ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশে চলমান ঘটনাপ্রবাহে ভারত সরাসরি জড়িত: নাহিদ ইসলাম ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন, আবু হানিফের অভিযোগ সংবিধান সংস্কার কমিটি বাতিলের দাবি জানাল এনসিপি পাকিস্তান সফরে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাদিকুল হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন আবেদন খারিজ ‘ভদ্র ঘরের ছেলেরা আওয়ামী লীগ করে না’, মন্তব্য হুইপ দুলুর শেয়ারবাজারে পতন ও ইরানের হামলা বাড়ার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ আট জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন রুনা লায়লার সঙ্গে একই মঞ্চে, নাচও শিখলেন তারিক আনাম খান নেত্রকোণায় টোল আদায় নিয়ে সংঘর্ষ থামাতে গিয়ে জুলাই যোদ্ধার মৃত্যু, আটক অভিযুক্ত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রুনা লায়লার সঙ্গে একই মঞ্চে, নাচও শিখলেন তারিক আনাম খান

ছয় দশকের সংগীতজীবনেও কণ্ঠের মাধুর্য ও পরিবেশনার প্রাণবন্ততা ধরে রেখেছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। গত শুক্রবার তাঁর এমনই এক পরিবেশনার সাক্ষী হয়েছেন অভিনেতা তারিক আনাম খান। প্রিয় শিল্পীর সঙ্গে একই মঞ্চে দাঁড়ানো, কথা বলা, গান শোনা, এমনকি তাঁর কাছ থেকে নাচ শেখার অভিজ্ঞতা অভিনেতার কাছে হয়ে উঠেছে স্মরণীয়।

রুনা লায়লার সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তগুলোর কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন তারিক আনাম। গানের পাশাপাশি শিল্পীর রসবোধ ও উপস্থিত বুদ্ধিরও যে তিনি মুগ্ধ ভক্ত, তা জানিয়েছেন অভিনেতা।

আরও পড়ুনঃ  ৩৬ বছর পর ‘হোম অ্যালোন’ ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন ম্যাকলে কালকিন

সোমবার দুপুরে নিজের ফেসবুক স্ট্যাটাসে তারিক আনাম লেখেন, গত শুক্রবার তাঁর জীবনের একটি স্মরণীয় সন্ধ্যা কেটেছে। কোনো দিন রুনা লায়লার সঙ্গে একই মঞ্চে দাঁড়াতে পারবেন, তাঁর সঙ্গে কথা বলতে বা তাঁকে প্রশ্ন করতে পারবেন—এমনটা ভাবেননি তিনি।

তারিক আনাম লেখেন, উপমহাদেশজুড়ে রুনা লায়লার অসংখ্য ভক্তের মধ্যে তিনিও একজন। তবে শুধু গানের জন্যই নয়, শিল্পীর রসবোধ ও কৌতুকবোধেরও বড় ভক্ত তিনি। অনুষ্ঠানের আগে রুনা লায়লাকে বলেছিলেন, মঞ্চে তাঁর মজার কথাও শুনতে চান।

আরও পড়ুনঃ  বক্স অফিস সাফল্যের মধ্যেই ‘রামায়ণ’ নিষিদ্ধের দাবি

সেই সন্ধ্যায় রুনা লায়লার গান ও জীবনের নানা গল্প শোনার পাশাপাশি তাঁর রসবোধেও মুগ্ধ হয়েছেন অভিনেতা। এমনকি মঞ্চে তাঁকে নাচও শিখিয়েছেন কিংবদন্তি এই শিল্পী।

অভিজ্ঞতা জানিয়ে তারিক আনাম লেখেন, রুনা লায়লার গান শুনেছেন, জীবনের গল্প ও মজার কথা শুনেছেন; এমনকি তাঁর কাছ থেকে মঞ্চে নাচও শিখেছেন।

রুনা লায়লার সংগীতপ্রতিভা ও প্রাণশক্তির প্রশংসা করে অভিনেতা লেখেন, গানে তিনি এখনো অনবদ্য, তাঁর রসবোধও অসাধারণ। ছয় দশক ধরে গান গেয়ে চলেছেন, অথচ এখনো ক্লান্তিহীন। প্রায় আড়াই ঘণ্টা একাই গান গেয়ে দর্শকদের মাতিয়ে রেখেছেন তিনি।

আরও পড়ুনঃ  কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন ‘বাহুবলী’র রম্যা কৃষ্ণন, টানলেন এপস্টিন প্রসঙ্গ

পোস্টের শেষে রুনা লায়লাকে সালাম জানিয়ে তাঁর আরও ছয় দশক এমনভাবেই গান চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারিক আনাম। প্রিয় শিল্পীর ছয় দশকের সংগীতযাত্রা উদ্‌যাপনের অংশ হতে পেরে নিজের গর্বের কথাও জানিয়েছেন এই অভিনেতা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশে চলমান ঘটনাপ্রবাহে ভারত সরাসরি জড়িত: নাহিদ ইসলাম

রুনা লায়লার সঙ্গে একই মঞ্চে, নাচও শিখলেন তারিক আনাম খান

আপডেটের সময়: ০৩:৩০:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ছয় দশকের সংগীতজীবনেও কণ্ঠের মাধুর্য ও পরিবেশনার প্রাণবন্ততা ধরে রেখেছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। গত শুক্রবার তাঁর এমনই এক পরিবেশনার সাক্ষী হয়েছেন অভিনেতা তারিক আনাম খান। প্রিয় শিল্পীর সঙ্গে একই মঞ্চে দাঁড়ানো, কথা বলা, গান শোনা, এমনকি তাঁর কাছ থেকে নাচ শেখার অভিজ্ঞতা অভিনেতার কাছে হয়ে উঠেছে স্মরণীয়।

রুনা লায়লার সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তগুলোর কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন তারিক আনাম। গানের পাশাপাশি শিল্পীর রসবোধ ও উপস্থিত বুদ্ধিরও যে তিনি মুগ্ধ ভক্ত, তা জানিয়েছেন অভিনেতা।

আরও পড়ুনঃ  ২৭ নভেম্বর ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া

সোমবার দুপুরে নিজের ফেসবুক স্ট্যাটাসে তারিক আনাম লেখেন, গত শুক্রবার তাঁর জীবনের একটি স্মরণীয় সন্ধ্যা কেটেছে। কোনো দিন রুনা লায়লার সঙ্গে একই মঞ্চে দাঁড়াতে পারবেন, তাঁর সঙ্গে কথা বলতে বা তাঁকে প্রশ্ন করতে পারবেন—এমনটা ভাবেননি তিনি।

তারিক আনাম লেখেন, উপমহাদেশজুড়ে রুনা লায়লার অসংখ্য ভক্তের মধ্যে তিনিও একজন। তবে শুধু গানের জন্যই নয়, শিল্পীর রসবোধ ও কৌতুকবোধেরও বড় ভক্ত তিনি। অনুষ্ঠানের আগে রুনা লায়লাকে বলেছিলেন, মঞ্চে তাঁর মজার কথাও শুনতে চান।

আরও পড়ুনঃ  বক্স অফিস সাফল্যের মধ্যেই ‘রামায়ণ’ নিষিদ্ধের দাবি

সেই সন্ধ্যায় রুনা লায়লার গান ও জীবনের নানা গল্প শোনার পাশাপাশি তাঁর রসবোধেও মুগ্ধ হয়েছেন অভিনেতা। এমনকি মঞ্চে তাঁকে নাচও শিখিয়েছেন কিংবদন্তি এই শিল্পী।

অভিজ্ঞতা জানিয়ে তারিক আনাম লেখেন, রুনা লায়লার গান শুনেছেন, জীবনের গল্প ও মজার কথা শুনেছেন; এমনকি তাঁর কাছ থেকে মঞ্চে নাচও শিখেছেন।

রুনা লায়লার সংগীতপ্রতিভা ও প্রাণশক্তির প্রশংসা করে অভিনেতা লেখেন, গানে তিনি এখনো অনবদ্য, তাঁর রসবোধও অসাধারণ। ছয় দশক ধরে গান গেয়ে চলেছেন, অথচ এখনো ক্লান্তিহীন। প্রায় আড়াই ঘণ্টা একাই গান গেয়ে দর্শকদের মাতিয়ে রেখেছেন তিনি।

আরও পড়ুনঃ  ‘প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে’, ফেসবুক পোস্টে লিখলেন প্রভা