
“জ্বালানি তেলের দাম বাড়ল, ডিজেল ১৩৫ ও অকটেন ১৬৫ টাকা”
দেশের বাজারে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। নতুন দামে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ সেপ্টেম্বর থেকেই এ দাম কার্যকর হবে।
রোববার (২১ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ মূল্য নির্ধারণের কথা জানানো হয়।
এর আগে প্রতি লিটার ডিজেলের দাম ছিল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা। অর্থাৎ নতুন সিদ্ধান্তে প্রতিটি জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বেড়েছে।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর প্রভাব বিবেচনায় নিয়ে দেশের বাজারে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম সমন্বয় করা হয়েছে।
প্রতিবেদকের নাম 



















