ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, লালন উৎসব ও শীতকালীন সাংস্কৃতিক আয়োজন নিয়ে দিকনির্দেশনা পাঁচ বছরে ৫০০ তরুণ আইনজীবীকে দক্ষ করার লক্ষ্য, শুরু ইন্টার্নশিপের তৃতীয় ব্যাচ সুস্থ হয়ে চুয়েটে ফিরবেন উপাচার্য, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের গাঁজাসহ ধরা পড়লেন ছাত্রদল নেতা, এক দিনের কারাদণ্ড দেশের সব বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস: ইউজিসি সদস্য ড. মামুন আয়াসের জামিন শুনানিতে আদালতে তুলকালাম, বিচারকের সামনেই আইনজীবীদের হাতাহাতি পূজার ছুটিতে সাজেক বন্ধই থাকছে? নিষেধাজ্ঞা-অবরোধে কোটি টাকার বুকিং নিয়ে শঙ্কা সাভারে মাদানী সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মৌলভীবাজারে আ.লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী গ্রেফতার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

৭ জটিল রোগে সরকারি অনুদান পেতে এবার নতুন করে আবেদন করতে হবে, আগের আবেদন আর বিবেচনা হবে না

ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়া—এই সাতটি মারাত্মক রোগে আক্রান্ত রোগীদের সরকারি আর্থিক সহায়তা পেতে এবার নতুন করে আবেদন করতে হবে।

২০২৫-২৬ অর্থবছরে যারা আবেদন করেও অনুদান পাননি, তাদের আগের আবেদন নতুন অর্থবছরে স্বয়ংক্রিয়ভাবে বিবেচনা করা হবে না। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা-১ শাখা থেকে গত ৫ অক্টোবর জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী

নির্দেশনায় বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে আইডিএসডিপি (IDSDP) সফটওয়্যারে জমা পড়া যেসব আবেদনের বিপরীতে অনুদানের অর্থ বিতরণ করা সম্ভব হয়নি, সেগুলো অপেক্ষমাণ রয়েছে। সমাজসেবা অধিদপ্তর এসব আবেদন জেলা পর্যায় থেকে উপজেলা ইউনিটে স্থানান্তর করে সহায়তা দেওয়ার প্রস্তাব করেছিল।

তবে আগের অর্থবছরের আবেদনগুলো ২০১৯ সালের পুরনো নীতিমালার ভিত্তিতে করা হয়েছিল। অন্যদিকে, ২০২৬-২৭ অর্থবছরের জন্য অনুদানের পরিমাণ ও রোগের আওতা বাড়িয়ে নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

আরও পড়ুনঃ  মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, লুট ১৫ লাখ টাকার মালামাল

নতুন নীতিমালার নাম—
‘ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা, ২০২৬ (সংশোধিত)’।

এই নতুন নীতিমালা অনুযায়ী এবার অনুদান দেওয়া হবে। তাই আগের অর্থবছরের অপেক্ষমাণ আবেদনগুলো নতুন অর্থবছরে স্থানান্তর না করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। পরিবর্তে নতুন নীতিমালার আলোকে সংশ্লিষ্ট রোগীদের কাছ থেকে নতুন করে আবেদন গ্রহণ করে অনুদান বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে সমাজসেবা অধিদপ্তরকে।

আরও পড়ুনঃ  রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী

ফলে আগের অর্থবছরে আবেদন করেও অনুদান না পাওয়া রোগীদের এখন নতুন নীতিমালা অনুসরণ করে পুনরায় আবেদন করতে হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৭ জটিল রোগে সরকারি অনুদান পেতে এবার নতুন করে আবেদন করতে হবে, আগের আবেদন আর বিবেচনা হবে না

আপডেটের সময়: ০৬:৫০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়া—এই সাতটি মারাত্মক রোগে আক্রান্ত রোগীদের সরকারি আর্থিক সহায়তা পেতে এবার নতুন করে আবেদন করতে হবে।

২০২৫-২৬ অর্থবছরে যারা আবেদন করেও অনুদান পাননি, তাদের আগের আবেদন নতুন অর্থবছরে স্বয়ংক্রিয়ভাবে বিবেচনা করা হবে না। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা-১ শাখা থেকে গত ৫ অক্টোবর জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় বগুড়ার শাহেদের মৃত্যু, স্বামীর ফোনের অপেক্ষায় ছিলেন স্ত্রী

নির্দেশনায় বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে আইডিএসডিপি (IDSDP) সফটওয়্যারে জমা পড়া যেসব আবেদনের বিপরীতে অনুদানের অর্থ বিতরণ করা সম্ভব হয়নি, সেগুলো অপেক্ষমাণ রয়েছে। সমাজসেবা অধিদপ্তর এসব আবেদন জেলা পর্যায় থেকে উপজেলা ইউনিটে স্থানান্তর করে সহায়তা দেওয়ার প্রস্তাব করেছিল।

তবে আগের অর্থবছরের আবেদনগুলো ২০১৯ সালের পুরনো নীতিমালার ভিত্তিতে করা হয়েছিল। অন্যদিকে, ২০২৬-২৭ অর্থবছরের জন্য অনুদানের পরিমাণ ও রোগের আওতা বাড়িয়ে নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

আরও পড়ুনঃ  রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী

নতুন নীতিমালার নাম—
‘ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা, ২০২৬ (সংশোধিত)’।

এই নতুন নীতিমালা অনুযায়ী এবার অনুদান দেওয়া হবে। তাই আগের অর্থবছরের অপেক্ষমাণ আবেদনগুলো নতুন অর্থবছরে স্থানান্তর না করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। পরিবর্তে নতুন নীতিমালার আলোকে সংশ্লিষ্ট রোগীদের কাছ থেকে নতুন করে আবেদন গ্রহণ করে অনুদান বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে সমাজসেবা অধিদপ্তরকে।

আরও পড়ুনঃ  স্পেনের রাজাকে শুভেচ্ছাপত্র দিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান