ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, প্রাণ গেল এক ব্যক্তির প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বগুড়ার বিএনপি নেতা আব্দুর রহিম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে পুলিশ সুপার গ্রেপ্তার সৌদি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি হুথিদের ইসরায়েলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন কারিনার গয়না বিতর্কের পর আলোচনায় দীপিকার ‘ফি আমানিল্লাহ’ হার নতুন থানা-পৌরসভাসহ চার প্রস্তাবে সুপারিশ, নাকচ একটি বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, এনজিওগ্রাম সম্পন্ন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জুলাই চার্টার ও বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে মতভেদ, ১৮ আইন কর্মকর্তার পদত্যাগ

জুলাই চার্টার বাস্তবায়ন, বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচারক নিয়োগসংক্রান্ত বিষয়ে সরকারের অবস্থানের সঙ্গে মতপার্থক্যের জেরে ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (২৩ জুন) রাষ্ট্রপতির কাছে পাঠানো পৃথক পদত্যাগপত্রে তারা দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

আরও পড়ুনঃ  জলবায়ু সংকটে থাকা দেশগুলোকে ঋণ নয়, আর্থিক অনুদান দিতে হবে: তারেক রহমান

পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই চার্টার বাস্তবায়নে অগ্রগতি না হওয়া, বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার বিরোধিতা এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ বাতিলের বিষয়গুলো নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। তাদের মতে, এসব পদক্ষেপ সাংবিধানিক শাসন, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুনঃ  শিলাবৃষ্টিতে নুয়ে পড়েছে নালিতাবাড়ীর আমন ধান, ক্ষয়ক্ষতির শঙ্কায় কৃষকরা

পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা হলেন— ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভূঁইয়া, আসাদ উদ্দিন এবং মুহাম্মদ তারিকুল ইসলাম।

এছাড়া পদত্যাগকারী সহকারী অ্যাটর্নি জেনারেলরা হলেন— ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভূঁইয়া, আবদুল্লাহিল মারুফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির, রেজাউল ইসলাম এবং জাকির হোসেন।

আরও পড়ুনঃ  ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা

পদত্যাগপত্রে তারা আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে নিজেদের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে দায়িত্ব পালন অব্যাহত রাখা তাদের পক্ষে সম্ভব নয়। এ কারণে তারা অবিলম্বে কার্যকর হওয়ার শর্তে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি

জুলাই চার্টার ও বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে মতভেদ, ১৮ আইন কর্মকর্তার পদত্যাগ

আপডেটের সময়: ০৫:৩২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

জুলাই চার্টার বাস্তবায়ন, বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচারক নিয়োগসংক্রান্ত বিষয়ে সরকারের অবস্থানের সঙ্গে মতপার্থক্যের জেরে ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (২৩ জুন) রাষ্ট্রপতির কাছে পাঠানো পৃথক পদত্যাগপত্রে তারা দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

আরও পড়ুনঃ  ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা

পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই চার্টার বাস্তবায়নে অগ্রগতি না হওয়া, বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার বিরোধিতা এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ বাতিলের বিষয়গুলো নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। তাদের মতে, এসব পদক্ষেপ সাংবিধানিক শাসন, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুনঃ  উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির