ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদনকারী ব্রিটিশ আইনজীবী স্টিভেন পওলস কে? সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর পিছিয়ে না পড়ুক: ডা. জুবাইদা রহমান মানিকগঞ্জে রাতভর ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, আটক ১০ ইরানের সঙ্গে যুদ্ধ কার্যত শেষ, দাবি ট্রাম্পের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ছয় শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা জাজিরায় দোকান থেকে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ, পুলিশের ধারণা রাজনৈতিক কর্মসূচির জন্য সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে ৩ অধ্যাদেশ সংসদে উত্থাপন বিয়ের খবর ঘিরে রহস্য তৈরির কারণ জানালেন আসাদ নূর মেসি আছেন ফিফপ্রোর বিশ্ব একাদশে, নেই ব্যালন ডি’অরজয়ী কেইন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিতর্কিত ভিএআর সিদ্ধান্তে বাতিল জার্মানির গোল, ক্ষোভ নাগেলসমানদের

বিশ্বকাপের রাউন্ড অব ৩২–এ প্যারাগুয়ের বিপক্ষে জার্মানির অতিরিক্ত সময়ের একটি গোল বাতিল হওয়াকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সেই সিদ্ধান্তের পর শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বোস্টনে অনুষ্ঠিত ম্যাচে কাই হাভার্টজের গোলে ১-১ সমতায় ফেরার পর অতিরিক্ত সময়ে নাথানিয়েল ব্রাউনের কর্নার থেকে হেডে বল জালে পাঠান ডিফেন্ডার জোনাথান টাহ। জার্মান শিবির জয় উদযাপন শুরু করলেও ভিএআরের পর্যালোচনার পর মরক্কান রেফারি জালাল জায়েদ গোলটি বাতিল করেন।

আরও পড়ুনঃ  সাফ চ্যাম্পিয়নশিপে যোগ দিতে ঢাকায় হামজা চৌধুরী

ভিএআরের পর্যবেক্ষণে দেখা যায়, কর্নারের সময় জার্মান ডিফেন্ডার ওয়ালডেমার আন্তন প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিলকে বাধা দেন। ফিফার নতুন নির্দেশনা অনুযায়ী গোলরক্ষকের চলাচলে ইচ্ছাকৃত বাধা সৃষ্টি করলে সেটিকে ফাউল হিসেবে গণ্য করা যায়। সেই কারণেই গোলটি বাতিল করা হয়।

তবে সিদ্ধান্তটি নিয়ে ম্যাচ-পরবর্তী সময়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। রিপ্লেতে শারীরিক সংস্পর্শ খুবই সামান্য ছিল বলে দাবি করেন অনেক বিশ্লেষক। তাদের মতে, মাঠের সিদ্ধান্ত বদলে দেওয়ার মতো পর্যাপ্ত প্রমাণ ছিল না।

আরও পড়ুনঃ  শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে জয়ের স্বাদ পেল বাংলাদেশ

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালান শিয়ারার বিবিসিকে বলেন, গোলরক্ষক সামান্য স্পর্শেই পড়ে গিয়ে রেফারি ও ভিএআরকে বিভ্রান্ত করেছেন। তার ভাষায়, এমন পরিস্থিতিতে গোল বাতিল করা ছিল “ভয়াবহ সিদ্ধান্ত”।

আরও পড়ুনঃ  দুইবার দুই গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন ম্যানইউর

ম্যাচ শেষে জার্মান কোচ ইউলিয়ান নাগেলসমানও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, বাতিল হওয়া গোলটি বৈধ ছিল এবং এমন সিদ্ধান্ত “একেবারেই হাস্যকর”। তবে তিনি স্বীকার করেন, একটি মাত্র রেফারিং সিদ্ধান্তের ওপর নির্ভর না করে জার্মানির আরও ভালো খেলাই উচিত ছিল।

গোল বাতিল হওয়ার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে তিনটি শট মিস করে ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় জার্মানি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদনকারী ব্রিটিশ আইনজীবী স্টিভেন পওলস কে?

বিতর্কিত ভিএআর সিদ্ধান্তে বাতিল জার্মানির গোল, ক্ষোভ নাগেলসমানদের

আপডেটের সময়: ০১:১৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বিশ্বকাপের রাউন্ড অব ৩২–এ প্যারাগুয়ের বিপক্ষে জার্মানির অতিরিক্ত সময়ের একটি গোল বাতিল হওয়াকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সেই সিদ্ধান্তের পর শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বোস্টনে অনুষ্ঠিত ম্যাচে কাই হাভার্টজের গোলে ১-১ সমতায় ফেরার পর অতিরিক্ত সময়ে নাথানিয়েল ব্রাউনের কর্নার থেকে হেডে বল জালে পাঠান ডিফেন্ডার জোনাথান টাহ। জার্মান শিবির জয় উদযাপন শুরু করলেও ভিএআরের পর্যালোচনার পর মরক্কান রেফারি জালাল জায়েদ গোলটি বাতিল করেন।

আরও পড়ুনঃ  “আইসিসি মাসসেরার দৌড়ে সোবহানা মোস্তারি: অস্ট্রেলিয়ায় ১১৮ রানের ঐতিহাসিক ইনিংস”

ভিএআরের পর্যবেক্ষণে দেখা যায়, কর্নারের সময় জার্মান ডিফেন্ডার ওয়ালডেমার আন্তন প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিলকে বাধা দেন। ফিফার নতুন নির্দেশনা অনুযায়ী গোলরক্ষকের চলাচলে ইচ্ছাকৃত বাধা সৃষ্টি করলে সেটিকে ফাউল হিসেবে গণ্য করা যায়। সেই কারণেই গোলটি বাতিল করা হয়।

তবে সিদ্ধান্তটি নিয়ে ম্যাচ-পরবর্তী সময়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। রিপ্লেতে শারীরিক সংস্পর্শ খুবই সামান্য ছিল বলে দাবি করেন অনেক বিশ্লেষক। তাদের মতে, মাঠের সিদ্ধান্ত বদলে দেওয়ার মতো পর্যাপ্ত প্রমাণ ছিল না।

আরও পড়ুনঃ  মেসি আছেন ফিফপ্রোর বিশ্ব একাদশে, নেই ব্যালন ডি’অরজয়ী কেইন