত প্রশিক্ষণ, কোচিং শিক্ষা এবং ট্যালেন্ট ডেভেলপমেন্ট কার্যক্রমকে একই অবকাঠামোর আওতায় আনাই টেকনিক্যাল সেন্টারের অন্যতম লক্ষ্য।

কেন্দ্রে আন্তর্জাতিক মানের একাধিক প্রাকৃতিক ও কৃত্রিম ঘাসের মাঠ, জিমনেশিয়াম, চারতলা আবাসিক ভবন, শ্রেণিকক্ষ, স্পোর্টস সায়েন্স সুবিধা ও ইনডোর ট্রেনিংয়ের ব্যবস্থা থাকবে।

এ ছাড়া থাকবে স্পোর্টস সায়েন্স ও মেডিকেল ইউনিট, ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেন্টার, ভিডিও অ্যানালাইসিস ল্যাব, কোচিং এডুকেশন সেন্টার, ডাইনিং ও কনফারেন্স সুবিধা এবং বয়সভিত্তিক দলের জন্য পৃথক আবাসন।

ভবিষ্যতে জাতীয় দল, নারী দল, অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২৩সহ বিভিন্ন বয়সভিত্তিক দলের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ কার্যক্রম এই কেন্দ্র থেকেই পরিচালনার পরিকল্পনা রয়েছে।

কক্সবাজারকে বেছে নেওয়ার কারণ

বাফুফের দাপ্তরিক সূত্র জানায়, বাংলাদেশের ফুটবলের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে ২০২২ সালে ফিফার নির্বাহী কমিটি বাংলাদেশকে এই ফুটবল টেকনিক্যাল সেন্টার বরাদ্দ দেয়। এরপর দেশের বিভিন্ন স্থানে সমীক্ষা চালিয়ে কক্সবাজারকে প্রকল্পের জন্য নির্বাচন করা হয়।

প্রকল্প কর্মকর্তা তানভির আহমেদ ছিদ্দিকী জানান, ভৌগোলিক সুবিধা, প্রশস্ত জায়গা এবং ভবিষ্যতে আন্তর্জাতিকমানের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনার কারণে কক্সবাজারকে বেছে নেওয়া হয়েছে। মহাসড়কের পাশে হওয়ায় যোগাযোগ ব্যবস্থাও তুলনামূলক সহজ হবে।

আরও পড়ুনঃ  সাফ উদ্বোধনী ম্যাচে নাটকীয় লড়াই

আগের জমি বাতিলের পর নতুন জায়গা নির্ধারণ

২০২২ সালে প্রথমে রামুর খুনিয়াপালং এলাকায় ২০ একর জমি বাফুফের অনুকূলে হস্তান্তর করা হয়েছিল। সেখানে প্রকল্প নির্মাণের প্রস্তুতি নিয়ে ফিফার কাছে পরিবেশগত ও সামাজিক প্রভাব বিশ্লেষণ প্রতিবেদনও পাঠানো হয়।

তবে পরবর্তী সময়ে জাতীয় ক্রীড়া পরিষদ জানায়, জমিটি সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে পড়ায় সেখানে নির্মাণকাজে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। পরিবেশ অধিদপ্তরের আপত্তি এবং পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সুপারিশের পর ওই স্থান বাতিল করা হয়।

এরপর বিকল্প জায়গা খুঁজতে কয়েক বছর সময় লাগে। ২০২৫ সালে রামুর রশিদনগরের ধলিরছড়া মৌজায় ১৫ দশমিক ২০ একর খাসজমি চূড়ান্ত করা হয়। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের পর মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে টোকেন মূল্যে জমিটি বাফুফের নামে বন্দোবস্ত দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের অনাপত্তি

পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের পরিচালক (চলতি দায়িত্ব) জমির উদ্দীন বলেন, নির্ধারিত জমিটি পাহাড় শ্রেণির নয়। প্রকল্প বাস্তবায়নে গাছপালা বা পরিবেশের উল্লেখযোগ্য ক্ষতির সম্ভাবনাও নেই। সার্বিক সমীক্ষার পর ফুটবল টেকনিক্যাল সেন্টার স্থাপনে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  পুরস্কার গ্রহণে রেজা পাহলভি, জার্মানিতে শুরু বিতর্ক

জেলা প্রশাসক এম এ মান্নান জানান, ২০২৫ সালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রকল্পের জমি বরাদ্দের বিষয়ে জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়। এরপর বাফুফের সঙ্গে সমন্বয় করে জমি নির্ধারণ এবং মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন নিয়ে রেজিস্ট্রি সম্পন্ন করা হয়েছে।

দীর্ঘ জটিলতার পর বাস্তবায়নের পথে প্রকল্প

বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন বলেন, নানা সংকট ও সীমাবদ্ধতার কারণে গুরুত্বপূর্ণ প্রকল্পটি দীর্ঘদিন ঝুলে ছিল। কয়েক দফায় ফিফার কাছে সময় নেওয়া হয়েছে এবং প্রকল্প বাতিলের আশঙ্কাও তৈরি হয়েছিল। একাধিকবার চিঠি দিয়ে অনুরোধের মাধ্যমে প্রকল্পটি ধরে রাখা সম্ভব হয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় ও ভূমি মন্ত্রণালয়ের অনুমোদনের পর জমি রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এখন প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

বাফুফে কর্মকর্তাদের মতে, টেকনিক্যাল সেন্টার চালু হলে দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের স্থায়ী ফুটবল প্রশিক্ষণ অবকাঠামো গড়ে উঠবে। এতে বিদেশে প্রশিক্ষণের ওপর নির্ভরতা কমার পাশাপাশি খেলোয়াড়দের বৈজ্ঞানিক প্রশিক্ষণ, কোচ ও ম্যাচ কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন এবং সারাদেশের প্রতিভাবান ফুটবলারদের দীর্ঘমেয়াদি পরিচর্যার সুযোগ তৈরি হবে। পাশাপাশি কক্সবাজারের কিশোর ও তরুণদের জন্যও ফুটবল প্রশিক্ষণের নতুন সুযোগ সৃষ্টি হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

রামুতে ফিফার বিশ্বমানের ফুটবল টেকনিক্যাল সেন্টার নির্মাণের পথ খুলল

আপডেটের সময়: ০৭:১৮:২০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারের রামুতে অবশেষে নির্মিত হতে যাচ্ছে ফিফার অর্থায়নে বিশ্বমানের ফুটবল টেকনিক্যাল সেন্টার। জমি বরাদ্দ নিয়ে দীর্ঘ জটিলতার অবসান ঘটিয়ে রামুর রশিদনগরে ১৫ একর ২০ শতক জমির রেজিস্ট্রি সম্পন্ন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে দলিল হস্তান্তর করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের একটি তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল এবং জেলা প্রশাসক এম এ মান্নান জমি রেজিস্ট্রেশনসংক্রান্ত নথিতে স্বাক্ষর করেন। পরে জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে জমির দলিল বাফুফে সভাপতির হাতে তুলে দেন।

আগামী মাসেই শুরু হবে নির্মাণকাজ

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় রামু উপজেলায় টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য সাড়ে ১৫ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে জমিটি বাফুফের কাছে হস্তান্তর করেছে।

তিনি বলেন, রামুতে আন্তর্জাতিকমানের ফুটবল টেকনিক্যাল সেন্টার প্রতিষ্ঠিত হলে দেশের ফুটবলের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিভাবান ফুটবলাররা এখানে আধুনিক ও পরিকল্পিত প্রশিক্ষণের সুযোগ পাবেন।

বাফুফে সভাপতি জানান, আগামী মাসেই সেন্টার এলাকার সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু হবে। ফিফার দেওয়া ৮৮ কোটি টাকা বা ৬ দশমিক ৬ মিলিয়ন ডলার ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাফুফে।

আরও পড়ুনঃ  ক্ষেপণাস্ত্রের পাল্লায় ২ হাজার কিমির সীমা তুলে নিল ইরান

এক ছাতার নিচে জাতীয় ও বয়সভিত্তিক দলের প্রশিক্ষণ

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, জাতীয় ও বয়সভিত্তিক দলগুলোর নিয়মিত প্রশিক্ষণ, কোচিং শিক্ষা এবং ট্যালেন্ট ডেভেলপমেন্ট কার্যক্রমকে একই অবকাঠামোর আওতায় আনাই টেকনিক্যাল সেন্টারের অন্যতম লক্ষ্য।

কেন্দ্রে আন্তর্জাতিক মানের একাধিক প্রাকৃতিক ও কৃত্রিম ঘাসের মাঠ, জিমনেশিয়াম, চারতলা আবাসিক ভবন, শ্রেণিকক্ষ, স্পোর্টস সায়েন্স সুবিধা ও ইনডোর ট্রেনিংয়ের ব্যবস্থা থাকবে।

এ ছাড়া থাকবে স্পোর্টস সায়েন্স ও মেডিকেল ইউনিট, ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেন্টার, ভিডিও অ্যানালাইসিস ল্যাব, কোচিং এডুকেশন সেন্টার, ডাইনিং ও কনফারেন্স সুবিধা এবং বয়সভিত্তিক দলের জন্য পৃথক আবাসন।

ভবিষ্যতে জাতীয় দল, নারী দল, অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২৩সহ বিভিন্ন বয়সভিত্তিক দলের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ কার্যক্রম এই কেন্দ্র থেকেই পরিচালনার পরিকল্পনা রয়েছে।

কক্সবাজারকে বেছে নেওয়ার কারণ

বাফুফের দাপ্তরিক সূত্র জানায়, বাংলাদেশের ফুটবলের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে ২০২২ সালে ফিফার নির্বাহী কমিটি বাংলাদেশকে এই ফুটবল টেকনিক্যাল সেন্টার বরাদ্দ দেয়। এরপর দেশের বিভিন্ন স্থানে সমীক্ষা চালিয়ে কক্সবাজারকে প্রকল্পের জন্য নির্বাচন করা হয়।

প্রকল্প কর্মকর্তা তানভির আহমেদ ছিদ্দিকী জানান, ভৌগোলিক সুবিধা, প্রশস্ত জায়গা এবং ভবিষ্যতে আন্তর্জাতিকমানের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনার কারণে কক্সবাজারকে বেছে নেওয়া হয়েছে। মহাসড়কের পাশে হওয়ায় যোগাযোগ ব্যবস্থাও তুলনামূলক সহজ হবে।

আরও পড়ুনঃ  বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার