ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৪ দিনের মধ্যে ব্যবসা শুরু করার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আর্জেন্টিনায় উন্মোচিত বিশ্বের সবচেয়ে বড় মেসি ভাস্কর্য  বিশ্বকাপে রাতে মুখোমুখি ফ্রান্স–ইরাক, এমবাপ্পে ঝড়ের অপেক্ষা  কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প-সমর্থিত আবেলার্দোর জয়  সৌদি আরবে শুটিংয়ে গিয়ে ইসলাম গ্রহণ করলেন হলিউড অভিনেতা জানকার্লো এস্পোসিতো  ১৮ ঘণ্টার বৈঠক শেষে সুইজারল্যান্ড ছাড়লেন ইরানের শীর্ষ আলোচকরা সামরিক আইন সমর্থনের অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক বিচারমন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড  সব প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ  হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজারের বেশি  ঢাকাসহ দেশের ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেলেন আর্জেন্টিনার ২২ বছর বয়সী ফুটবলার

আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দেশটির ক্লাব কোলন দে সান জাস্তোর ২২ বছর বয়সী ফুটবলার লাউতারো ফাজিওলি স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গত ১ জুন নিজ বাসায় হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান লাউতারো। তাকে দ্রুত সান্তা ফের হোসে মারিয়া কালেন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) প্রায় ২০ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুনঃ  রূপকথার কুরাসাও, ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্রয়ে গড়ল ইতিহাস

মৃত্যুর আগের দিনই তিনি সান্তা ফে কাপের একটি ম্যাচে খেলেছিলেন। ওই ম্যাচে স্বাভাবিকভাবে খেলতে দেখা যায় তাকে। দলের জয় উদযাপনেও সতীর্থ ও কোচিং স্টাফদের সঙ্গে অংশ নিয়েছিলেন এই তরুণ ফুটবলার।

আরও পড়ুনঃ  কাল মাঠে নামছে আর্জেন্টিনা, একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত

লাউতারোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার ক্লাব কোলন দে সান জাস্তো। ক্লাব কর্তৃপক্ষ তার প্রতি শ্রদ্ধা জানিয়ে চলতি সপ্তাহের সব ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। এর মধ্যে সান্তা ফে কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচও রয়েছে।

এ ছাড়া সান্তা ফে ফুটবল লিগ এক শোকবার্তায় লাউতারোর পরিবার, বন্ধু-বান্ধব ও ক্লাবের প্রতি সমবেদনা জানিয়েছে।

আরও পড়ুনঃ  ব্যাটিং ব্যর্থতায় সিরিজও হারাল বাংলাদেশ

হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে তার সুস্থতা কামনায় সান্তা ফের ফুটবল অঙ্গনে ব্যাপক সহমর্মিতা দেখা যায়। বিভিন্ন ক্লাব, সংগঠক ও সমর্থকরা তার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনার আয়োজন করেছিলেন।

ব্যক্তিগত জীবনে লাউতারো ফাজিওলি এক বছর বয়সী এক কন্যাসন্তানের বাবা ছিলেন। তার অকাল মৃত্যুতে আর্জেন্টিনার ফুটবল মহলে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১৪ দিনের মধ্যে ব্যবসা শুরু করার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী

স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেলেন আর্জেন্টিনার ২২ বছর বয়সী ফুটবলার

আপডেটের সময়: ০৭:৫৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দেশটির ক্লাব কোলন দে সান জাস্তোর ২২ বছর বয়সী ফুটবলার লাউতারো ফাজিওলি স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গত ১ জুন নিজ বাসায় হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান লাউতারো। তাকে দ্রুত সান্তা ফের হোসে মারিয়া কালেন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) প্রায় ২০ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুনঃ  জোড়া গোলের রাতে রেকর্ডবুকে কেইন, পেছনে ফেললেন মেসিকে

মৃত্যুর আগের দিনই তিনি সান্তা ফে কাপের একটি ম্যাচে খেলেছিলেন। ওই ম্যাচে স্বাভাবিকভাবে খেলতে দেখা যায় তাকে। দলের জয় উদযাপনেও সতীর্থ ও কোচিং স্টাফদের সঙ্গে অংশ নিয়েছিলেন এই তরুণ ফুটবলার।

আরও পড়ুনঃ  মেসিকে দলে নেওয়ার ‘রসিকতা’ করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট