ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

১০৪ জ্বর নিয়েও শুটিং, পরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে অবিকা গোর

শুটিংয়ের প্রতিশ্রুতি রক্ষা করতে ১০৪ ডিগ্রি জ্বর নিয়েও সেটে হাজির হয়েছিলেন অভিনেত্রী অবিকা গোর। অসুস্থ শরীর নিয়েই শুটিং শেষ করার পরও থামেননি তিনি। শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি করতে হয়েছে অভিনেত্রীকে। পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়েছে।

শুক্রবার সমাজমাধ্যমে অবিকার শারীরিক অবস্থার কথা জানান তার স্বামী মিলিন্দ চন্দওয়ানী। তিনি জানান, টানা পাঁচ দিন ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন অবিকা। এর মধ্যেই দুই দিনের শুটিংয়ের জন্য সেটে যান তিনি। ১০৪ ডিগ্রি জ্বর নিয়েও কাজ করে এক দিনেই শুটিং শেষ করেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ  জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত করার দাবি: নাহিদ ইসলাম

এরপর দুই দিনের বিরতি পেলেও শারীরিক অবস্থার উন্নতি হয়নি। ওই সময় প্রায় পুরো দিন বিছানায় শুয়ে ছিলেন অবিকা। ওষুধ খাওয়ার পাশাপাশি বিশ্রাম নিলেও ঠিকমতো খেতে পারছিলেন না তিনি।

এর মধ্যেই প্রতিশ্রুতি রক্ষার জন্য জ্বর নিয়েই দিল্লিতে একটি বিজ্ঞাপনের শুটিং করতে যান অভিনেত্রী। দিল্লি যাওয়ার আগে রক্তপরীক্ষাও করিয়েছিলেন তিনি। পরে মুম্বাইয়ে ফিরে রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যায়, অবিকা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুনঃ  শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্যের সুযোগ দেওয়া ভারতের পরিকল্পিত সিদ্ধান্ত: রিজভী

মিলিন্দ জানান, তিনি বারবার অবিকাকে শুটিং পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। প্রযোজকরাও বিষয়টি বুঝবেন বলে তাকে আশ্বস্ত করা হয়েছিল। কিন্তু কাজ বন্ধ করতে রাজি হননি অভিনেত্রী। কাজ পিছিয়ে দিলে সহকর্মীদের সময় নষ্ট হওয়ার পাশাপাশি কারও আর্থিক ক্ষতি হতে পারে—এমন চিন্তা থেকেই তিনি শুটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন বলে জানান তার স্বামী।

অবিকার কাজের প্রতি এই নিষ্ঠার প্রশংসা করেছেন মিলিন্দ। তিনি বলেন, কাজের প্রতি অভিনেত্রীর ভালোবাসা এবং সহকর্মীদের সময় ও পরিশ্রমের প্রতি সম্মান সত্যিই বিরল। একই সঙ্গে অনুরাগীদের কাছে অবিকার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার অস্ত্র-মাদক

দিল্লির বিজ্ঞাপনের শুটিংয়ে অবিকার সঙ্গে থাকা দলের এক সদস্যও অভিনেত্রীর শারীরিক কষ্টের কথা জানিয়েছেন। তার দাবি, সে সময় ঠিকমতো দাঁড়াতেও পারছিলেন না অবিকা। খাওয়াদাওয়াও প্রায় বন্ধ হয়ে গিয়েছিল।

দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর ২০২৫ সালের জুনে বাগ্‌দান হয় অবিকা গোর ও মিলিন্দ চন্দওয়ানীর। একই বছরের সেপ্টেম্বরে তারা বিয়ে করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১০৪ জ্বর নিয়েও শুটিং, পরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে অবিকা গোর

আপডেটের সময়: ০৮:২৯:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬

শুটিংয়ের প্রতিশ্রুতি রক্ষা করতে ১০৪ ডিগ্রি জ্বর নিয়েও সেটে হাজির হয়েছিলেন অভিনেত্রী অবিকা গোর। অসুস্থ শরীর নিয়েই শুটিং শেষ করার পরও থামেননি তিনি। শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি করতে হয়েছে অভিনেত্রীকে। পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়েছে।

শুক্রবার সমাজমাধ্যমে অবিকার শারীরিক অবস্থার কথা জানান তার স্বামী মিলিন্দ চন্দওয়ানী। তিনি জানান, টানা পাঁচ দিন ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন অবিকা। এর মধ্যেই দুই দিনের শুটিংয়ের জন্য সেটে যান তিনি। ১০৪ ডিগ্রি জ্বর নিয়েও কাজ করে এক দিনেই শুটিং শেষ করেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ  শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্যের সুযোগ দেওয়া ভারতের পরিকল্পিত সিদ্ধান্ত: রিজভী

এরপর দুই দিনের বিরতি পেলেও শারীরিক অবস্থার উন্নতি হয়নি। ওই সময় প্রায় পুরো দিন বিছানায় শুয়ে ছিলেন অবিকা। ওষুধ খাওয়ার পাশাপাশি বিশ্রাম নিলেও ঠিকমতো খেতে পারছিলেন না তিনি।

এর মধ্যেই প্রতিশ্রুতি রক্ষার জন্য জ্বর নিয়েই দিল্লিতে একটি বিজ্ঞাপনের শুটিং করতে যান অভিনেত্রী। দিল্লি যাওয়ার আগে রক্তপরীক্ষাও করিয়েছিলেন তিনি। পরে মুম্বাইয়ে ফিরে রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যায়, অবিকা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুনঃ  মোদির ভিডিও অপসারণ ইস্যুতে জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম

মিলিন্দ জানান, তিনি বারবার অবিকাকে শুটিং পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। প্রযোজকরাও বিষয়টি বুঝবেন বলে তাকে আশ্বস্ত করা হয়েছিল। কিন্তু কাজ বন্ধ করতে রাজি হননি অভিনেত্রী। কাজ পিছিয়ে দিলে সহকর্মীদের সময় নষ্ট হওয়ার পাশাপাশি কারও আর্থিক ক্ষতি হতে পারে—এমন চিন্তা থেকেই তিনি শুটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন বলে জানান তার স্বামী।

অবিকার কাজের প্রতি এই নিষ্ঠার প্রশংসা করেছেন মিলিন্দ। তিনি বলেন, কাজের প্রতি অভিনেত্রীর ভালোবাসা এবং সহকর্মীদের সময় ও পরিশ্রমের প্রতি সম্মান সত্যিই বিরল। একই সঙ্গে অনুরাগীদের কাছে অবিকার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ   রাজধানীর চারপাশের নদীদূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর