ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ত্রিশালে ডাম্পট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ গ্যাস্ট্রিকের ওষুধ ভেবে গ্যাস ট্যাবলেট খেয়ে মৃত্যু, মরদেহ নেওয়ার পথে অ্যাম্বুলেন্স খালে মেসির রেকর্ডে ভাগ বসালেন রাফিনিয়া গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের রায় আপাতত বহাল চট্টগ্রামে খুলশী থানার ওসি-এসআইসহ ৮ জনের বিরুদ্ধে মামলা গ্রেপ্তারের আগে পরোয়ানা যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের সৌদি আরবে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের পদ্মার ভাঙনে কয়েক দিনে বিলীন ৩০০ বসতভিটা, আতঙ্কে শত শত পরিবার ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’: এবি পার্টি বাস থামাতে গিয়ে প্রাণ গেল মাহিনের, নানার চোখের সামনেই মর্মান্তিক মৃত্যু
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৩৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ সময় দেখুন

সঞ্চয়পত্রের মুনাফা ও মূল টাকা পরিশোধের ক্ষেত্রে ভুল ব্যাংক হিসাব নম্বরের কারণে বিনিয়োগকারীদের ভোগান্তি কমাতে নতুন স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করছে সরকার। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম (এভিএস) চালুর মাধ্যমে সঞ্চয়পত্র বা বন্ড কেনার সময়ই গ্রাহকের দেওয়া ব্যাংক হিসাব যাচাই করা যাবে।

জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমে (এনএসসি সিস্টেম) এভিএস সংযুক্ত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট তফশিলি ব্যাংকগুলোর সমন্বয়ে নতুন এ ব্যবস্থা পরিচালিত হবে।

হিসাব নম্বর দেওয়ার সঙ্গে সঙ্গেই হবে যাচাই

নতুন ব্যবস্থায় সঞ্চয়পত্র বা বন্ড কেনার সময় গ্রাহক যে ব্যাংক হিসাব নম্বর দেবেন, তা তাৎক্ষণিকভাবে যাচাই করা হবে। প্রথমে হিসাবটি সঠিক ও সচল কি না, তা পরীক্ষা করা হবে। এরপর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বরের সঙ্গে হিসাবধারীর তথ্য মিলিয়ে পরিচয় নিশ্চিত করা হবে।

আরও পড়ুনঃ  এনবিআর আন্দোলনে শাস্তি পাওয়া আরও ৩ কর্মকর্তার দণ্ড বাতিল

ফলে সঞ্চয়পত্রের মুনাফা বা মূল অর্থ পাঠানোর আগেই কোনো ভুল বা অসামঞ্জস্য শনাক্ত করা সম্ভব হবে। এতে ভুল হিসাবের কারণে টাকা ফেরত আসা কিংবা ভুল হিসাবে চলে যাওয়ার ঝুঁকিও কমবে।

আগে ছিল বাড়তি ভোগান্তি

বর্তমানে গ্রাহকের দেওয়া ব্যাংক হিসাব নম্বর সরাসরি সিস্টেমে যুক্ত করা হয়। হিসাব নম্বরের কোনো একটি সংখ্যা ভুল হলেও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) ফেরত আসত। পরে তথ্য সংশোধন করে আবার অর্থ পাঠানোর প্রয়োজন হতো।

এতে একদিকে বিনিয়োগকারীদের অর্থ পেতে দেরি হতো, অন্যদিকে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাজও বেড়ে যেত। ভুল হিসাব নম্বরের কারণে কোনো গ্রাহকের প্রাপ্য অর্থ অন্যের হিসাবে চলে যাওয়ার আশঙ্কাও ছিল।

আরও পড়ুনঃ  ‘স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার’: জুবাইদা রহমান

৯টি সঞ্চয় স্কিমের লেনদেন স্বয়ংক্রিয়

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ‘স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম টু এনাবল সার্ভিস ডেলিভারি (এসপিএফএমএস)’ কর্মসূচির আওতায় এভিএস চালু করা হচ্ছে।

সরকারের ১১টি জাতীয় সঞ্চয় স্কিমের মধ্যে বর্তমানে ৯টির লেনদেন এনএসসি সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে। এ সিস্টেমে নিবন্ধিত একক গ্রাহকের সংখ্যা ৩৯ লাখ ৪৬ হাজার ২২৪ জন

প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ ৭৫ হাজার ইএফটির মাধ্যমে গ্রাহকদের মুনাফা ও মূল অর্থ পরিশোধ করা হয়। একই সময়ে গড়ে প্রায় ৮ হাজার নতুন সঞ্চয়পত্র ইস্যু করা হয়।

ব্যাংক হিসাব পরিবর্তনেও এভিএস

জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর যাচাইয়ের ব্যবস্থা এনএসসি সিস্টেমে আগে থেকেই ছিল। এবার এর সঙ্গে যুক্ত হচ্ছে ব্যাংক হিসাব যাচাইয়ের সুবিধা।

আরও পড়ুনঃ  চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশ, সর্বোচ্চ গোলদাতা রিমন

শুধু নতুন সঞ্চয়পত্র বা বন্ড কেনার সময় নয়, পরবর্তী সময়ে ব্যাংক হিসাব পরিবর্তন বা সংশোধনের ক্ষেত্রেও এভিএস ব্যবহার করা হবে।

নিরাপদ ও নির্ভুল লেনদেনের আশা

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মতে, এভিএস চালু হলে ভুল হিসাব নম্বরের কারণে ইএফটি ফেরত আসার ঘটনা কমবে। এতে বিনিয়োগকারীদের ভোগান্তি যেমন কমবে, তেমনি সংশ্লিষ্ট দপ্তরের অতিরিক্ত কাজের চাপও কমবে।

অর্থ বিভাগের মতে, নতুন এ ব্যবস্থা জাতীয় সঞ্চয় স্কিমের ডিজিটাল সেবা আধুনিকায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে সঞ্চয়পত্রের লেনদেন আরও নিরাপদ, স্বচ্ছ ও নির্ভরযোগ্য হবে। একই সঙ্গে গ্রাহকের প্রাপ্য অর্থ দ্রুত ও সঠিক সময়ে নির্ধারিত ব্যাংক হিসাবে পৌঁছানো সহজ হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ত্রিশালে ডাম্পট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা

আপডেটের সময়: ০৬:৩৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সঞ্চয়পত্রের মুনাফা ও মূল টাকা পরিশোধের ক্ষেত্রে ভুল ব্যাংক হিসাব নম্বরের কারণে বিনিয়োগকারীদের ভোগান্তি কমাতে নতুন স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করছে সরকার। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম (এভিএস) চালুর মাধ্যমে সঞ্চয়পত্র বা বন্ড কেনার সময়ই গ্রাহকের দেওয়া ব্যাংক হিসাব যাচাই করা যাবে।

জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমে (এনএসসি সিস্টেম) এভিএস সংযুক্ত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট তফশিলি ব্যাংকগুলোর সমন্বয়ে নতুন এ ব্যবস্থা পরিচালিত হবে।

হিসাব নম্বর দেওয়ার সঙ্গে সঙ্গেই হবে যাচাই

নতুন ব্যবস্থায় সঞ্চয়পত্র বা বন্ড কেনার সময় গ্রাহক যে ব্যাংক হিসাব নম্বর দেবেন, তা তাৎক্ষণিকভাবে যাচাই করা হবে। প্রথমে হিসাবটি সঠিক ও সচল কি না, তা পরীক্ষা করা হবে। এরপর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বরের সঙ্গে হিসাবধারীর তথ্য মিলিয়ে পরিচয় নিশ্চিত করা হবে।

আরও পড়ুনঃ  ‘স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার’: জুবাইদা রহমান

ফলে সঞ্চয়পত্রের মুনাফা বা মূল অর্থ পাঠানোর আগেই কোনো ভুল বা অসামঞ্জস্য শনাক্ত করা সম্ভব হবে। এতে ভুল হিসাবের কারণে টাকা ফেরত আসা কিংবা ভুল হিসাবে চলে যাওয়ার ঝুঁকিও কমবে।

আগে ছিল বাড়তি ভোগান্তি

বর্তমানে গ্রাহকের দেওয়া ব্যাংক হিসাব নম্বর সরাসরি সিস্টেমে যুক্ত করা হয়। হিসাব নম্বরের কোনো একটি সংখ্যা ভুল হলেও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) ফেরত আসত। পরে তথ্য সংশোধন করে আবার অর্থ পাঠানোর প্রয়োজন হতো।

এতে একদিকে বিনিয়োগকারীদের অর্থ পেতে দেরি হতো, অন্যদিকে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাজও বেড়ে যেত। ভুল হিসাব নম্বরের কারণে কোনো গ্রাহকের প্রাপ্য অর্থ অন্যের হিসাবে চলে যাওয়ার আশঙ্কাও ছিল।

আরও পড়ুনঃ  গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

৯টি সঞ্চয় স্কিমের লেনদেন স্বয়ংক্রিয়

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ‘স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম টু এনাবল সার্ভিস ডেলিভারি (এসপিএফএমএস)’ কর্মসূচির আওতায় এভিএস চালু করা হচ্ছে।

সরকারের ১১টি জাতীয় সঞ্চয় স্কিমের মধ্যে বর্তমানে ৯টির লেনদেন এনএসসি সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে। এ সিস্টেমে নিবন্ধিত একক গ্রাহকের সংখ্যা ৩৯ লাখ ৪৬ হাজার ২২৪ জন

প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ ৭৫ হাজার ইএফটির মাধ্যমে গ্রাহকদের মুনাফা ও মূল অর্থ পরিশোধ করা হয়। একই সময়ে গড়ে প্রায় ৮ হাজার নতুন সঞ্চয়পত্র ইস্যু করা হয়।

ব্যাংক হিসাব পরিবর্তনেও এভিএস

জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর যাচাইয়ের ব্যবস্থা এনএসসি সিস্টেমে আগে থেকেই ছিল। এবার এর সঙ্গে যুক্ত হচ্ছে ব্যাংক হিসাব যাচাইয়ের সুবিধা।

আরও পড়ুনঃ  দুদকের অভিযোগ নিয়ে আজ ফেসবুক লাইভে আসছেন আসিফ মাহমুদ