ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ, শুরু ২৬তম নেসেটের যাত্রা মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার সিলেটে সাবেক এমপি রনজিত ও ছাত্রলীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর ডেমরায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১৮ বছরের যুবক প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ জুবাইদা রহমানের দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শহর পরিচ্ছন্ন রাখতে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীর সহায়তা জরুরি

ঢাকা শহর পরিচ্ছন্ন রাখতে শুধু সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ওপর নির্ভর করলে হবে না, এ কাজে নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম।

শনিবার (৮ আগস্ট) সকালে ‘নগরের বর্জ্য ব্যবস্থাপনা আমার-আপনার সকলের দায়িত্ব’ শিরোনামে আয়োজিত বিশেষ সাপ্তাহিক পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযানে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  নেতানিয়াহুকে পাশ কাটিয়ে ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

ডিএনসিসি প্রশাসক বলেন, শুধু সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের দিয়ে এত বড় শহর পরিষ্কার রাখা সম্ভব নয়। শহরকে পরিচ্ছন্ন রাখতে হলে সিটি করপোরেশনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

তিনি জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে ইতোমধ্যে ডিএনসিসির পক্ষ থেকে ৯ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার

অনুষ্ঠানে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, সবাইকে একসঙ্গে একটি পরিবারের মতো কাজ করে ঢাকাকে আরও বাসযোগ্য করে তুলতে হবে।

তিনি বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের পাশাপাশি নগরবাসীর সচেতনতা বাড়ানো জরুরি। প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ বাস্তবায়নে সরকারের উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন।

আরও পড়ুনঃ  আত্মসমর্পণ ছাড়া পাসপোর্টের আপিল করতে পারবেন না পলাতক আসামি: শিশির মনির

সংশ্লিষ্টরা মনে করছেন, রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রমকে কার্যকর করতে হলে নিয়মিত পরিচ্ছন্নতার পাশাপাশি যত্রতত্র ময়লা না ফেলা, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা এবং পরিবেশ রক্ষায় নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

শহর পরিচ্ছন্ন রাখতে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীর সহায়তা জরুরি

আপডেটের সময়: ১২:১২:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

ঢাকা শহর পরিচ্ছন্ন রাখতে শুধু সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ওপর নির্ভর করলে হবে না, এ কাজে নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম।

শনিবার (৮ আগস্ট) সকালে ‘নগরের বর্জ্য ব্যবস্থাপনা আমার-আপনার সকলের দায়িত্ব’ শিরোনামে আয়োজিত বিশেষ সাপ্তাহিক পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযানে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  ভ্যান্সের যুদ্ধবিরোধী মন্তব্যে অসন্তুষ্ট অনেকে, স্বীকার করলেন ট্রাম্প

ডিএনসিসি প্রশাসক বলেন, শুধু সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের দিয়ে এত বড় শহর পরিষ্কার রাখা সম্ভব নয়। শহরকে পরিচ্ছন্ন রাখতে হলে সিটি করপোরেশনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

তিনি জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে ইতোমধ্যে ডিএনসিসির পক্ষ থেকে ৯ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার

অনুষ্ঠানে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, সবাইকে একসঙ্গে একটি পরিবারের মতো কাজ করে ঢাকাকে আরও বাসযোগ্য করে তুলতে হবে।

তিনি বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের পাশাপাশি নগরবাসীর সচেতনতা বাড়ানো জরুরি। প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ বাস্তবায়নে সরকারের উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন।

আরও পড়ুনঃ  ফ্লোরিডার মঞ্চে গান শোনাবেন অপূর্ব