ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা, ঋতুর জিপিএ-৫; উচ্চশিক্ষা নিয়ে শঙ্কা রংপুরে বেশি আসন পাওয়ায় উন্নয়ন বঞ্চিত করা হচ্ছে: ডা. শফিকুর রহমান বাংলাদেশ চা বোর্ডে নিয়োগ, ১৩ পদে চাকরি পাবেন ৩৬ জন কেন অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী করল ১১ দলীয় জোট ব্যাংক রেজল্যুশন আইন সংশোধনের খসড়ায় মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন স্থানীয় সরকার নির্বাচন: পোস্টার বন্ধ, বিলবোর্ডে মিলল অনুমতি সৌদির মরুভূমিতে ফিরল হারিয়ে যাওয়া অনাগার, জন্ম নিল শত বছর পর প্রথম শাবক শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, ঝাড়খণ্ডে পুলিশের লাঠিচার্জ-জলকামান হরমুজ ঘিরে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম মেঘনায় ঘূর্ণিস্রোতে সাড়ে ৪ হাজার বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইরান: নিরাপত্তা কোনো পণ্য নয়

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। তেহরানের দাবি, এ চুক্তি মধ্যপ্রাচ্য ও আশপাশের দেশগুলোর যুক্তরাষ্ট্রের ওপর নিরাপত্তা নির্ভরতার বিষয়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, অঞ্চলটির দেশগুলো বুঝতে শুরু করেছে যে নিরাপত্তা কোনো পণ্য নয়, যা অর্থের বিনিময়ে কারও কাছ থেকে কেনা যায়।

সোমবার (১০ আগস্ট) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়ায় অবৈধ সীসা তৈরির কারখানায় ২ লাখ টাকা জরিমানা, বন্ধ কার্যক্রম

সাপ্তাহিক ব্রিফিংয়ে বাঘেই বলেন, গত সপ্তাহে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিকে যুক্তরাষ্ট্রের প্রতি এই অঞ্চলের দেশগুলোর দৃষ্টিভঙ্গির পরিবর্তনের একটি লক্ষণ হিসেবে দেখা যেতে পারে।

তিনি বলেন, নিরাপত্তা কোনো পণ্য নয় এবং এটি কোনো মধ্যস্থতাকারীর কাছ থেকে কিনে নেওয়ার বিষয়ও নয়।

ইরানকে লক্ষ্য করে চুক্তি নয়

সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা চুক্তি তেহরানকে লক্ষ্য করে করা হয়েছে—এমন আশঙ্কার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন ইরানের এই মুখপাত্র।

আরও পড়ুনঃ  আধিপত্য বিস্তার নিয়ে গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু

বাঘেই বলেন, অঞ্চলের ভূরাজনৈতিক ও ঐতিহাসিক বাস্তবতাকে বিবেচনায় নিয়ে নেওয়া যেকোনো উদ্যোগ আঞ্চলিক নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে ইসরায়েল ও তার মিত্রদের কর্মকাণ্ডের কারণে সৃষ্ট অস্থিতিশীলতা মোকাবিলায়ও এ ধরনের উদ্যোগ সহায়ক হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

কী আছে ‘মক্কা চুক্তিতে’

এর আগে শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ‘মক্কা চুক্তি’ নামে পরিচিত এই প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন।

আরও পড়ুনঃ  ইরান ও যুক্তরাষ্ট্রের হরমুজ নিয়ে সমঝোতার আভাস, তবে ট্রাম্পের জন্য সুখবর নয়

চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো—তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের বিরুদ্ধেই হামলা হিসেবে বিবেচনা করা হবে।

চুক্তিটিকে তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা কাঠামোয় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা, ঋতুর জিপিএ-৫; উচ্চশিক্ষা নিয়ে শঙ্কা

সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইরান: নিরাপত্তা কোনো পণ্য নয়

আপডেটের সময়: ০৭:২৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। তেহরানের দাবি, এ চুক্তি মধ্যপ্রাচ্য ও আশপাশের দেশগুলোর যুক্তরাষ্ট্রের ওপর নিরাপত্তা নির্ভরতার বিষয়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, অঞ্চলটির দেশগুলো বুঝতে শুরু করেছে যে নিরাপত্তা কোনো পণ্য নয়, যা অর্থের বিনিময়ে কারও কাছ থেকে কেনা যায়।

সোমবার (১০ আগস্ট) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  ইরান ও যুক্তরাষ্ট্রের হরমুজ নিয়ে সমঝোতার আভাস, তবে ট্রাম্পের জন্য সুখবর নয়

সাপ্তাহিক ব্রিফিংয়ে বাঘেই বলেন, গত সপ্তাহে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিকে যুক্তরাষ্ট্রের প্রতি এই অঞ্চলের দেশগুলোর দৃষ্টিভঙ্গির পরিবর্তনের একটি লক্ষণ হিসেবে দেখা যেতে পারে।

তিনি বলেন, নিরাপত্তা কোনো পণ্য নয় এবং এটি কোনো মধ্যস্থতাকারীর কাছ থেকে কিনে নেওয়ার বিষয়ও নয়।

ইরানকে লক্ষ্য করে চুক্তি নয়

সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা চুক্তি তেহরানকে লক্ষ্য করে করা হয়েছে—এমন আশঙ্কার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন ইরানের এই মুখপাত্র।

আরও পড়ুনঃ  আধিপত্য বিস্তার নিয়ে গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু

বাঘেই বলেন, অঞ্চলের ভূরাজনৈতিক ও ঐতিহাসিক বাস্তবতাকে বিবেচনায় নিয়ে নেওয়া যেকোনো উদ্যোগ আঞ্চলিক নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে ইসরায়েল ও তার মিত্রদের কর্মকাণ্ডের কারণে সৃষ্ট অস্থিতিশীলতা মোকাবিলায়ও এ ধরনের উদ্যোগ সহায়ক হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

কী আছে ‘মক্কা চুক্তিতে’

এর আগে শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ‘মক্কা চুক্তি’ নামে পরিচিত এই প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন।

আরও পড়ুনঃ  ইয়েমেনে হুথিদের ওপর সরকারি বাহিনীর দফায় দফায় হামলা