ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইরান যুদ্ধের প্রভাবে চরম মানসিক চাপে মার্কিন নৌসেনারা ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ছাত্রদলের বিক্ষোভ, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ সঞ্চয়পত্রের উৎসে কর পুনর্বহালসহ ৪ দাবি ঢাকা ট্যাক্সেস বারের রিমান্ড শেষে কারাগারে সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা রাজধানীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ২ গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ বগুড়ায় নিষিদ্ধ রাসায়নিক দিয়ে তৈরি ৩০ কেজি জিলাপি ধ্বংস নিজেদের স্বার্থেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত: রিজভী গ্যাস সংকটে চট্টগ্রামে কারখানায় বন্ধ হয়ে যাচ্ছে উৎপাদন দিল্লির আমন্ত্রণে তারেক রহমান কি ভারত সফরে যাবেন?
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘রিকশা থেকে প্রাডো, জুলাই চেতনা এখন কারও কারও ব্যবসা’—সংসদে আক্তারুজ্জামান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ২৮ সময় দেখুন

জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বলেছেন, “অনেকেই আগে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন আর জুলাই চেতনা বিক্রি করেন। জুলাই চেতনা বিক্রি করার বিষয় নয়, এটি ধারণ করার বিষয়।”

বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

আরও পড়ুনঃ  হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮৮৫

সংসদ সদস্য আক্তারুজ্জামান বলেন, “আমরা জুলাই আন্দোলনে অংশ নিয়েছি, আমাদের অনেক সহকর্মী ও আমাদের সন্তানরাও অংশ নিয়েছে। কিন্তু কিছু মানুষ জুলাই চেতনা বিক্রি করেন। আমরা জুলাই চেতনা বিক্রি করি না, আমরা তা ধারণ করি।”

তিনি আরও বলেন, “যারা জুলাই চেতনা বিক্রি করেন, তাদের প্রতি অনুরোধ থাকবে—তারা আগে কীভাবে চলাফেরা করতেন, কী ধরনের গাড়িতে চলতেন, কোথায় থাকতেন আর এখন কোথায় থাকেন, সেসব বিষয় জনগণের সামনে তুলে ধরুন। অনেকেই আগে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন।”

আরও পড়ুনঃ  এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সামাজিক সুরক্ষা খাতে উল্লেখযোগ্য বরাদ্দ দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

আক্তারুজ্জামান বলেন, “আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, আমরা সিঙ্গাপুর বা কানাডা নই; তবে বাংলাদেশকে সিঙ্গাপুর ও কানাডার মতো উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই। এ বাজেটে বিনিয়োগবান্ধব নীতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।”

আরও পড়ুনঃ  সন্ধ্যার দিকে বিদ্যুতের লোডশেডিং কমে আসবে: প্রতিমন্ত্রী

তিনি আরও বলেন, “সঠিক ও দূরদর্শী নেতৃত্বের প্রতীক তারেক রহমান। আমরা যেমন মুক্তিযুদ্ধকে ধারণ করি, তেমনি জুলাইকেও অন্তরে ধারণ করি। আমরা স্বাধীনতার ইতিহাসকে জুলাই দিয়ে মুছে ফেলতে চাই না; বরং উভয় ঐতিহাসিক অধ্যায়কেই সমানভাবে শ্রদ্ধা করি।”

সংসদ সদস্যের এ বক্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইরান যুদ্ধের প্রভাবে চরম মানসিক চাপে মার্কিন নৌসেনারা

‘রিকশা থেকে প্রাডো, জুলাই চেতনা এখন কারও কারও ব্যবসা’—সংসদে আক্তারুজ্জামান

আপডেটের সময়: ০৫:৩৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বলেছেন, “অনেকেই আগে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন আর জুলাই চেতনা বিক্রি করেন। জুলাই চেতনা বিক্রি করার বিষয় নয়, এটি ধারণ করার বিষয়।”

বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

আরও পড়ুনঃ  ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৬, আহত ২৫

সংসদ সদস্য আক্তারুজ্জামান বলেন, “আমরা জুলাই আন্দোলনে অংশ নিয়েছি, আমাদের অনেক সহকর্মী ও আমাদের সন্তানরাও অংশ নিয়েছে। কিন্তু কিছু মানুষ জুলাই চেতনা বিক্রি করেন। আমরা জুলাই চেতনা বিক্রি করি না, আমরা তা ধারণ করি।”

তিনি আরও বলেন, “যারা জুলাই চেতনা বিক্রি করেন, তাদের প্রতি অনুরোধ থাকবে—তারা আগে কীভাবে চলাফেরা করতেন, কী ধরনের গাড়িতে চলতেন, কোথায় থাকতেন আর এখন কোথায় থাকেন, সেসব বিষয় জনগণের সামনে তুলে ধরুন। অনেকেই আগে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন।”

আরও পড়ুনঃ  হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮৮৫

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সামাজিক সুরক্ষা খাতে উল্লেখযোগ্য বরাদ্দ দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

আক্তারুজ্জামান বলেন, “আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, আমরা সিঙ্গাপুর বা কানাডা নই; তবে বাংলাদেশকে সিঙ্গাপুর ও কানাডার মতো উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই। এ বাজেটে বিনিয়োগবান্ধব নীতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।”

আরও পড়ুনঃ  জুলাইয়ে ২০২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি