ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নতুন ফ্যাসিবাদের চেষ্টা হলে জনগণই প্রতিরোধ গড়বে: জামায়াত আমির হরমুজ প্রণালি চালুর আশায় কমল বিশ্ববাজারে তেলের দাম শুকরিয়া আদায় করে শান্তির আহ্বান জানিয়েছিলেন খালেদা জিয়া ২০৪৫ সালের ঢাকা: ৮ মেট্রোরেল, ৬ এক্সপ্রেসওয়ে ও ২১ পরিবহন হাবের মহাপরিকল্পনা ‘বিজয় অথবা শহীদ’ পোস্টের পরই গুলিতে প্রাণ হারান রাকিব ঢামেকে সংঘর্ষের পর শান্তা ফারজানাসহ ৬ নেতা পুলিশ হেফাজতে গোহাইল রোডে স্বস্তির ছোঁয়া, শুরু হলো জরুরি সংস্কার ‘জুলাই সনদ বাস্তবায়নেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ’ জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে কড়া নিরাপত্তা, নিষিদ্ধ সংগঠনের ওপর থাকবে গোয়েন্দা নজরদারি জুলাই গণঅভ্যুত্থান ঐক্য, সাহস ও গণতান্ত্রিক চেতনার প্রতীক: ড. মুহাম্মদ ইউনূস
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

১৮০ দিনের মধ্যে ২৬ ব্লক বরাদ্দে টেন্ডার আহ্বান করা হয়েছে: জ্বালানিমন্ত্রী

সমুদ্র বিজয়ের পরও দীর্ঘদিন ধরে সমুদ্রের ব্লকগুলো অনাবিষ্কৃত অবস্থায় পড়ে ছিল। তবে সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ১৮০ দিনের মধ্যে ২৬টি ব্লক বরাদ্দে টেন্ডার আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

রোববার (২৪ মে) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

“জাতীয় স্বার্থ রক্ষা করেই ব্লক বরাদ্দ”

জ্বালানিমন্ত্রী বলেন, সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ের আগেই বিডিং প্রক্রিয়া শুরু করেছে। দেশের আইন ও জাতীয় স্বার্থ রক্ষা করেই যোগ্য প্রতিষ্ঠানগুলোর কাছে এসব ব্লক হস্তান্তর করা হবে।

আরও পড়ুনঃ  দীপা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আজিজুল হক কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

তিনি আরও বলেন, ভবিষ্যতে এসব ব্লক থেকে গ্যাস বা তেল উত্তোলন সম্ভব হলে তা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রপ্তানির আগে দেশীয় চাহিদা অগ্রাধিকার

মন্ত্রী জানান, গভীর ও অগভীর সমুদ্রে তেল-গ্যাস ও খনিজ সম্পদ উত্তোলনের পাশাপাশি রপ্তানির সুযোগ থাকলেও, দেশের নিজস্ব চাহিদা পূরণের আগে কোনো রপ্তানি অনুমোদন দেওয়া হবে না। এতে জাতীয় স্বার্থ সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  ২০২৭ বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত, ফাইনাল হতে পারে ওয়ান্ডারার্স বা নিউল্যান্ডসে

বাপেক্সকে শক্তিশালী করার উদ্যোগ

তিনি বলেন, সমুদ্র বিজয়ের বিষয়টি নিয়ে দীর্ঘদিন আলোচনা হলেও সমুদ্রের তলদেশে থাকা সম্পদ আহরণের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমান সরকার সেই ঘাটতি পূরণে কাজ করছে।

আরও পড়ুনঃ  ঢাকার মঞ্চে প্রথমবার গান শোনাবেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম

জ্বালানিমন্ত্রী আরও বলেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডকে (বাপেক্স) শক্তিশালী করা হচ্ছে। তবে গভীর সমুদ্রে অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও অভিজ্ঞতার সীমাবদ্ধতার কারণে বিদেশি কোম্পানির সঙ্গে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ প্রক্রিয়ায় বাপেক্সকেও সক্রিয়ভাবে যুক্ত রাখা হচ্ছে বলে জানান তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নতুন ফ্যাসিবাদের চেষ্টা হলে জনগণই প্রতিরোধ গড়বে: জামায়াত আমির

১৮০ দিনের মধ্যে ২৬ ব্লক বরাদ্দে টেন্ডার আহ্বান করা হয়েছে: জ্বালানিমন্ত্রী

আপডেটের সময়: ০৫:৩৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

সমুদ্র বিজয়ের পরও দীর্ঘদিন ধরে সমুদ্রের ব্লকগুলো অনাবিষ্কৃত অবস্থায় পড়ে ছিল। তবে সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ১৮০ দিনের মধ্যে ২৬টি ব্লক বরাদ্দে টেন্ডার আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

রোববার (২৪ মে) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

“জাতীয় স্বার্থ রক্ষা করেই ব্লক বরাদ্দ”

জ্বালানিমন্ত্রী বলেন, সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ের আগেই বিডিং প্রক্রিয়া শুরু করেছে। দেশের আইন ও জাতীয় স্বার্থ রক্ষা করেই যোগ্য প্রতিষ্ঠানগুলোর কাছে এসব ব্লক হস্তান্তর করা হবে।

আরও পড়ুনঃ  ২০২৭ বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত, ফাইনাল হতে পারে ওয়ান্ডারার্স বা নিউল্যান্ডসে

তিনি আরও বলেন, ভবিষ্যতে এসব ব্লক থেকে গ্যাস বা তেল উত্তোলন সম্ভব হলে তা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রপ্তানির আগে দেশীয় চাহিদা অগ্রাধিকার

মন্ত্রী জানান, গভীর ও অগভীর সমুদ্রে তেল-গ্যাস ও খনিজ সম্পদ উত্তোলনের পাশাপাশি রপ্তানির সুযোগ থাকলেও, দেশের নিজস্ব চাহিদা পূরণের আগে কোনো রপ্তানি অনুমোদন দেওয়া হবে না। এতে জাতীয় স্বার্থ সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি, শহিদ পরিবারকে সম্মাননা

বাপেক্সকে শক্তিশালী করার উদ্যোগ

তিনি বলেন, সমুদ্র বিজয়ের বিষয়টি নিয়ে দীর্ঘদিন আলোচনা হলেও সমুদ্রের তলদেশে থাকা সম্পদ আহরণের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমান সরকার সেই ঘাটতি পূরণে কাজ করছে।

আরও পড়ুনঃ  নতুন ফ্যাসিবাদের চেষ্টা হলে জনগণই প্রতিরোধ গড়বে: জামায়াত আমির