সরকার প্রশাসনের উচ্চপর্যায়ে বড় ধরনের পদোন্নতি দিয়েছে। বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭২ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে পদোন্নতির বিষয়টি নিশ্চিত করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আপাতত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে ন্যস্ত করা হয়েছে। তবে তাদের নতুন কর্মস্থলে পদায়নের বিষয়ে পৃথক আদেশ পরে জারি করা হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা সরাসরি সিনিয়র সচিব বরাবর অথবা ই-মেইলের মাধ্যমে যোগদানপত্র জমা দিতে পারবেন। এছাড়া, পদোন্নতির আদেশে উল্লেখিত কর্মস্থলের পরিবর্তে যদি কোনো কর্মকর্তা ইতোমধ্যে অন্যত্র দায়িত্ব পালন করে থাকেন, তাহলে বর্তমান কর্মস্থলের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, ভবিষ্যতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নধর্মী তথ্য পাওয়া গেলে প্রয়োজন অনুযায়ী এই পদোন্নতির আদেশ সংশোধন কিংবা বাতিল করার অধিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।
প্রতিবেদকের নাম 




















