ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার বিভাগে ১৮ পদে নিয়োগ তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি, নারীদের জন্য বরাদ্দ ৫০টি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক শেখ হাসিনার জন্য ভারত প্রশ্রয় ও নিরাপত্তার জায়গা: রিজভী প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ শেখ হাসিনা, জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলায় হেলাল খানের বিরুদ্ধে স্ত্রীর প্রতিবাদ পোশাক খাত অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ তৎপর: শামা ওবায়েদ দক্ষ জনশক্তি তৈরি ও মানবপাচার রোধে কাজ করছে সরকার: শামা ওবায়েদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শেরপুর জেলা হাসপাতালের আলোচিত তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিঞা ওএসডি

শেরপুর জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আলোচিত তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিঞাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

জেলা সিভিল সার্জন ডা. মো. শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, ইতোমধ্যে তিনি এ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপনের চিঠি পেয়েছেন। নতুন নিযুক্ত তত্ত্বাবধায়কের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

আরও পড়ুনঃ  ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’—মোহনপুর থানার ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর হুমকি

সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় হয়েছিল সমালোচনা

এর আগে ২০২৪ সালের ১৭ নভেম্বর স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের এক পেশাদার সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগে ডা. সেলিম মিঞাকে নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়।

আরও পড়ুনঃ  দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: গণপূর্তমন্ত্রী

ওই ঘটনার পর জেলার সাংবাদিক মহল ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তার অপসারণ ও শাস্তির দাবিতে বিভিন্ন সময় বিক্ষোভ-মিছিলও অনুষ্ঠিত হয়।

হাসপাতালের কার্যক্রম নিয়ে ছিল অভিযোগ

জানা গেছে, ডা. সেলিম মিঞা ২০১৮ সালে গঠিত স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) শেরপুর জেলা শাখার নির্বাহী কমিটির অন্যতম শীর্ষ নেতা ও সদস্য ছিলেন।

আরও পড়ুনঃ  দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

হাসপাতালের কোটি কোটি টাকার দরপত্র, কেনাকাটা, ওষুধ সরবরাহ ও বণ্টন এবং আউটসোর্সিং জনবল নিয়োগের মতো গুরুত্বপূর্ণ আর্থিক বিষয়গুলো তার তত্ত্বাবধান ও নির্দেশনায় পরিচালিত হতো বলে অভিযোগ রয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে ডা. সেলিম মিঞার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা

শেরপুর জেলা হাসপাতালের আলোচিত তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিঞা ওএসডি

আপডেটের সময়: ০৪:০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬