ঢাকা ১১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমল হজের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরাও ‘সিনেমা সফল করতে শুধু আমার নামই যথেষ্ট নয়’: দুলকার সালমান ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতার জন্য অধিদপ্তর গঠনের পরিকল্পনা ১৫ বছরে পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়তে ডিএনসিসির পরিকল্পনা অযৌক্তিক শুল্কে যুক্তরাষ্ট্রের কাছে ছাড় চাইবে বাংলাদেশ হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে, দাবি কোসারির চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় কারিগরসহ গ্রেফতার ৩ সয়াবিন তেলের দাম বাড়ল, নতুন দর কার্যকর জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই নরসিংদীতে জেল পলাতক আসামির মৃত্যু, গণপিটুনির অভিযোগ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শাকিব খানের সঙ্গে সম্পর্ক কি শুধুই গুঞ্জন? মুখ খুলে যা জানালেন মিষ্টি জান্নাত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:১৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১৮ সময় দেখুন

বিনোদন ডেস্ক: ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে চলমান আলোচনা ও নানা গুঞ্জনের বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত। শাকিব খানের সঙ্গে তার সম্পর্ক ভালো এবং বন্ধুত্বপূর্ণ উল্লেখ করে অভিনেত্রী জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে আর কোনো বিতর্কে জড়াতে চান না তিনি।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আয়োজিত ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’-এর তৃতীয় আসরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মিষ্টি জান্নাত।

শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও মন্তব্য হয়েছে। এসব ঘটনায় একসময় অভিমানও তৈরি হয়েছিল বলে জানান অভিনেত্রী। তবে এখন আর এ নিয়ে কোনো নেতিবাচক পরিস্থিতি তৈরি করতে চান না তিনি।

আরও পড়ুনঃ  অ্যালেন স্বপনের নতুন সঙ্গী প্রভা, থাকছেন না মিথিলা

মিষ্টি জান্নাত বলেন, শাকিব খান তাকে উদ্ভট কোনো মন্তব্য না করতে বলেছেন। তার ভাষায়, শাকিব খানের সঙ্গে তার সম্পর্ক ও বন্ধুত্ব ভালো। একসময় রাগের কারণে অনেক কিছু বলে ফেলেছিলেন বলেও স্বীকার করেন তিনি।

শাকিব খানের ব্যক্তিত্ব ও পেশাগত অবস্থানের প্রশংসা করে মিষ্টি জান্নাত বলেন, তিনি মানুষকে সম্মান করতে জানেন। তার কাছ থেকে শিখেছেন, সবার সঙ্গে সৌজন্য বজায় রাখা উচিত এবং কারও সমালোচনা প্রকাশ্যে করা ঠিক নয়।

আরও পড়ুনঃ  মিস ইউনিভার্সের মঞ্চে তিন ভাষায় ‘শান্তি’ বার্তা দিলেন ইসরায়েলি প্রতিযোগী

শাকিব খানকে নিয়ে কথা বলে আলোচনায় আসার কোনো ইচ্ছা নেই জানিয়ে অভিনেত্রী বলেন, দর্শক হয়তো তাদের দুজনকে একসঙ্গে দেখতে পছন্দ করেন। তাই শাকিব খানকে নিয়ে কথা বলার মাধ্যমে আলোচনায় আসার প্রয়োজন দেখেন না তিনি।

তবে শাকিব খানের সঙ্গে তার সম্পর্কের বিভিন্ন স্মৃতি যে পুরোপুরি মিথ্যা নয়, সেটিও স্পষ্ট করেছেন মিষ্টি জান্নাত। তিনি বলেন, শাকিব খানের বাসায় দাওয়াত পাওয়া, তার মায়ের রান্না করা খাবার খাওয়া, একসঙ্গে ফ্লাইটে যাওয়া কিংবা হাত ধরে ছবি তোলার মতো ঘটনাগুলো তো মিথ্যা নয়।

আরও পড়ুনঃ  হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুকাঘাত

এদিকে, বিয়ে ও সন্তান নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনেও আগ্রহী নন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্নের জবাব দিতে গিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে র‍্যাম্পে হাঁটার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান মিষ্টি জান্নাত। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি বাসায় অবস্থান করছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমল হজের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরাও

শাকিব খানের সঙ্গে সম্পর্ক কি শুধুই গুঞ্জন? মুখ খুলে যা জানালেন মিষ্টি জান্নাত

আপডেটের সময়: ১২:১৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বিনোদন ডেস্ক: ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে চলমান আলোচনা ও নানা গুঞ্জনের বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত। শাকিব খানের সঙ্গে তার সম্পর্ক ভালো এবং বন্ধুত্বপূর্ণ উল্লেখ করে অভিনেত্রী জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে আর কোনো বিতর্কে জড়াতে চান না তিনি।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আয়োজিত ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’-এর তৃতীয় আসরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মিষ্টি জান্নাত।

শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও মন্তব্য হয়েছে। এসব ঘটনায় একসময় অভিমানও তৈরি হয়েছিল বলে জানান অভিনেত্রী। তবে এখন আর এ নিয়ে কোনো নেতিবাচক পরিস্থিতি তৈরি করতে চান না তিনি।

আরও পড়ুনঃ  ভুল সম্পর্কে থাকার চেয়ে সরে আসাই ভালো, বিয়ে নিয়ে সারার ভাবনা

মিষ্টি জান্নাত বলেন, শাকিব খান তাকে উদ্ভট কোনো মন্তব্য না করতে বলেছেন। তার ভাষায়, শাকিব খানের সঙ্গে তার সম্পর্ক ও বন্ধুত্ব ভালো। একসময় রাগের কারণে অনেক কিছু বলে ফেলেছিলেন বলেও স্বীকার করেন তিনি।

শাকিব খানের ব্যক্তিত্ব ও পেশাগত অবস্থানের প্রশংসা করে মিষ্টি জান্নাত বলেন, তিনি মানুষকে সম্মান করতে জানেন। তার কাছ থেকে শিখেছেন, সবার সঙ্গে সৌজন্য বজায় রাখা উচিত এবং কারও সমালোচনা প্রকাশ্যে করা ঠিক নয়।

আরও পড়ুনঃ  রুনা লায়লার সঙ্গে একই মঞ্চে, নাচও শিখলেন তারিক আনাম খান