ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির ইরানের হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র ঢাবি এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুই বিস্ফোরণ, আহত ২ ইরান সীমান্তে শিব ক্রসিং খুলছে ইরাক, বন্ধ হচ্ছে মানদালি রেলের কেনাকাটায় দুর্নীতির অভিযোগ, খিলগাঁও লোকো শেডে দুদকের অভিযান ৯-১০ ঘণ্টার উৎকণ্ঠার অবসান, বাবাকে ফিরে পেলেন মেঘলা মুক্তা শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে নিশ্চিত নন প্রতিমন্ত্রী নুর ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা বিনা মূল্যে রামেক পরিচালকের সঙ্গে বৈঠক করতে গিয়ে পুলিশ হেফাজতে ছাত্রলীগের সাবেক দুই নেতা সিরাজগঞ্জে রেললাইনে আগুনের ঘটনায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মেসির চাপ কমাতে আর্জেন্টিনার একাদশে তিন পরিবর্তনের পরিকল্পনা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৩৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ৫৩ সময় দেখুন

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। নকআউট পর্বের এই লড়াইয়ের আগে দলের একাদশে তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের পরিকল্পনা করেছেন কোচ লিওনেল স্কালোনি। মূল লক্ষ্য, অধিনায়ক লিওনেল মেসির ওপর থেকে অতিরিক্ত চাপ কমিয়ে দলকে আরও ভারসাম্যপূর্ণ করা।

ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে। নির্ধারিত সময়ের সঙ্গে মিল রেখে কেনেসো স্টেট ইউনিভার্সিটিতে অনুশীলন করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

স্কালোনির নজরে ভুল সংশোধন

গ্রুপ পর্বের পারফরম্যান্স বিশ্লেষণ করে স্কালোনি বুঝেছেন, বল হারানোর পর দ্রুত প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করতে হবে। একই সঙ্গে আক্রমণ ও মাঝমাঠে আরও গতি আনতে চান তিনি। এ কারণে একাদশে তিনটি পরিবর্তন প্রায় নিশ্চিত।

আরও পড়ুনঃ  সাফ চ্যাম্পিয়নশিপে যোগ দিতে ঢাকায় হামজা চৌধুরী

অনুশীলনের সময় স্কালোনিকে মেসি, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস ও নাহুয়েল মলিনার সঙ্গে আলাদাভাবে আলোচনা করতে দেখা যায়।

ডিফেন্সে ফিরছেন তালিয়াফিকো

প্রথম পরিবর্তন আসছে রক্ষণভাগে। ফাকুন্দো মেদিনার জায়গায় বাঁ-প্রান্তের ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকোকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন স্কালোনি।

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে মেদিনার পেশিতে টান ধরায় তাকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। অভিজ্ঞ তালিয়াফিকোর ফেরায় ডিফেন্স আরও শক্তিশালী হবে বলে মনে করছেন কোচ।

আরও পড়ুনঃ  ঘন কুয়াশায় এফএ কাপের ম্যাচ, বলই দেখতে পাচ্ছিলেন না ধারাভাষ্যকাররা

মাঝমাঠে পারেদেসের প্রত্যাবর্তন

দ্বিতীয় পরিবর্তনটি হচ্ছে মাঝমাঠে। থিয়াগো আলমাদার পরিবর্তে একাদশে ফিরছেন লিয়ান্দ্রো পারেদেস।

সংবাদ সম্মেলনেই স্কালোনি নিশ্চিত করেছেন, পারেদেস শুরু থেকেই খেলবেন। তার উপস্থিতিতে রদ্রিগো দে পল, এনজো ফের্নান্দেস ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টারকে নিয়ে শক্তিশালী মিডফিল্ড গঠন করবে আর্জেন্টিনা। এই কম্বিনেশনটি কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে সফল হয়েছিল।

লাউতারোর বদলে আলভারেজ

তৃতীয় পরিবর্তন আক্রমণভাগে। লাউতারো মার্তিনেজের পরিবর্তে সুযোগ পাচ্ছেন হুলিয়ান আলভারেজ।

আরও পড়ুনঃ  কেপটাউন বল টেম্পারিং: নতুন তদন্তে রাজি নয় ক্রিকেট অস্ট্রেলিয়া

বিশ্বকাপের আগে গোড়ালির চোট কাটিয়ে ফেরা আলভারেজকে বল হারানোর পর দ্রুত প্রেসিং করার ক্ষেত্রে বেশি কার্যকর মনে করছে কোচিং স্টাফ। তাই মেসির পাশে আক্রমণে দেখা যেতে পারে আতলেতিকো মাদ্রিদের এই ফরোয়ার্ডকে।

সম্ভাব্য একাদশ

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ

রক্ষণভাগ: নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো

মাঝমাঠ: রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফের্নান্দেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার

আক্রমণভাগ: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ

মিশরের বিপক্ষে জয় তুলে নিয়ে টানা আরেকটি বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করাই এখন স্কালোনির দলের একমাত্র লক্ষ্য।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির

মেসির চাপ কমাতে আর্জেন্টিনার একাদশে তিন পরিবর্তনের পরিকল্পনা

আপডেটের সময়: ০৯:৩৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। নকআউট পর্বের এই লড়াইয়ের আগে দলের একাদশে তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের পরিকল্পনা করেছেন কোচ লিওনেল স্কালোনি। মূল লক্ষ্য, অধিনায়ক লিওনেল মেসির ওপর থেকে অতিরিক্ত চাপ কমিয়ে দলকে আরও ভারসাম্যপূর্ণ করা।

ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে। নির্ধারিত সময়ের সঙ্গে মিল রেখে কেনেসো স্টেট ইউনিভার্সিটিতে অনুশীলন করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

স্কালোনির নজরে ভুল সংশোধন

গ্রুপ পর্বের পারফরম্যান্স বিশ্লেষণ করে স্কালোনি বুঝেছেন, বল হারানোর পর দ্রুত প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করতে হবে। একই সঙ্গে আক্রমণ ও মাঝমাঠে আরও গতি আনতে চান তিনি। এ কারণে একাদশে তিনটি পরিবর্তন প্রায় নিশ্চিত।

আরও পড়ুনঃ  সাফ চ্যাম্পিয়নশিপে যোগ দিতে ঢাকায় হামজা চৌধুরী

অনুশীলনের সময় স্কালোনিকে মেসি, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস ও নাহুয়েল মলিনার সঙ্গে আলাদাভাবে আলোচনা করতে দেখা যায়।

ডিফেন্সে ফিরছেন তালিয়াফিকো

প্রথম পরিবর্তন আসছে রক্ষণভাগে। ফাকুন্দো মেদিনার জায়গায় বাঁ-প্রান্তের ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকোকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন স্কালোনি।

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে মেদিনার পেশিতে টান ধরায় তাকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। অভিজ্ঞ তালিয়াফিকোর ফেরায় ডিফেন্স আরও শক্তিশালী হবে বলে মনে করছেন কোচ।

আরও পড়ুনঃ  বৃষ্টিতে ভেসে গেল ভারত-নিউজিল্যান্ডের তৃতীয় ওয়ানডে