ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘সব অস্থিরতার মাঝে ভিকিই আমার শান্তির আশ্রয়’, জানালেন ক্যাটরিনা গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর সাদা ভাত কি সত্যিই শত্রু? কতটুকু খেলে নিরাপদ, জানুন বিস্তারিত ‘ফোন হ্যাক করে ফাঁসানো হয়েছে স্বামীকে’, এসপি জাহাঙ্গীরের স্ত্রীর দাবি বিয়ের দাওয়াতের খাবারে বিষক্রিয়া, পল্লী চিকিৎসকের মৃত্যু; অসুস্থ নবদম্পতিসহ ৫০ জনের বেশি নভেম্বরের শেষ সপ্তাহেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধ ও ড্রোন কারখানা বাতিল করতে চায় সার্বিয়ার ছাত্রজোট পর্দায় রোনালদো, সঙ্গে থিয়েরি অঁরি; কমেডি সিরিজে নতুন চমক মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন: হামলার পরও ইরানের হাতে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র ৯ হাজার ৮৪২ প্রার্থীর নিয়োগের দাবিতে শাহবাগে আন্দোলন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

চলতি বছরের বর্ষা মৌসুম শেষে আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন পর্যায়ক্রমে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুনঃ  ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামবে জামায়াত: শফিকুর রহমান

মন্ত্রী বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন—সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে এই প্রক্রিয়া শুরু হতে পারে, এরপর ধাপে ধাপে অন্যান্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি আরও জানান, নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় অর্থ ইতোমধ্যে চলতি বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থায়ন, তফসিল ঘোষণা এবং নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে স্থানীয় সরকার বিভাগ, নির্বাচন কমিশন ও অর্থ মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে।

মন্ত্রী বলেন, নির্বাচনের বিস্তারিত ব্যয় নির্ধারণের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। একই সময়সীমার মধ্যে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনসহ দেশের ১৩টি সিটি কর্পোরেশনের নির্বাচনও সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বগুড়ার বিএনপি নেতা আব্দুর রহিম

সব মিলিয়ে আগামী মাসগুলোতে দেশের স্থানীয় সরকার কাঠামোর বিভিন্ন স্তরে বড় ধরনের নির্বাচন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘সব অস্থিরতার মাঝে ভিকিই আমার শান্তির আশ্রয়’, জানালেন ক্যাটরিনা

সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

আপডেটের সময়: ০৮:২১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

চলতি বছরের বর্ষা মৌসুম শেষে আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন পর্যায়ক্রমে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুনঃ  হাসপাতালের রোগীদের সহায়তায় স্বেচ্ছাসেবক হবেন কলেজ শিক্ষার্থীরা

মন্ত্রী বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন—সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে এই প্রক্রিয়া শুরু হতে পারে, এরপর ধাপে ধাপে অন্যান্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি আরও জানান, নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় অর্থ ইতোমধ্যে চলতি বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থায়ন, তফসিল ঘোষণা এবং নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে স্থানীয় সরকার বিভাগ, নির্বাচন কমিশন ও অর্থ মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে।

মন্ত্রী বলেন, নির্বাচনের বিস্তারিত ব্যয় নির্ধারণের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। একই সময়সীমার মধ্যে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনসহ দেশের ১৩টি সিটি কর্পোরেশনের নির্বাচনও সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ মাহদীর, পুলিশ বলছে ‘নাটক’