ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোটের প্রস্তাব বিএনপির বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় মা-ছেলের মৃত্যু ৫৪ দেশের প্রতিনিধিদের ভোটে ডংফাং স্কলারশিপের অ্যাম্বাসেডর ডা. আউয়াল পরিসংখ্যান নয়, প্রভাবই গুরুত্বপূর্ণ: নিজেকে সর্বকালের সেরা বলতে নারাজ কোহলি শাহরুখকে দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম: রাজকুমার রাও জয়ের জন্মদিনে শাকিব-অপুর ভালোবাসার বার্তা সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: যুবলীগ নেতা শাহ আলম অনিক গ্রেপ্তার নারায়ণগঞ্জে দোকানে ডাকাতি, দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার কুবির লাইব্রেরিতে আসন নিয়ে বিরোধ, পরে দফায় দফায় সংঘর্ষে আহত ৮ নদী-খালের বেদখল জমি উদ্ধারে কঠোর সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রোববারই মিলবে ঘরোয়া ক্রিকেটের নতুন পরিচয়, থাকছে ৬ ফ্র্যাঞ্চাইজি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:২৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ সময় দেখুন

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আসছে নতুন কাঠামো। তিন ফরম্যাটের প্রতিযোগিতাকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় এনে আয়োজনের পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আনুষ্ঠানিক পরিচয়, দলগুলোর মালিকানা ও অন্যান্য বিষয় জানা যাবে রোববারের উদ্বোধনী অনুষ্ঠানে।

আগামী ৩ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) লাল বলের ক্রিকেট। এরপর মাঠে গড়াবে ওয়ানডে সংস্করণ এবং সবশেষে হবে টি-টোয়েন্টি প্রতিযোগিতা। টি-টোয়েন্টি আয়োজনটি হবে অনেকটা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আদলে।

আরও পড়ুনঃ  শিশু রামিসা হত্যা: ন্যায়বিচারের আশ্বাস পেলেন বাবা

প্রস্তাবিত কাঠামোয় প্রথম শ্রেণির চার দিনের ক্রিকেট, লিস্ট ‘এ’ ওয়ানডে ও লিস্ট ‘এ’ টি-টোয়েন্টি—তিন সংস্করণই একই ব্যবস্থার অধীনে থাকবে। তবে লাল বলের ক্রিকেটের বাইরে সাদা বলের ছয়টি দলের মালিকানা স্বত্ব করপোরেট ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

প্রাথমিকভাবে তিন বছরের জন্য এই মালিকানা দেওয়ার কথা ভাবছে বিসিবি। ফলে ঘরোয়া ক্রিকেটের ব্যবস্থাপনায় বোর্ডের পাশাপাশি করপোরেট প্রতিষ্ঠানগুলোর সরাসরি অংশগ্রহণও দেখা যাবে।

রোববার ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এই নতুন কাঠামোর আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে। শুরুতে প্রতিযোগিতাটির নাম ‘বাংলাদেশ ফার্স্ট’ রাখার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে সেই নাম পরিবর্তন করা হয়েছে বলে জানা গেছে। সম্ভাব্য নতুন নাম ‘ডি থ্রি ট্রফি’, যেখানে ‘ডি থ্রি’ বলতে ডমেস্টিক থ্রি বোঝানো হচ্ছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এই প্রতিযোগিতার টি-টোয়েন্টি সংস্করণ আগামী ডিসেম্বরে বরিশালের ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়ার কথা। এতে ছয়টি প্রতিষ্ঠানের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলো হলো—ফরচুন গ্রুপ, ব্লু স্টার লিমিটেড, সিটিজেন ব্যাংক, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, একমি ল্যাবরেটরিজ ও নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।

আরও পড়ুনঃ  সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন

রোববার সন্ধ্যা ৭টায় নতুন এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে ছয় দলের সঙ্গে ছয়জন নির্বাচককেও যুক্ত করা হচ্ছে। তারা মূলত সংশ্লিষ্ট দলের প্রতিনিধি হিসেবে কাজ করবেন।

দলগুলোর প্রতিনিধিত্বের দায়িত্বে থাকবেন হাবিবুল বাশার সুমন, হাসিবুল হোসেন শান্ত, সাজ্জাদ শিপন, নাদিফ চৌধুরী, নাঈম ইসলাম ও শামসুর রহমান।

রোববারের অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন নাম, ফ্র্যাঞ্চাইজিগুলোর আনুষ্ঠানিক পরিচয় এবং ঘরোয়া ক্রিকেটের এই নতুন কাঠামোর বিস্তারিত পরিকল্পনা সামনে আসার কথা রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোটের প্রস্তাব বিএনপির

রোববারই মিলবে ঘরোয়া ক্রিকেটের নতুন পরিচয়, থাকছে ৬ ফ্র্যাঞ্চাইজি

আপডেটের সময়: ০৬:২৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আসছে নতুন কাঠামো। তিন ফরম্যাটের প্রতিযোগিতাকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় এনে আয়োজনের পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আনুষ্ঠানিক পরিচয়, দলগুলোর মালিকানা ও অন্যান্য বিষয় জানা যাবে রোববারের উদ্বোধনী অনুষ্ঠানে।

আগামী ৩ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) লাল বলের ক্রিকেট। এরপর মাঠে গড়াবে ওয়ানডে সংস্করণ এবং সবশেষে হবে টি-টোয়েন্টি প্রতিযোগিতা। টি-টোয়েন্টি আয়োজনটি হবে অনেকটা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আদলে।

আরও পড়ুনঃ  আল্লাহর কাছে প্রিয় জিকির ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’

প্রস্তাবিত কাঠামোয় প্রথম শ্রেণির চার দিনের ক্রিকেট, লিস্ট ‘এ’ ওয়ানডে ও লিস্ট ‘এ’ টি-টোয়েন্টি—তিন সংস্করণই একই ব্যবস্থার অধীনে থাকবে। তবে লাল বলের ক্রিকেটের বাইরে সাদা বলের ছয়টি দলের মালিকানা স্বত্ব করপোরেট ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

প্রাথমিকভাবে তিন বছরের জন্য এই মালিকানা দেওয়ার কথা ভাবছে বিসিবি। ফলে ঘরোয়া ক্রিকেটের ব্যবস্থাপনায় বোর্ডের পাশাপাশি করপোরেট প্রতিষ্ঠানগুলোর সরাসরি অংশগ্রহণও দেখা যাবে।

রোববার ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এই নতুন কাঠামোর আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে। শুরুতে প্রতিযোগিতাটির নাম ‘বাংলাদেশ ফার্স্ট’ রাখার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে সেই নাম পরিবর্তন করা হয়েছে বলে জানা গেছে। সম্ভাব্য নতুন নাম ‘ডি থ্রি ট্রফি’, যেখানে ‘ডি থ্রি’ বলতে ডমেস্টিক থ্রি বোঝানো হচ্ছে।

আরও পড়ুনঃ  শিশু রামিসা হত্যা: ন্যায়বিচারের আশ্বাস পেলেন বাবা

এই প্রতিযোগিতার টি-টোয়েন্টি সংস্করণ আগামী ডিসেম্বরে বরিশালের ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়ার কথা। এতে ছয়টি প্রতিষ্ঠানের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলো হলো—ফরচুন গ্রুপ, ব্লু স্টার লিমিটেড, সিটিজেন ব্যাংক, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, একমি ল্যাবরেটরিজ ও নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।

আরও পড়ুনঃ  সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, যা বললেন আসিফ মাহমুদ