ঢাকা ০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

লং মার্চের নামে বিরোধী দল গণতন্ত্র নষ্টের চেষ্টা করছে: রিজভী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৩৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ সময় দেখুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সংসদীয় কার্যক্রম বাদ দিয়ে নির্বাচনের মাত্র ছয় মাসের মাথায় রাজপথে ‘লং মার্চ’ কর্মসূচি দিয়ে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

বিরোধী দলের বক্তব্য নিয়ে রিজভীর সমালোচনা

রুহুল কবির রিজভী বলেন, বিরোধী দল রাজপথে লং মার্চের কর্মসূচি নিয়ে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে ব্যক্তিগতভাবে অশ্রাব্য ও আপত্তিকর শব্দ ব্যবহার করছে। তাঁর দাবি, দলীয়ভাবে এসব বক্তব্যের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে, যা স্পষ্টতই অপরাধমূলক কর্মকাণ্ড।

আরও পড়ুনঃ  ১৫ ঘণ্টা পর জামালপুরে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক

তিনি বলেন, জনগণের সামনে উচ্চারণ করা যায় না—এমন শব্দও প্রকাশ্যে বলা হচ্ছে। এসব বক্তব্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলে বিরোধী দল সেটিকে দমন-পীড়ন হিসেবে তুলে ধরে গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে।

জ্বালানি সংকট নিয়ে গঠনমূলক প্রস্তাব নেই: রিজভী

জ্বালানি সংকট ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও বিরোধী দলের ভূমিকার সমালোচনা করেন বিএনপির এই নেতা।

রিজভীর দাবি, জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দল শুধু সমালোচনা করছে, কিন্তু সংকট মোকাবিলায় কোনো গঠনমূলক প্রস্তাব দিচ্ছে না। সংসদে এ বিষয়ে পরামর্শ না দিয়ে তারা বাইরে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  নবম পে স্কেলের প্রজ্ঞাপন ৬ সেপ্টেম্বর, কার্যকর হবে যেদিন থেকে

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ার মতো ইতিবাচক অর্জনগুলোও বিরোধী দল জনগণের সামনে তুলে ধরছে না বলে মন্তব্য করেন রিজভী।

‘রাজপথের আন্দোলন জনগণ ভালোভাবে দেখছে না’

রিজভী বলেন, সরকার ব্যর্থ হয়েছে—এমন দাবি করে বিরোধীরা রাজপথে আন্দোলন করলেও সাধারণ জনগণ তাদের এই ভূমিকা ভালোভাবে দেখছে না।

তাঁর মতে, দায়িত্বশীল বিরোধী দলের মতো সংসদে নিজেদের দাবি ও প্রস্তাব তুলে না ধরে রাজপথে কর্মসূচি দেওয়ার মাধ্যমে তারা সরকারের সার্বিক উন্নয়নকে আড়াল করার চেষ্টা করছে।

আরও পড়ুনঃ  ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ হাইকোর্টের

প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-বিলবোর্ড সরানোর আহ্বান

বিএনপির পাঁচ দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও জানান রিজভী।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, পরিবেশ পরিচ্ছন্ন রাখতে প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনার প্রতি শ্রদ্ধা রেখে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যবহৃত সব বিলবোর্ড ও ব্যানার অবিলম্বে খুলে ফেলতে হবে।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, মাহমুদুর রহমান সুমন, আসাদুল করিম শাহীন, তারিকুল ইসলাম তেনজিং ও ডা. জাহিদুল কবিরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

লং মার্চের নামে বিরোধী দল গণতন্ত্র নষ্টের চেষ্টা করছে: রিজভী

আপডেটের সময়: ০৯:৩৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সংসদীয় কার্যক্রম বাদ দিয়ে নির্বাচনের মাত্র ছয় মাসের মাথায় রাজপথে ‘লং মার্চ’ কর্মসূচি দিয়ে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

বিরোধী দলের বক্তব্য নিয়ে রিজভীর সমালোচনা

রুহুল কবির রিজভী বলেন, বিরোধী দল রাজপথে লং মার্চের কর্মসূচি নিয়ে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে ব্যক্তিগতভাবে অশ্রাব্য ও আপত্তিকর শব্দ ব্যবহার করছে। তাঁর দাবি, দলীয়ভাবে এসব বক্তব্যের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে, যা স্পষ্টতই অপরাধমূলক কর্মকাণ্ড।

আরও পড়ুনঃ  ১৫ ঘণ্টা পর জামালপুরে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক

তিনি বলেন, জনগণের সামনে উচ্চারণ করা যায় না—এমন শব্দও প্রকাশ্যে বলা হচ্ছে। এসব বক্তব্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলে বিরোধী দল সেটিকে দমন-পীড়ন হিসেবে তুলে ধরে গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে।

জ্বালানি সংকট নিয়ে গঠনমূলক প্রস্তাব নেই: রিজভী

জ্বালানি সংকট ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও বিরোধী দলের ভূমিকার সমালোচনা করেন বিএনপির এই নেতা।

রিজভীর দাবি, জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দল শুধু সমালোচনা করছে, কিন্তু সংকট মোকাবিলায় কোনো গঠনমূলক প্রস্তাব দিচ্ছে না। সংসদে এ বিষয়ে পরামর্শ না দিয়ে তারা বাইরে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও সফরে মির্জা ফখরুল