ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আইসিজের রায়ে গণহত্যায় মিয়ানমার দায়ী, উচ্ছ্বসিত রোহিঙ্গারা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫৮তম জন্মদিন আজ জিহ্বার সংযম ও সদ্ব্যবহার: নেক আমল অর্জনের শ্রেষ্ঠ মাধ্যম আজিমপুর থেকে ডিবি হেফাজতে অভিনেতা তমাল মাহবুব ‘প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে’, ফেসবুক পোস্টে লিখলেন প্রভা পূর্বাচল প্লট দুর্নীতি: ১৪ বছরের দণ্ডপ্রাপ্ত আশফাক আজিজ কারাগারে আইসিজের রায় বাংলাদেশের জন্য ইতিবাচক: শামা ওবায়েদ টানা সাত দফা কমল স্বর্ণের দাম, ভরিতে এখন ২ লাখ ১২ হাজার ১১০ টাকা বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ‘হাত ধোয়া’ বাবলু গ্রেপ্তার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে চার লাখ টাকার অবৈধ মালামাল জব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২১৬

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩৪ সময় দেখুন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ২১৬ জন রোগী ভর্তি হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

ঢাকা বিভাগে ২ জনের মৃত্যু

স্বাস্থ্য অধিদফতর জানায়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ২১৬ জন।

আরও পড়ুনঃ  সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিভাগভিত্তিক হিসাবে, ঢাকা বিভাগে ৪৬৮ জন, চট্টগ্রামে ২৪৯, সিলেটে ১৫৫, বরিশালে ১৩৫, ময়মনসিংহে ৮৬, খুলনায় ৭৯, রাজশাহীতে ৩০ এবং রংপুরে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুনঃ  মালয়েশিয়াগামী কর্মীদের অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা, মেডিকেল তালিকা প্রকাশ সোমবার

চলতি বছরে মৃত্যু ৯৯৭

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর নিশ্চিত হামে এখন পর্যন্ত ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৯৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৭ জনে।

হাসপাতালে ভর্তি ১ লাখ ৪৫ হাজারের বেশি

চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৫ হাজার ২৭০ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৮৩১ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

আরও পড়ুনঃ  শিশু রামিসা হত্যা মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস

এ ছাড়া গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ৩০৪ জনে। এর মধ্যে ১৯ হাজার ৭৫৬ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আইসিজের রায়ে গণহত্যায় মিয়ানমার দায়ী, উচ্ছ্বসিত রোহিঙ্গারা

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২১৬

আপডেটের সময়: ০৭:২১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ২১৬ জন রোগী ভর্তি হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

ঢাকা বিভাগে ২ জনের মৃত্যু

স্বাস্থ্য অধিদফতর জানায়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ২১৬ জন।

আরও পড়ুনঃ  শিশু রামিসা হত্যা মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস

বিভাগভিত্তিক হিসাবে, ঢাকা বিভাগে ৪৬৮ জন, চট্টগ্রামে ২৪৯, সিলেটে ১৫৫, বরিশালে ১৩৫, ময়মনসিংহে ৮৬, খুলনায় ৭৯, রাজশাহীতে ৩০ এবং রংপুরে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুনঃ  লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে হামলার অভিযোগ, আ. লীগ কর্মীদের দায়ী

চলতি বছরে মৃত্যু ৯৯৭

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর নিশ্চিত হামে এখন পর্যন্ত ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৯৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৭ জনে।

হাসপাতালে ভর্তি ১ লাখ ৪৫ হাজারের বেশি

চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৫ হাজার ২৭০ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৮৩১ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

আরও পড়ুনঃ  পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

এ ছাড়া গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ৩০৪ জনে। এর মধ্যে ১৯ হাজার ৭৫৬ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।