ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইরান ও যুক্তরাষ্ট্রের হরমুজ নিয়ে সমঝোতার আভাস, তবে ট্রাম্পের জন্য সুখবর নয় উগান্ডা-পাকিস্তানের পাঁচ খেলোয়াড় ‘নিখোঁজ’ কমনওয়েলথ গেমসের পর ঝিনাইদহে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত যেভাবে প্রবেশ করবেন জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কিমের ‘১২০ ক্ষেপণাস্ত্র’ পুতিনের হাতে, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের আশঙ্কা কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড়ধস, মেরিন ড্রাইভে যান চলাচলে বিঘ্ন শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান ‘দ্বিমুখী’ বলে মন্তব্য রিজভীর ফরিদপুরে রেলস্টেশন থেকে নিখোঁজ শিশু, এক বছর ধরেও সন্তানের অপেক্ষায় মা ‘শিয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি’— রেজাউল করীম
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

২০৩০ বিশ্বকাপে ৬৪ দল! বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন ফিফা সভাপতি ইনফান্তিনো

২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিলেও, ২০৩০ বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা আরও বাড়িয়ে ৬৪ করার সম্ভাবনা খতিয়ে দেখছে ফিফা। এমন ইঙ্গিত দিয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

সম্প্রতি সুইস সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, চলমান বিশ্বকাপ শেষ হওয়ার পর ফিফার সংশ্লিষ্ট কমিটিগুলো ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব নিয়ে আলোচনা ও মূল্যায়ন করবে।

তিনি বলেন, “বিশ্বকাপ শুধু ইউরোপ বা দক্ষিণ আমেরিকার জন্য নয়, এটি পুরো বিশ্বের টুর্নামেন্ট। তাই আরও বেশি দেশের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।”

ইনফান্তিনোর মতে, বিশ্বের প্রতিটি দেশেরই বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখার সুযোগ থাকা উচিত। তিনি বলেন, ছোট দেশগুলোকে বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ দিলে তাদের ফুটবলের মান আরও উন্নত হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতা বাড়বে।

আরও পড়ুনঃ  রিপাবলিক বাংলা ছাড়লেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

এর আগে ১৯৯৮ থেকে ২০২২ সাল পর্যন্ত বিশ্বকাপে অংশ নিয়েছিল ৩২টি দল। ২০২৬ আসরে প্রথমবারের মতো সেই সংখ্যা বাড়িয়ে ৪৮ করা হয়েছে। বর্তমানে ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ শেষ পর্যায়ে রয়েছে।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে কড়া নিরাপত্তা, নিষিদ্ধ সংগঠনের ওপর থাকবে গোয়েন্দা নজরদারি

৪৮ দলের বিশ্বকাপকে ‘বিশাল সাফল্য’ হিসেবে উল্লেখ করে ফিফা সভাপতি বলেন, এবার সব মহাদেশের দলই গোল করেছে এবং অন্তত একটি করে পয়েন্ট অর্জন করেছে। অংশগ্রহণের সুযোগ বাড়ানোর ইতিবাচক প্রভাব মাঠের পারফরম্যান্সেও প্রতিফলিত হয়েছে।

আরও পড়ুনঃ  ‘গুলশানের চামেলি’ দিয়ে বড় পর্দায় ফিরছেন আমিন খান

উল্লেখ্য, ২০৩০ সালের বিশ্বকাপ হবে ইতিহাসের প্রথম বহু-মহাদেশীয় আয়োজন। উদ্বোধনী তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। এরপর টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো আয়োজন করবে মরক্কো, পর্তুগাল ও স্পেন।

ফিফা যদি ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব অনুমোদন করে, তবে দক্ষিণ আমেরিকার তিন স্বাগতিক দেশ প্রত্যেকেই একটি করে পূর্ণাঙ্গ গ্রুপ আয়োজনের সুযোগ পেতে পারে। বর্তমানে তাদের জন্য কেবল একটি করে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইরান ও যুক্তরাষ্ট্রের হরমুজ নিয়ে সমঝোতার আভাস, তবে ট্রাম্পের জন্য সুখবর নয়

২০৩০ বিশ্বকাপে ৬৪ দল! বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন ফিফা সভাপতি ইনফান্তিনো

আপডেটের সময়: ০৯:০৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিলেও, ২০৩০ বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা আরও বাড়িয়ে ৬৪ করার সম্ভাবনা খতিয়ে দেখছে ফিফা। এমন ইঙ্গিত দিয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

সম্প্রতি সুইস সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, চলমান বিশ্বকাপ শেষ হওয়ার পর ফিফার সংশ্লিষ্ট কমিটিগুলো ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব নিয়ে আলোচনা ও মূল্যায়ন করবে।

তিনি বলেন, “বিশ্বকাপ শুধু ইউরোপ বা দক্ষিণ আমেরিকার জন্য নয়, এটি পুরো বিশ্বের টুর্নামেন্ট। তাই আরও বেশি দেশের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।”

ইনফান্তিনোর মতে, বিশ্বের প্রতিটি দেশেরই বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখার সুযোগ থাকা উচিত। তিনি বলেন, ছোট দেশগুলোকে বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ দিলে তাদের ফুটবলের মান আরও উন্নত হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতা বাড়বে।

আরও পড়ুনঃ  রিপাবলিক বাংলা ছাড়লেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

এর আগে ১৯৯৮ থেকে ২০২২ সাল পর্যন্ত বিশ্বকাপে অংশ নিয়েছিল ৩২টি দল। ২০২৬ আসরে প্রথমবারের মতো সেই সংখ্যা বাড়িয়ে ৪৮ করা হয়েছে। বর্তমানে ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ শেষ পর্যায়ে রয়েছে।

আরও পড়ুনঃ  অস্ট্রেলিয়ায় প্রথম অনুশীলনেই স্বস্তির বার্তা দিলেন তাইজুল

৪৮ দলের বিশ্বকাপকে ‘বিশাল সাফল্য’ হিসেবে উল্লেখ করে ফিফা সভাপতি বলেন, এবার সব মহাদেশের দলই গোল করেছে এবং অন্তত একটি করে পয়েন্ট অর্জন করেছে। অংশগ্রহণের সুযোগ বাড়ানোর ইতিবাচক প্রভাব মাঠের পারফরম্যান্সেও প্রতিফলিত হয়েছে।

আরও পড়ুনঃ  কর্মকর্তা-কর্মচারীদের জন্য কারা অধিদপ্তরের মেডিকেল সেন্টার চালু, মিলবে বিনামূল্যে চিকিৎসাসেবা