ঢাকা ০১:১৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শাকিবের নতুন সিনেমা: নায়িকা কে? সাবিলাকে নিয়ে গুঞ্জনে যা বললেন প্রযোজক প্রথমবার জুটি বাঁধলেন তৌসিফ-মালাইকা, আসছে নতুন নাটক ‘আমার রাজ্যে তুমি’ চট্টগ্রাম বন্দরে জলদস্যু আতঙ্ক: ১৮ দিনে ৩ জাহাজে হামলা, লুট প্রায় ১০ কোটি টাকার মালামাল ২০২৭ বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত, ফাইনাল হতে পারে ওয়ান্ডারার্স বা নিউল্যান্ডসে ‘আসিফ-আখতারদের মেস ভাড়া তুলতে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করতাম’—রাশেদ খাঁন ‘জুলাই ব্যবসা’ মন্তব্যে নতুন বিতর্ক: যা বললেন এমপি ডা. মাহমুদা মিতু সেউতা অভিবাসন সংকট: জরুরি বৈঠকে বসছে ইইউ, সীমান্ত নিরাপত্তায় জোর গাজীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, খালু গ্রেপ্তার ১৮ বছরেও মেলেনি ফ্ল্যাট, ডোম-ইনোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে নিঃস্ব শতাধিক পরিবার দুপুরের মধ্যেই তিন জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ হয়নি, তবে কিছু পদ্ধতিগত ত্রুটি পাওয়া গেছে: তদন্ত কমিটি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৪২ সময় দেখুন

জাতীয় সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ শিরোনামে প্রকাশিত সংবাদের পর গঠিত তদন্ত কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আলোচিত কেনাকাটায় কোনো ধরনের আর্থিক অনিয়ম বা ‘হরিলুট’ সংঘটিত হয়নি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজানের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি স্পিকারের কাছে প্রতিবেদন জমা দেয়। পরে সংসদ ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তদন্তের ফলাফল জানানো হয়।

আরও পড়ুনঃ  দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, একটি প্রতিবেদনে ৩টি লেন্সের দাম ৩৭ লাখ ৪১ হাজার টাকা বলা হলেও নথিপত্র অনুযায়ী প্রকৃত মূল্য ছিল ৩ লাখ ৭৪ হাজার ১০০ টাকা। তদন্ত কমিটি বিষয়টি ‘মুদ্রণজনিত ভুল’ হতে পারে বলে উল্লেখ করেছে।

আরও পড়ুনঃ  টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের অভিযোগ, ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চাইলেন হাইকোর্ট

এছাড়া, সরবরাহকারী প্রতিষ্ঠানকে কোনো বিল পরিশোধ করা হয়নি এবং কেনা পণ্যে নির্ধারিত ব্র্যান্ড ও লোগো ঠিকভাবে পাওয়া গেছে বলেও জানানো হয়।

তবে প্রতিবেদনে কিছু প্রশাসনিক ত্রুটির কথাও উঠে আসে। যেমন, কার্যাদেশে পণ্যের উৎপত্তিস্থল জাপান উল্লেখ থাকলেও সরবরাহ করা হয়েছে থাইল্যান্ডে তৈরি পণ্য। এ পরিবর্তনের ক্ষেত্রে প্রয়োজনীয় লিখিত অনুমোদন নেওয়া হয়নি, যা পদ্ধতিগত ত্রুটি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুনঃ  ‘ব্রেইনলেস আওয়ামী লীগের মতো আচরণ করছে বিএনপি’—সারজিস আলমের অভিযোগ

তদন্ত কমিটি জানিয়েছে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা অনুসরণ করে আন্তর্জাতিক বাজারদর, ভ্যাট, ট্যাক্স ও ঠিকাদারের মুনাফা বিবেচনা করেই দাফতরিক মূল্য নির্ধারণ করা হয়েছিল।

উল্লেখ্য, সংসদের গণসংযোগ শাখার ক্ষতিগ্রস্ত সরঞ্জাম দ্রুত প্রতিস্থাপনের জন্য জরুরি ভিত্তিতে এই কেনাকাটা করা হয়েছিল বলে প্রতিবেদনে বলা হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শাকিবের নতুন সিনেমা: নায়িকা কে? সাবিলাকে নিয়ে গুঞ্জনে যা বললেন প্রযোজক

সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ হয়নি, তবে কিছু পদ্ধতিগত ত্রুটি পাওয়া গেছে: তদন্ত কমিটি

আপডেটের সময়: ০৪:০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

জাতীয় সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ শিরোনামে প্রকাশিত সংবাদের পর গঠিত তদন্ত কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আলোচিত কেনাকাটায় কোনো ধরনের আর্থিক অনিয়ম বা ‘হরিলুট’ সংঘটিত হয়নি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজানের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি স্পিকারের কাছে প্রতিবেদন জমা দেয়। পরে সংসদ ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তদন্তের ফলাফল জানানো হয়।

আরও পড়ুনঃ  বাজারে আগুন: মাছ-মুরগির দামে নতুন ঊর্ধ্বগতি, ডিম-সবজিতেও নেই স্বস্তি

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, একটি প্রতিবেদনে ৩টি লেন্সের দাম ৩৭ লাখ ৪১ হাজার টাকা বলা হলেও নথিপত্র অনুযায়ী প্রকৃত মূল্য ছিল ৩ লাখ ৭৪ হাজার ১০০ টাকা। তদন্ত কমিটি বিষয়টি ‘মুদ্রণজনিত ভুল’ হতে পারে বলে উল্লেখ করেছে।

আরও পড়ুনঃ  স্কুলে ছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, বিষপানের পর হাসপাতালে শিক্ষার্থী

এছাড়া, সরবরাহকারী প্রতিষ্ঠানকে কোনো বিল পরিশোধ করা হয়নি এবং কেনা পণ্যে নির্ধারিত ব্র্যান্ড ও লোগো ঠিকভাবে পাওয়া গেছে বলেও জানানো হয়।

তবে প্রতিবেদনে কিছু প্রশাসনিক ত্রুটির কথাও উঠে আসে। যেমন, কার্যাদেশে পণ্যের উৎপত্তিস্থল জাপান উল্লেখ থাকলেও সরবরাহ করা হয়েছে থাইল্যান্ডে তৈরি পণ্য। এ পরিবর্তনের ক্ষেত্রে প্রয়োজনীয় লিখিত অনুমোদন নেওয়া হয়নি, যা পদ্ধতিগত ত্রুটি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুনঃ  ইবিএলের নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন আনিস আহমেদ