ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা তিন দিনের সফরে সৌদি আরব গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী অস্ত্র-সংকটের তথ্য জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় বোনের বিয়ের বাজার শেষে নিথর দেহে ফিরলেন ভাই দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালে সার্কুলারের নির্দেশ হাইকোর্টের আলভারেজকে পেতে ১১৫ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত বার্সেলোনা! চাঁদপুরে মামলা পরিচালনাকালে আইনজীবীর মৃত্যু হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের, ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলো কল রেকর্ড অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী, উপহার দিলেন হারমোনিয়াম বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রিমান্ড শেষে কারাগারে ফাতাহ কমব্যাটের দুই সদস্য

উগ্রবাদী সংগঠন ‘ফাতাহ কমব্যাট’–এর কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার শাহ আমানত সাবির ও হোসাইন তানিমকে দুই দফায় ছয় দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (১১ জুলাই) বিকেলে রিমান্ড শেষে তাদের ঢাকার আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন যাত্রাবাড়ী থানার পরিদর্শক এ বি সিদ্দিক। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুনঃ  ৩ আগস্টের মুদ্রা বিনিময় হার

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মাসুম খান।

আদালত সূত্রে জানা যায়, গত ৫ জুলাই দুই আসামিকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে দ্বিতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা পেল ইসি, শিগগির আসছে তফসিল

পুলিশ জানায়, গত ৫ জুলাই ভোর সাড়ে ৬টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকা থেকে ‘ফাতাহ কমব্যাট’-এর সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে শাহ আমানত সাবির ও হোসাইন তানিমকে গ্রেপ্তার করা হয়।

এর আগে একই অভিযোগে গ্রেপ্তার জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়োজিতকেও রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে কড়া নিরাপত্তা, নিষিদ্ধ সংগঠনের ওপর থাকবে গোয়েন্দা নজরদারি

এদিকে, গত ৯ জুলাই যশোর সদর উপজেলার কিসমত নোয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে ‘ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)’–এর সক্রিয় সদস্য সন্দেহে তাহসীন ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা

রিমান্ড শেষে কারাগারে ফাতাহ কমব্যাটের দুই সদস্য

আপডেটের সময়: ০৭:১৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

উগ্রবাদী সংগঠন ‘ফাতাহ কমব্যাট’–এর কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার শাহ আমানত সাবির ও হোসাইন তানিমকে দুই দফায় ছয় দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (১১ জুলাই) বিকেলে রিমান্ড শেষে তাদের ঢাকার আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন যাত্রাবাড়ী থানার পরিদর্শক এ বি সিদ্দিক। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা পেল ইসি, শিগগির আসছে তফসিল

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মাসুম খান।

আদালত সূত্রে জানা যায়, গত ৫ জুলাই দুই আসামিকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে দ্বিতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

আরও পড়ুনঃ  দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালে সার্কুলারের নির্দেশ হাইকোর্টের

পুলিশ জানায়, গত ৫ জুলাই ভোর সাড়ে ৬টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকা থেকে ‘ফাতাহ কমব্যাট’-এর সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে শাহ আমানত সাবির ও হোসাইন তানিমকে গ্রেপ্তার করা হয়।

এর আগে একই অভিযোগে গ্রেপ্তার জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়োজিতকেও রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  যোগদান ও পদায়নের তারিখ ঘোষণার পর শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা