ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজনৈতিক পরিস্থিতিতে পেছাল ১১ দলের সিলেট লংমার্চ, নতুন তারিখ অনিশ্চিত গাজায় শীতের নির্মম আঘাত, প্রাণ গেল ৯ মাসের শিশু কিনানের ৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: ছাত্রশিবিরের সেক্রেটারি পুতিনের লক্ষ্য ১৫০ বছর আয়ু, দীর্ঘায়ুর রহস্য খুঁজতে বানরের ওপর গবেষণা রাশিয়ায় সংরক্ষিত আসনের গণ্ডি পেরিয়ে সরাসরি ভোটে নারীদের দেখতে চান স্পিকার সংসদে আবেগের বিস্ফোরণ, সাত দিন ধরে হত্যার হুমকির অভিযোগ মাহমুদা মিতুর গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ পাঁচ শতাধিক, আতঙ্কে এলাকাবাসী ১,৪৯৮ পর্যটন গন্তব্যে উন্নয়নের ছক, ডিসেম্বরে আসছে মহাপরিকল্পনা কুয়াকাটায় ২.৩ কেজির ইলিশ বিক্রি ৮ হাজার ৫১০ টাকায় হাদি হত্যায় ভারতের সম্পৃক্ততার অভিযোগ জাবেরের
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

স্পিকারের দায়িত্ব শেষে রাজনীতি ছাড়ার আভাস দিলেন হাফিজ উদ্দিন

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ—মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য যিনি বীর বিক্রম খেতাবে ভূষিত হন। স্বাধীনতার পর সেনাবাহিনী থেকে অবসর নিয়ে তিনি রাজনীতিতে যুক্ত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে মামলা-কারাবরণ করেছেন, ছিলেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য। ভোলা থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দায়িত্ব পালন করেছেন বাণিজ্য, পানিসম্পদ ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের। বর্তমানে তিনি জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করছেন।

তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদে যেদিন তাকে স্পিকার হিসেবে মনোনীত করা হয়, সেদিন সকালেই বিষয়টি জানতে পারেন।

বর্তমানে স্পিকার হিসেবে নিরপেক্ষতা বজায় রাখাকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। তার ভাষ্য, বিএনপির সদস্য হলেও স্পিকারের দায়িত্ব পালনে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে থাকতে চান।

আরও পড়ুনঃ  ঢাবি এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুই বিস্ফোরণ, আহত ২

হাফিজ উদ্দিন আহমদ বলেন, “স্পিকারের ভূমিকা ফুটবলের রেফারির মতো। দুই দল খেলবে, তারা যাতে ফাউল না করতে পারে কিংবা ফাউল করলে আমি যেন হলুদ-লাল কার্ড দেখাতে পারি—সেই প্রস্তুতি আমার আছে। আমি চেষ্টা করি, নিরপেক্ষ থাকতে। দলের জন্য দলকানা না হয়ে সরকার ও বিরোধী দল—উভয়ের কাছেই গ্রহণযোগ্য সমাধান দেওয়ার চেষ্টা করি।”

গণঅভ্যুত্থান-পরবর্তী সংসদকে ঘিরে মানুষের প্রত্যাশা অনেক বেড়েছে বলেও মন্তব্য করেন স্পিকার। তিনি বলেন, এবার কারচুপির মাধ্যমে নয়, জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্যরা। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ আগের যেকোনো সময়ের তুলনায় আরও কার্যকর, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী হবে বলে তিনি আশা করেন।

আরও পড়ুনঃ  দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ২ হাজার ৭৪১ টাকা

তিনি বলেন, “অন্য কোনো সংসদের সদস্যরা এত ত্যাগ-তিতিক্ষা বা সংগ্রামের মধ্য দিয়ে আসেননি, যতটা এই সংসদের সদস্যরা এসেছেন। তাই আমার বিশ্বাস, এই সংসদ অতীতের সব সংসদকে ছাড়িয়ে যাবে এবং জনকল্যাণে আরও ভালো রেকর্ড গড়বে। অতীতে সংগ্রাম ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। এখন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এই গণতন্ত্রের সুফল যাতে জনগণ পায়, সে জন্য সরকারি দল ও বিরোধী দল—উভয়ই আন্তরিকভাবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি।”

প্রায় ৫৫ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞ এই রাজনীতিবিদ এবার নিজের অবসরের ভাবনাও তুলে ধরেছেন।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদনকারী ব্রিটিশ আইনজীবী স্টিভেন পওলস কে?

তিনি বলেন, বর্তমান অবস্থানে পৌঁছাতে তাকে অনেক ত্যাগ ও পরিশ্রম করতে হয়েছে। আশপাশের অনেকের তুলনায় বেশি কষ্ট করেও তিনি কোনো ধন-সম্পদ অর্জন করেননি। তবে এ নিয়ে তার কোনো আক্ষেপ নেই। এলাকাবাসীর ভালোবাসা ও সমর্থনকেই তিনি জীবনের সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, “একসময় তো অবসর নিতেই হবে। আমার মনে হয়, সেই সময় এসে গেছে।”

অর্থাৎ, বর্তমান মেয়াদে স্পিকারের দায়িত্ব শেষ হওয়ার পর সক্রিয় রাজনীতি থেকে অবসরে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন বীর বিক্রম হাফিজ উদ্দিন আহমদ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রাজনৈতিক পরিস্থিতিতে পেছাল ১১ দলের সিলেট লংমার্চ, নতুন তারিখ অনিশ্চিত

স্পিকারের দায়িত্ব শেষে রাজনীতি ছাড়ার আভাস দিলেন হাফিজ উদ্দিন

আপডেটের সময়: ০৪:৩২:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ—মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য যিনি বীর বিক্রম খেতাবে ভূষিত হন। স্বাধীনতার পর সেনাবাহিনী থেকে অবসর নিয়ে তিনি রাজনীতিতে যুক্ত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে মামলা-কারাবরণ করেছেন, ছিলেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য। ভোলা থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দায়িত্ব পালন করেছেন বাণিজ্য, পানিসম্পদ ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের। বর্তমানে তিনি জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করছেন।

তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদে যেদিন তাকে স্পিকার হিসেবে মনোনীত করা হয়, সেদিন সকালেই বিষয়টি জানতে পারেন।

বর্তমানে স্পিকার হিসেবে নিরপেক্ষতা বজায় রাখাকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। তার ভাষ্য, বিএনপির সদস্য হলেও স্পিকারের দায়িত্ব পালনে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে থাকতে চান।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে নিশ্চিত নন প্রতিমন্ত্রী নুর

হাফিজ উদ্দিন আহমদ বলেন, “স্পিকারের ভূমিকা ফুটবলের রেফারির মতো। দুই দল খেলবে, তারা যাতে ফাউল না করতে পারে কিংবা ফাউল করলে আমি যেন হলুদ-লাল কার্ড দেখাতে পারি—সেই প্রস্তুতি আমার আছে। আমি চেষ্টা করি, নিরপেক্ষ থাকতে। দলের জন্য দলকানা না হয়ে সরকার ও বিরোধী দল—উভয়ের কাছেই গ্রহণযোগ্য সমাধান দেওয়ার চেষ্টা করি।”

গণঅভ্যুত্থান-পরবর্তী সংসদকে ঘিরে মানুষের প্রত্যাশা অনেক বেড়েছে বলেও মন্তব্য করেন স্পিকার। তিনি বলেন, এবার কারচুপির মাধ্যমে নয়, জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্যরা। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ আগের যেকোনো সময়ের তুলনায় আরও কার্যকর, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী হবে বলে তিনি আশা করেন।

আরও পড়ুনঃ  তৃতীয় টার্মিনালের পরিচালনা চুক্তি নিয়ে আজ বেবিচকের বোর্ডসভা

তিনি বলেন, “অন্য কোনো সংসদের সদস্যরা এত ত্যাগ-তিতিক্ষা বা সংগ্রামের মধ্য দিয়ে আসেননি, যতটা এই সংসদের সদস্যরা এসেছেন। তাই আমার বিশ্বাস, এই সংসদ অতীতের সব সংসদকে ছাড়িয়ে যাবে এবং জনকল্যাণে আরও ভালো রেকর্ড গড়বে। অতীতে সংগ্রাম ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। এখন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এই গণতন্ত্রের সুফল যাতে জনগণ পায়, সে জন্য সরকারি দল ও বিরোধী দল—উভয়ই আন্তরিকভাবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি।”

প্রায় ৫৫ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞ এই রাজনীতিবিদ এবার নিজের অবসরের ভাবনাও তুলে ধরেছেন।

আরও পড়ুনঃ  প্রতিমন্ত্রী শাহে আলমের বক্তব্য ৯৫ শতাংশ সঠিক, ৫ শতাংশ ভুল: ইশরাক হোসেন