ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জনগণের দাবি জানাতেই সচিবালয়ের সামনে এসেছি: জামায়াত আমির বাংলাদেশি কর্মীদের আকামা নিয়ে বড় সিদ্ধান্ত সৌদি সরকারের বর্ষায় রান্নাঘরের এই ভুলগুলো বাড়াতে পারে পেটের অসুখের ঝুঁকি শেখ হাসিনার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের অনেকে দেশের বাইরে শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা পেল ইসি, শিগগির আসছে তফসিল ফেসবুক পোস্টে আওয়ামী লীগের রাজনীতি ছাড়ার ঘোষণা প্রবীণ নেতার জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা জামায়াত আমিরের মৃত্যুদণ্ডের বিধান থাকায় জুলাই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ ২-৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘সংসদে ৫ মিনিট বলি, জবাব দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর লাগে ৪৫ মিনিট’— হাসনাত আবদুল্লাহ

সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভূমিকার প্রশংসা করে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, এনসিপির মাত্র ৬ জন সংসদ সদস্য থাকলেও তাদের ৫ মিনিটের বক্তব্যের জবাব দিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ৪৫ মিনিট সময় ব্যয় করতে হয়।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রায়পুর শহীদ ওসমান চত্বরে আয়োজিত এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  মৃত্যুদণ্ডের বিধান থাকায় জুলাই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ

হাসনাত আবদুল্লাহ বলেন, “সংসদে আমরা পাই ৫ মিনিট, আর স্বরাষ্ট্রমন্ত্রী রিপ্লাই দেন ৪৫ মিনিট। আমরা যদি ৪৫ মিনিট সময় পাই, তাহলে তার জবাব দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি পুরো অধিবেশন লেগে যাবে।”

তিনি আরও বলেন, তরুণ প্রজন্ম কারও কাছে তাদের বিবেক বন্ধক দেয়নি। তার দাবি, এনসিপির ৬ জন সংসদ সদস্য কার্যত ২১২ জন সদস্যের সমান শক্তি ও প্রভাব নিয়ে সংসদে ভূমিকা রাখছেন।

নির্বাচনী অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচনের সময় এনসিপিকে ‘চিলড্রেন পার্টি’ বলে উপহাস করা হয়েছিল। অনেকে ধারণা করেছিলেন দলটি ৫০০ ভোটও পাবে না। কিন্তু সাধারণ মানুষের সমর্থনে এনসিপি ১ লাখ ৬৮ হাজার ভোট পায় এবং কোনো কেন্দ্রেই তাদের বিজয় ঠেকানো সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী স্থানীয় সরকার নির্বাচনে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর ও মেয়র পদে তরুণদের বেশি করে নির্বাচন করা উচিত। তিনি বলেন, “পরাজিত হলেও সমস্যা নেই, অন্তত নিজের ভোট নিজে পেলেও নির্বাচনে থাকুন। যতদিন তরুণ প্রজন্ম রাজপথে ও নেতৃত্বে সক্রিয় থাকবে, ততদিন বাংলাদেশ পিছিয়ে পড়বে না।”

আরও পড়ুনঃ  আজ গোপালগঞ্জের যেসব এলাকায় টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

রায়পুরের এই কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক এসএম সুজা উদ্দিন এবং লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক মাছুম বিল্লাহসহ স্থানীয় নেতারা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জনগণের দাবি জানাতেই সচিবালয়ের সামনে এসেছি: জামায়াত আমির

‘সংসদে ৫ মিনিট বলি, জবাব দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর লাগে ৪৫ মিনিট’— হাসনাত আবদুল্লাহ

আপডেটের সময়: ০৯:৫২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভূমিকার প্রশংসা করে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, এনসিপির মাত্র ৬ জন সংসদ সদস্য থাকলেও তাদের ৫ মিনিটের বক্তব্যের জবাব দিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ৪৫ মিনিট সময় ব্যয় করতে হয়।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রায়পুর শহীদ ওসমান চত্বরে আয়োজিত এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  যে ৭ অভ্যাস আপনার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে

হাসনাত আবদুল্লাহ বলেন, “সংসদে আমরা পাই ৫ মিনিট, আর স্বরাষ্ট্রমন্ত্রী রিপ্লাই দেন ৪৫ মিনিট। আমরা যদি ৪৫ মিনিট সময় পাই, তাহলে তার জবাব দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি পুরো অধিবেশন লেগে যাবে।”

তিনি আরও বলেন, তরুণ প্রজন্ম কারও কাছে তাদের বিবেক বন্ধক দেয়নি। তার দাবি, এনসিপির ৬ জন সংসদ সদস্য কার্যত ২১২ জন সদস্যের সমান শক্তি ও প্রভাব নিয়ে সংসদে ভূমিকা রাখছেন।

নির্বাচনী অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচনের সময় এনসিপিকে ‘চিলড্রেন পার্টি’ বলে উপহাস করা হয়েছিল। অনেকে ধারণা করেছিলেন দলটি ৫০০ ভোটও পাবে না। কিন্তু সাধারণ মানুষের সমর্থনে এনসিপি ১ লাখ ৬৮ হাজার ভোট পায় এবং কোনো কেন্দ্রেই তাদের বিজয় ঠেকানো সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  আগস্টজুড়ে নাশকতার শঙ্কা, দেশব্যাপী সতর্ক থাকার নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী স্থানীয় সরকার নির্বাচনে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর ও মেয়র পদে তরুণদের বেশি করে নির্বাচন করা উচিত। তিনি বলেন, “পরাজিত হলেও সমস্যা নেই, অন্তত নিজের ভোট নিজে পেলেও নির্বাচনে থাকুন। যতদিন তরুণ প্রজন্ম রাজপথে ও নেতৃত্বে সক্রিয় থাকবে, ততদিন বাংলাদেশ পিছিয়ে পড়বে না।”

আরও পড়ুনঃ  ‘৫ আগস্ট বিজয় ও গণতন্ত্র পুনরুদ্ধারের দিন’