ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পেনশনভোগী মারা গেলে টাকা পাবেন কে? ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ চার ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত ৯৭ বছরের বৃদ্ধা চট্টগ্রাম বন্দরে নতুন কনটেইনার টার্মিনাল, ভিত্তিপ্রস্তর রোববার টেক্সাসের স্কুলে হঠাৎ ছুরি হামলা, আহত তিন কিশোর ১৫ দিন ধরে নিখোঁজ কাদের, স্বামীকে ফিরে পেতে পরিবারের আকুতি ঢাকাসহ ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম সন্ধ্যার পর কিছুটা কমলেও রাতে ফের বাড়তে পারে ঘাটতি লিখিত পরীক্ষায় ‘প্রক্সি’, মৌখিক পরীক্ষায় ধরা—আটক ৬ প্রার্থী ঝুঁকিপূর্ণ ১৪ উপজেলায় কলেরার টিকাদান শুরু, স্বস্তিতে অভিভাবকরা চুয়াডাঙ্গার ৫ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

হরমুজে নিয়ন্ত্রণ নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, ট্রাম্পের দাবি নাকচ তেহরানের

হরমুজ প্রণালিতে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেছে ইরান। একই সঙ্গে জলপথটি স্বাভাবিকভাবে খোলা রয়েছে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের বক্তব্যে স্পষ্ট বিরোধ দেখা দিয়েছে।

আইআরজিসির নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালি সম্পর্কে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া ‘খোলা রয়েছে’—এমন দাবি সত্য নয়। ইরানের অনুমতি ছাড়া এই জলপথ দিয়ে জাহাজ চলাচল বন্ধ রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ঢা বি তে এবি জুবায়েরের উদ্যোগে যাত্রীছাউনি ও সড়ক সংস্কার

ইরানের অনুমতি ছাড়া চলাচল নয়

আইআরজিসির নৌবাহিনীর ভাষ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ড বন্ধ না হওয়া এবং এ-সংক্রান্ত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর বিধিনিষেধ বহাল থাকবে।

আরও পড়ুনঃ  বঙ্গভবনে তিন বাহিনী প্রধান, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছেন যে হরমুজ প্রণালি খোলা রয়েছে। ইরানের এই বক্তব্য সেই দাবির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।

কমেছে জাহাজ চলাচল

এদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের পরিসংখ্যানেও সাম্প্রতিক সময়ে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

শুক্রবার প্রকাশিত প্রাথমিক জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ২৭ আগস্ট হরমুজ প্রণালি দিয়ে মাত্র সাতটি পণ্যবাহী জাহাজ চলাচল করেছে। এর আগের দিন এই সংখ্যা ছিল ১৭টি।

আরও পড়ুনঃ  চার দিনে রিজার্ভ বাড়ল ১১৯ মিলিয়ন ডলার, ছাড়াল ৩৭ বিলিয়ন

গত ১০ দিনে প্রতিদিন গড়ে প্রায় ১৫টি পণ্যবাহী জাহাজ এই জলপথ দিয়ে চলাচল করলেও বৃহস্পতিবারের সংখ্যা ছিল তার চেয়ে উল্লেখযোগ্যভাবে কম।

বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের পরস্পরবিরোধী বক্তব্যের ফলে জলপথটির নিরাপত্তা ও বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পেনশনভোগী মারা গেলে টাকা পাবেন কে? ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ

হরমুজে নিয়ন্ত্রণ নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, ট্রাম্পের দাবি নাকচ তেহরানের

আপডেটের সময়: ০১:৫৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

হরমুজ প্রণালিতে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেছে ইরান। একই সঙ্গে জলপথটি স্বাভাবিকভাবে খোলা রয়েছে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের বক্তব্যে স্পষ্ট বিরোধ দেখা দিয়েছে।

আইআরজিসির নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালি সম্পর্কে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া ‘খোলা রয়েছে’—এমন দাবি সত্য নয়। ইরানের অনুমতি ছাড়া এই জলপথ দিয়ে জাহাজ চলাচল বন্ধ রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  পে-স্কেল নিয়ে সিদ্ধান্তে দেরি হলে সংকট আরও বাড়বে: দেবপ্রিয় ভট্টাচার্য

ইরানের অনুমতি ছাড়া চলাচল নয়

আইআরজিসির নৌবাহিনীর ভাষ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ড বন্ধ না হওয়া এবং এ-সংক্রান্ত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর বিধিনিষেধ বহাল থাকবে।

আরও পড়ুনঃ  যেকোনো সময় বাঁধ ভাঙার শঙ্কা, নেপালকে চীনের সতর্কতা

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছেন যে হরমুজ প্রণালি খোলা রয়েছে। ইরানের এই বক্তব্য সেই দাবির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।

কমেছে জাহাজ চলাচল

এদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের পরিসংখ্যানেও সাম্প্রতিক সময়ে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

শুক্রবার প্রকাশিত প্রাথমিক জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ২৭ আগস্ট হরমুজ প্রণালি দিয়ে মাত্র সাতটি পণ্যবাহী জাহাজ চলাচল করেছে। এর আগের দিন এই সংখ্যা ছিল ১৭টি।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে দুঃখ প্রকাশ করলেন হাসনাত