
আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, জাতীয় সংসদের অধিবেশন কক্ষেই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ চলবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এ সময় সংসদ সদস্যরা তিনটি ব্যালট স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট দেবেন।
তিনি জানান, ভোটগ্রহণের দিনই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে নির্বাচন কমিশনের ২০ সদস্যের একটি দল দায়িত্ব পালন করবে বলেও জানান আখতার আহমেদ।
ইসি সচিব আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ অধিবেশন না থাকায় নির্বাচন কমিশনের বৈঠক আহ্বানের বিষয়ে মঙ্গলবারই গেজেট প্রকাশ করা হবে।
প্রতিবেদকের নাম 




















