ঢাকা ০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সন্তানের অসুস্থতায় আদালতে অনুপস্থিত পরীমণি, শুনানি ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের সেরাটা দিতে চান তাসকিন সৌদি অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ অনুদান কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, প্রাণহানি বেড়ে ১১১ আসিয়ানের সঙ্গে সম্পর্ক জোরদারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন কৃষিমন্ত্রী শিক্ষক নিয়োগের রেজল্যুশন বাতিলের দাবি, ২৫ আগস্টের পর আন্দোলনের হুঁশিয়ারি জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ জুলাই আন্দোলনের খবর প্রচার করা টিভি বন্ধের নির্দেশের দাবি, ট্রাইব্যুনালে কল রেকর্ড
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সংসদে জামায়াত-বিএনপির বাকযুদ্ধ, স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ শাহজাহান চৌধুরীর

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় জাতীয় সংসদে সরকারি ও বিরোধীদলীয় সদস্যদের মধ্যে উত্তপ্ত বাকবিনিময় হয়েছে। আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যের সমালোচনা করে তাকে ‘হাল জামানার মুফতি’ বলে কটাক্ষ করেন। পরে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক তার বক্তব্যের জবাব দেন।

শনিবার (২৭ জুন) বাজেট আলোচনায় অংশ নিয়ে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, চট্টগ্রামে এখন বলা হচ্ছে ফতোয়া নিতে আর মাদ্রাসায় যেতে হবে না, ফতোয়া এখন সংসদেই দেওয়া হচ্ছে। জামায়াতে ইসলামীকে ইসলামী দল নয় বলে মন্তব্যকারীদের দলটির শতবর্ষের ইতিহাস জানার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

স্বরাষ্ট্রমন্ত্রীর নাম উল্লেখ করে শাহজাহান চৌধুরী ব্যঙ্গাত্মক সুরে বলেন, ফতোয়ার জন্য আর হাটহাজারী, পটিয়া বা লালবাগে যেতে হবে না, সংসদেই যার কাছ থেকে ফতোয়া পাওয়া যাচ্ছে, তার কাছ থেকেই নেওয়া যাবে।

আরও পড়ুনঃ  জলপ্রপাতে গোসল করে পুরোনো স্বপ্ন পূরণ করলেন জর্জিনা

এরপর আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক সংসদকে উত্তপ্ত না করার আহ্বান জানান। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, বুদ্ধিজীবী হত্যাকাণ্ড এবং জামায়াতের ভূমিকার প্রসঙ্গ তুলে ধরে বলেন, জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করা হবে, তবে ১৯৭১ সালের ইতিহাস কোনোভাবেই ভুলে যাওয়া যাবে না। একই সঙ্গে তিনি মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির দাবি জানান।

একই অধিবেশনে খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী দাবি করেন, বাজারে চালসহ নিত্যপণ্যের দাম বর্তমানে স্থিতিশীল রয়েছে। তিনি বলেন, প্রশাসন ও ব্যাংকিং খাতে সংস্কার কার্যক্রম চলমান রয়েছে এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হলে মূল্যস্ফীতি আরও নিয়ন্ত্রণে আসবে।

আরও পড়ুনঃ  হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

অন্যদিকে, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান কর ফাঁকি রোধে কঠোর তদারকির আহ্বান জানিয়ে বলেন, বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোর কর পরিশোধ নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি জানুয়ারি-ডিসেম্বর মেয়াদে অর্থবছর নির্ধারণ এবং নিয়মিত রাজস্ব ও বাজেট পর্যালোচনার প্রস্তাবও দেন তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সন্তানের অসুস্থতায় আদালতে অনুপস্থিত পরীমণি, শুনানি ২৯ সেপ্টেম্বর

সংসদে জামায়াত-বিএনপির বাকযুদ্ধ, স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ শাহজাহান চৌধুরীর

আপডেটের সময়: ০৪:৪৬:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় জাতীয় সংসদে সরকারি ও বিরোধীদলীয় সদস্যদের মধ্যে উত্তপ্ত বাকবিনিময় হয়েছে। আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যের সমালোচনা করে তাকে ‘হাল জামানার মুফতি’ বলে কটাক্ষ করেন। পরে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক তার বক্তব্যের জবাব দেন।

শনিবার (২৭ জুন) বাজেট আলোচনায় অংশ নিয়ে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, চট্টগ্রামে এখন বলা হচ্ছে ফতোয়া নিতে আর মাদ্রাসায় যেতে হবে না, ফতোয়া এখন সংসদেই দেওয়া হচ্ছে। জামায়াতে ইসলামীকে ইসলামী দল নয় বলে মন্তব্যকারীদের দলটির শতবর্ষের ইতিহাস জানার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  ‘জেন-জি’ই দেশের চালিকাশক্তি, আগের মন্তব্য থেকে ইউ-টার্ন কঙ্গনার

স্বরাষ্ট্রমন্ত্রীর নাম উল্লেখ করে শাহজাহান চৌধুরী ব্যঙ্গাত্মক সুরে বলেন, ফতোয়ার জন্য আর হাটহাজারী, পটিয়া বা লালবাগে যেতে হবে না, সংসদেই যার কাছ থেকে ফতোয়া পাওয়া যাচ্ছে, তার কাছ থেকেই নেওয়া যাবে।

আরও পড়ুনঃ  হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

এরপর আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক সংসদকে উত্তপ্ত না করার আহ্বান জানান। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, বুদ্ধিজীবী হত্যাকাণ্ড এবং জামায়াতের ভূমিকার প্রসঙ্গ তুলে ধরে বলেন, জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করা হবে, তবে ১৯৭১ সালের ইতিহাস কোনোভাবেই ভুলে যাওয়া যাবে না। একই সঙ্গে তিনি মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির দাবি জানান।

একই অধিবেশনে খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী দাবি করেন, বাজারে চালসহ নিত্যপণ্যের দাম বর্তমানে স্থিতিশীল রয়েছে। তিনি বলেন, প্রশাসন ও ব্যাংকিং খাতে সংস্কার কার্যক্রম চলমান রয়েছে এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হলে মূল্যস্ফীতি আরও নিয়ন্ত্রণে আসবে।

আরও পড়ুনঃ  বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স হবে দুই বছরের