ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গজারিয়ায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে নিহত ৪ তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা, নজর নভেম্বরে উদ্বোধনের দুই মাসেই ধস ৬ কোটি টাকার সেতুর সংযোগ সড়কে আইন পেশায় সাফল্যের পাশাপাশি মানবিকতাও জরুরি: আইনমন্ত্রী স্পেনে মানবপাচার চক্রের বিচার, বাংলাদেশিদের কাছ থেকে নেওয়া হতো ১৩ হাজার ইউরো পরিকল্পিত ও পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর মিরপুরে অভিজাত পরিবহনের বাসে আগুন দেওয়ার চেষ্টা ডিজিটাল ব্যবস্থায় আনতে হবে গ্রামীণ অর্থনীতি: অর্থমন্ত্রী গুরুত্বপূর্ণ সভায় কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী শাহে আলম অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা জামায়াত আমিরের
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ‘গডজিলা’খ্যাত অভিনেত্রী কেলি হটলের

‘গডজিলা’ চলচ্চিত্র সিরিজে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া কোরিয়ান-আমেরিকান অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৮ বছর।

মঙ্গলবার (২১ জুলাই) যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ফ্রেডেরিক কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফ্রেডেরিক কাউন্টি শেরিফের কার্যালয়ের তথ্য অনুযায়ী, ভোর প্রায় ৩টার দিকে একটি হোন্ডা অ্যাকর্ড গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুই লেনের সড়ক থেকে ছিটকে একটি কালভার্টে আঘাত করে। গাড়িতে থাকা দুই যাত্রীর একজন ছিলেন কেলি হটল।

আরও পড়ুনঃ  নারীদের নিজের শক্তি চিনে এগিয়ে যাওয়ার বার্তা সাফা কবিরের

দুর্ঘটনার পর তাকে দ্রুত একটি ট্রমা সেন্টারে নেওয়া হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। গাড়িচালক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার আঘাত প্রাণঘাতী নয়।

প্রাথমিক তদন্তে অতিরিক্ত গতিকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরও পড়ুনঃ  দ্বিতীয়বার কন্যাসন্তানের মা-বাবা দীপিকা-রণবীর

২০২১ সালে মুক্তি পাওয়া ‘গডজিলা ভার্সেস কং’ চলচ্চিত্রে ‘জিয়া’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় কেলি হটলের। ছবিতে তিনি স্কাল আইল্যান্ডের ইওই জনগোষ্ঠীর এক শ্রবণপ্রতিবন্ধী এতিম শিশুর ভূমিকায় অভিনয় করেন, যে সাংকেতিক ভাষার মাধ্যমে কিং কংয়ের সঙ্গে যোগাযোগ করতে পারত।

পরবর্তীতে ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার’ সিনেমাতেও একই চরিত্রে অভিনয় করেন তিনি। এ অভিনয়ের জন্য ২০২৪ সালের স্যাটার্ন অ্যাওয়ার্ডস-এ তরুণ অভিনয়শিল্পীর সেরা পারফরম্যান্স বিভাগে মনোনয়ন পেয়েছিলেন।

আরও পড়ুনঃ  ৪১ বছর বয়সে দ্বিতীয়বার মা হচ্ছেন মাহিরা খান

জর্জিয়ার আটলান্টায় জন্ম নেওয়া কেলি হটলের বাবা ছিলেন মার্কিন নাগরিক এবং মা কোরিয়ান। জন্মগতভাবে শ্রবণপ্রতিবন্ধী কেলি টেক্সাসের অস্টিনে অবস্থিত Texas School for the Deaf-এর দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গজারিয়ায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে নিহত ৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ‘গডজিলা’খ্যাত অভিনেত্রী কেলি হটলের

আপডেটের সময়: ০৩:২২:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

‘গডজিলা’ চলচ্চিত্র সিরিজে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া কোরিয়ান-আমেরিকান অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৮ বছর।

মঙ্গলবার (২১ জুলাই) যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ফ্রেডেরিক কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফ্রেডেরিক কাউন্টি শেরিফের কার্যালয়ের তথ্য অনুযায়ী, ভোর প্রায় ৩টার দিকে একটি হোন্ডা অ্যাকর্ড গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুই লেনের সড়ক থেকে ছিটকে একটি কালভার্টে আঘাত করে। গাড়িতে থাকা দুই যাত্রীর একজন ছিলেন কেলি হটল।

আরও পড়ুনঃ  দ্বিতীয়বার কন্যাসন্তানের মা-বাবা দীপিকা-রণবীর

দুর্ঘটনার পর তাকে দ্রুত একটি ট্রমা সেন্টারে নেওয়া হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। গাড়িচালক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার আঘাত প্রাণঘাতী নয়।

প্রাথমিক তদন্তে অতিরিক্ত গতিকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরও পড়ুনঃ  নারীদের নিজের শক্তি চিনে এগিয়ে যাওয়ার বার্তা সাফা কবিরের

২০২১ সালে মুক্তি পাওয়া ‘গডজিলা ভার্সেস কং’ চলচ্চিত্রে ‘জিয়া’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় কেলি হটলের। ছবিতে তিনি স্কাল আইল্যান্ডের ইওই জনগোষ্ঠীর এক শ্রবণপ্রতিবন্ধী এতিম শিশুর ভূমিকায় অভিনয় করেন, যে সাংকেতিক ভাষার মাধ্যমে কিং কংয়ের সঙ্গে যোগাযোগ করতে পারত।

পরবর্তীতে ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার’ সিনেমাতেও একই চরিত্রে অভিনয় করেন তিনি। এ অভিনয়ের জন্য ২০২৪ সালের স্যাটার্ন অ্যাওয়ার্ডস-এ তরুণ অভিনয়শিল্পীর সেরা পারফরম্যান্স বিভাগে মনোনয়ন পেয়েছিলেন।

আরও পড়ুনঃ  অনলাইন জুয়ার ভয়াবহতা তুলে ধরে চমকের সচেতনতামূলক ভিডিও