ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সৌদির আগুনে প্রাণ হারানো দুই প্রবাসীর মরদেহ ফিরল নাটোরে

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নাটোরের দুই প্রবাসী শ্রমিকের মরদেহ দেশে পৌঁছেছে। পরে শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টার দিকে মরদেহ দুটি তাদের গ্রামের বাড়িতে নেওয়া হয়। এ সময় স্বজন ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।

নিহত দুইজন হলেন নলডাঙ্গা উপজেলার দিঘীরপাড় গ্রামের মোহাম্মদ শামীম এবং খাজুরা গ্রামের সাব্বির হোসেন।

আরও পড়ুনঃ  রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, আরামকো টাওয়ারে আঘাতের দাবি

স্থানীয় ইউপি সদস্য রইচ উদ্দিন জানান, শনিবার সকাল ৮টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৬ ফ্লাইটে মরদেহ দুটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবারই খাজুরা কেন্দ্রীয় গোরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হবে।

গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিক নিহত হন। এর মধ্যে প্রথম দফায় গত ২৭ আগস্ট নয়জনের মরদেহ দেশে পাঠানো হয়। বাকি সাতজনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়। তাদের মধ্যে নাটোরের দুইজন ছাড়াও পাঁচজনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়।

আরও পড়ুনঃ  ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বাকি সাতজনের মরদেহ দেশে পাঠানোর তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  কল্যাণপুরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

নিহত সাব্বিরের মা সাবিনা বলেন, তিনি সরকারের কাছে সন্তানকে দেশে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করার আবেদন জানিয়েছিলেন। এখন তিনি আর কিছু চান না।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার জানান, এ বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। নিহতদের পরিবারের কোনো চাহিদা থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সৌদির আগুনে প্রাণ হারানো দুই প্রবাসীর মরদেহ ফিরল নাটোরে

আপডেটের সময়: ০৭:০০:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নাটোরের দুই প্রবাসী শ্রমিকের মরদেহ দেশে পৌঁছেছে। পরে শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টার দিকে মরদেহ দুটি তাদের গ্রামের বাড়িতে নেওয়া হয়। এ সময় স্বজন ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।

নিহত দুইজন হলেন নলডাঙ্গা উপজেলার দিঘীরপাড় গ্রামের মোহাম্মদ শামীম এবং খাজুরা গ্রামের সাব্বির হোসেন।

আরও পড়ুনঃ  ছাত্রীদের কাছে ইভটিজিংয়ের শিকার হওয়ার অজানা গল্প শোনালেন অমিতাভ বচ্চন

স্থানীয় ইউপি সদস্য রইচ উদ্দিন জানান, শনিবার সকাল ৮টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৬ ফ্লাইটে মরদেহ দুটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবারই খাজুরা কেন্দ্রীয় গোরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হবে।

গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিক নিহত হন। এর মধ্যে প্রথম দফায় গত ২৭ আগস্ট নয়জনের মরদেহ দেশে পাঠানো হয়। বাকি সাতজনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়। তাদের মধ্যে নাটোরের দুইজন ছাড়াও পাঁচজনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়।

আরও পড়ুনঃ  বিশেষ ভোটেই নির্ধারিত হবে নিউজিল্যান্ডের পরবর্তী সরকার

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বাকি সাতজনের মরদেহ দেশে পাঠানোর তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  মিশিগানে সিনেট নির্বাচনে এগিয়ে আবদুল এল-সাইয়েদ