ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মেঘনায় গোসল করতে নেমে নিখোঁজ, যমজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার আব্দুল্লাহপুর-টঙ্গির ড্রেনেজ ও রোড আইল্যান্ডের কাজ ডিসেম্বরেই শেষের নির্দেশ চট্টগ্রাম বন্দরের নিলামযোগ্য পণ্য ১৫ কার্যদিবসে খালাসের নির্দেশ বঙ্গোপসাগরে লঘুচাপ, মাছ ধরার নৌকাকে গভীরে না যাওয়ার নির্দেশ ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি, অফিস-আদালতে স্বাভাবিক কার্যক্রম আজমল হত্যার বিচারের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সাক্ষাৎ মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি সৌদির পাশে সামরিক সহায়তায় প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

লন্ডন মাতাবে ওয়ারফেজ, জেফার ও মুযা

আগামী ১৯ জুলাই (রোববার) লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ফেস্ট অ্যান্ড অ্যাওয়ার্ড ইউকে’ শীর্ষক বিশেষ কনসার্ট। অ্যামব্রোসিয়ানস ইভেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডের উদ্যোগে আয়োজিত এ আয়োজনে প্রথমবারের মতো যুক্তরাজ্যে পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ।

তাদের সঙ্গে মঞ্চে থাকবেন জনপ্রিয় শিল্পী জেফার, মুযা এবং বাপ্পী। লন্ডনের দ্য রয়্যাল রিজেন্সিতে আয়োজিত এ কনসার্ট উপস্থাপনা করবেন সামা মেহজাবিন রিনতি ও রাফসান সাবাব। কনসার্টটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রয়েছেন ব্যারিস্টার নিশাত খুশবু।

আরও পড়ুনঃ  জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার

রোববার (২৮ জুন) পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অ্যামব্রোসিয়ানস ইভেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালক ইমরান চৌধুরী এসব তথ্য জানান। তিনি বলেন, ইতোমধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে এবং অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই টিকিট পাওয়া যাচ্ছে। প্রবাসী বাঙালিরা এ আয়োজন ঘিরে ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন।

আরও পড়ুনঃ  ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে সচেতনতার বার্তা, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পদযাত্রা

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কনসার্ট শেষে দর্শকরা একসঙ্গে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল উপভোগ করার সুযোগ পাবেন।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক এমডি জুনাইদ রিয়াজ, কাজী সুমন, হেফাজুল করিম রকিব ও ফাহাদ হোসাইন। এছাড়া উপস্থিত ছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ফেরদৌস রহমান রিকা, সায়েদা তানজিনা আকতার, সাবাবা কামালসহ অনেকে।

আরও পড়ুনঃ  আব্দুল্লাহপুর-টঙ্গির ড্রেনেজ ও রোড আইল্যান্ডের কাজ ডিসেম্বরেই শেষের নির্দেশ

টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে https://banglafest.co.uk/events ঠিকানায়। এছাড়া আপটন পার্ক নিশাস ক্যাফে, হোয়াইটচ্যাপেল ক্যাফে কর্নার এবং ম্যানর পার্ক মাম ক্যাফে থেকেও সরাসরি টিকিট সংগ্রহ করা যাবে।

টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রিমিয়াম £৩০, নরমাল £২৫ এবং ভিআইপি £৮০। বিশেষ প্রমো কোড ব্যবহারে ছাড়ের সুযোগও থাকছে।

উল্লেখ্য, কনসার্টটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে যমুনা টেলিভিশন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মেঘনায় গোসল করতে নেমে নিখোঁজ, যমজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

লন্ডন মাতাবে ওয়ারফেজ, জেফার ও মুযা

আপডেটের সময়: ১২:০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬

আগামী ১৯ জুলাই (রোববার) লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ফেস্ট অ্যান্ড অ্যাওয়ার্ড ইউকে’ শীর্ষক বিশেষ কনসার্ট। অ্যামব্রোসিয়ানস ইভেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডের উদ্যোগে আয়োজিত এ আয়োজনে প্রথমবারের মতো যুক্তরাজ্যে পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ।

তাদের সঙ্গে মঞ্চে থাকবেন জনপ্রিয় শিল্পী জেফার, মুযা এবং বাপ্পী। লন্ডনের দ্য রয়্যাল রিজেন্সিতে আয়োজিত এ কনসার্ট উপস্থাপনা করবেন সামা মেহজাবিন রিনতি ও রাফসান সাবাব। কনসার্টটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রয়েছেন ব্যারিস্টার নিশাত খুশবু।

আরও পড়ুনঃ  গাজাজুড়ে ঝুঁকিতে অন্তত দুই হাজার ভবন, নিখোঁজ শতাধিক: গাজার স্বাস্থ্য মহাপরিচালক

রোববার (২৮ জুন) পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অ্যামব্রোসিয়ানস ইভেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালক ইমরান চৌধুরী এসব তথ্য জানান। তিনি বলেন, ইতোমধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে এবং অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই টিকিট পাওয়া যাচ্ছে। প্রবাসী বাঙালিরা এ আয়োজন ঘিরে ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন।

আরও পড়ুনঃ  এশিয়ান গেমসে অভিষেকেই চীনের কাছে ১৩-০ গোলে হার বাংলাদেশের

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কনসার্ট শেষে দর্শকরা একসঙ্গে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল উপভোগ করার সুযোগ পাবেন।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক এমডি জুনাইদ রিয়াজ, কাজী সুমন, হেফাজুল করিম রকিব ও ফাহাদ হোসাইন। এছাড়া উপস্থিত ছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ফেরদৌস রহমান রিকা, সায়েদা তানজিনা আকতার, সাবাবা কামালসহ অনেকে।

আরও পড়ুনঃ  ফোনের কয়েকটি অস্বাভাবিক আচরণেই মিলতে পারে স্পাইওয়্যারের সংকেত