ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অশোভন আচরণের অভিযোগে পুত্রবধূর রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনাইয়ের সুলতান খারগ দ্বীপে আবারও ট্যাংকারে অপরিশোধিত তেল তুলছে ইরান ইমাম-মুয়াজ্জিন-সেবায়েতদের সম্মানি বিতরণ করবেন প্রধানমন্ত্রী কিস্তির টাকা নিয়ে বিরোধ, শ্রীপুরে সিএনজি চালককে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রদলের রাজনীতি থেকে বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী হরমুজ ঘিরে নতুন কৌশল যুক্তরাষ্ট্রের, ইরানের ওপর বাড়ছে অর্থনৈতিক চাপ পশ্চিম তীরে সেটেলার সহিংসতা বাড়ছে, ইসরায়েলি রাষ্ট্রের মদদের অভিযোগ অ্যামনেস্টির আবারও বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা গ্যাসের দাবিতে কদমতলীতে সড়ক অবরোধ, বিক্ষোভ সিএনজি চালকদের কুয়েতে দুই বাসের মাঝে চাপা পড়ে বাংলাদেশি চালকের মৃত্যু
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

স্বাভাবিক হচ্ছে এলএনজি সরবরাহ, বাড়ছে গ্যাসের চাপ

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের দুই টার্মিনালের কার্যক্রম আংশিকভাবে স্বাভাবিক হওয়ায় দেশে গ্যাস সরবরাহ বেড়েছে। শনিবার (১৫ আগস্ট) ভোর থেকে জাতীয় গ্রিডে আগের তুলনায় বেশি গ্যাস সরবরাহ হচ্ছে।

বর্তমানে সামিট ও এক্সিলারেট এনার্জির দুই টার্মিনাল মিলিয়ে জাতীয় গ্রিডে প্রায় ৭৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। তবে স্বাভাবিক সময়ে দৈনিক গড়ে এই সরবরাহ ছিল প্রায় ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট

আরও পড়ুনঃ  সৌদি কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈরী আবহাওয়ার কারণে সামিট এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ কমে গিয়েছিল। পরে নতুন একটি এলএনজি বহনকারী জাহাজ টার্মিনালে পৌঁছানোর পর প্রয়োজনীয় কার্যক্রম শেষে শনিবার ভোর ৪টা থেকে গ্যাস সরবরাহ আবার বাড়তে শুরু করে।

বর্তমানে সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে। পর্যায়ক্রমে এ সরবরাহ ৫০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ায় অভিযানে ৪৬০ বাংলাদেশি আটক

এর আগে সামিট এলএনজি টার্মিনালের উদ্দেশে যাত্রা করা একটি এলএনজি বহনকারী জাহাজ বৈরী আবহাওয়া ও অতিরিক্ত বাতাসের কারণে গত ১০ আগস্ট সিঙ্গাপুর বন্দরে ফিরে যায়। এর ফলে টার্মিনালটির গ্যাস সরবরাহ দৈনিক প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট কমে যায়।

অন্যদিকে, যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকা এক্সিলারেট এনার্জি পরিচালিত এলএনজি টার্মিনাল থেকেও আংশিক মেরামতের পর গ্যাস সরবরাহ শুরু হয়েছে। বর্তমানে এই টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে দৈনিক গড়ে প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  মাঝ আকাশে ডেল্টার বিমানে ভুয়া ওয়াইফাই, তদন্ত শুরু

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ১৯ আগস্টের মধ্যে মেরামতকাজ পুরোপুরি শেষ হলে এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে দৈনিক প্রায় ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ১৯ আগস্টের মধ্যে দুই টার্মিনালের সরবরাহ কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হবে। তখন জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ আবার দৈনিক প্রায় ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুটে পৌঁছাতে পারে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

অশোভন আচরণের অভিযোগে পুত্রবধূর রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনাইয়ের সুলতান

স্বাভাবিক হচ্ছে এলএনজি সরবরাহ, বাড়ছে গ্যাসের চাপ

আপডেটের সময়: ০৫:২৯:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের দুই টার্মিনালের কার্যক্রম আংশিকভাবে স্বাভাবিক হওয়ায় দেশে গ্যাস সরবরাহ বেড়েছে। শনিবার (১৫ আগস্ট) ভোর থেকে জাতীয় গ্রিডে আগের তুলনায় বেশি গ্যাস সরবরাহ হচ্ছে।

বর্তমানে সামিট ও এক্সিলারেট এনার্জির দুই টার্মিনাল মিলিয়ে জাতীয় গ্রিডে প্রায় ৭৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। তবে স্বাভাবিক সময়ে দৈনিক গড়ে এই সরবরাহ ছিল প্রায় ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট

আরও পড়ুনঃ  সৌদি কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈরী আবহাওয়ার কারণে সামিট এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ কমে গিয়েছিল। পরে নতুন একটি এলএনজি বহনকারী জাহাজ টার্মিনালে পৌঁছানোর পর প্রয়োজনীয় কার্যক্রম শেষে শনিবার ভোর ৪টা থেকে গ্যাস সরবরাহ আবার বাড়তে শুরু করে।

বর্তমানে সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে। পর্যায়ক্রমে এ সরবরাহ ৫০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  ময়মনসিংহে খাল খনন না হওয়ায় ফেরত গেল পৌনে ৬ কোটি টাকা