ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা তিন দিনের সফরে সৌদি আরব গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী অস্ত্র-সংকটের তথ্য জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় বোনের বিয়ের বাজার শেষে নিথর দেহে ফিরলেন ভাই দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালে সার্কুলারের নির্দেশ হাইকোর্টের আলভারেজকে পেতে ১১৫ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত বার্সেলোনা! চাঁদপুরে মামলা পরিচালনাকালে আইনজীবীর মৃত্যু হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের, ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলো কল রেকর্ড অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী, উপহার দিলেন হারমোনিয়াম বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

৩১ আগস্ট প্রকাশ হবে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২৮ সময় দেখুন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদের জন্য ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী ৩১ জুলাই ২০০৮-কে যোগ্যতা অর্জনের ভিত্তি তারিখ নির্ধারণ করা হয়েছে। যাদের জন্ম ৩১ জুলাই ২০০৮ বা তার আগে এবং যারা ৩১ জুলাই ২০২৬-এর মধ্যে ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন বা হবেন, তাদের চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

আরও পড়ুনঃ   রাজধানীর চারপাশের নদীদূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, হালনাগাদ করা খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত করে সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তাদের কাছে পাঠানোর শেষ সময় ৪ আগস্ট। এরপর ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।

খসড়া তালিকা প্রকাশের পর ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও তথ্য সংশোধনের আবেদন গ্রহণ করা হবে। এসব আবেদন নিষ্পত্তির শেষ সময় ২৭ আগস্ট এবং সংশোধিত তথ্য তালিকাভুক্ত করার কাজ শেষ হবে ২৮ আগস্ট। সব প্রক্রিয়া শেষে ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

আরও পড়ুনঃ  দ্রুত দশম ওয়েজবোর্ড ঘোষণার দাবি সাংবাদিক নেতাদের

নির্দেশনায় আরও বলা হয়েছে, ভোটার তালিকা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে স্থানীয়ভাবে ব্যাপক প্রচারণা চালাতে হবে। এ জন্য মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে ইমাম ও পুরোহিতদের মাধ্যমে ঘোষণা দেওয়ার পাশাপাশি স্থানীয় গণমাধ্যম ও কেবল অপারেটরের সহযোগিতায় জনসচেতনতামূলক প্রচারের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  ফিরে দেখা ৪ আগস্ট ২০২৪: ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত কেন ছিল ঐতিহাসিক

এ ছাড়া খসড়া ভোটার তালিকায় নারী-পুরুষের তথ্যের অসামঞ্জস্য, ধর্মসংক্রান্ত ভুল কিংবা অন্য যেকোনো তথ্যগত ত্রুটি থাকলে নির্ধারিত সময়ের মধ্যে তা সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা

৩১ আগস্ট প্রকাশ হবে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা

আপডেটের সময়: ০৮:২৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদের জন্য ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী ৩১ জুলাই ২০০৮-কে যোগ্যতা অর্জনের ভিত্তি তারিখ নির্ধারণ করা হয়েছে। যাদের জন্ম ৩১ জুলাই ২০০৮ বা তার আগে এবং যারা ৩১ জুলাই ২০২৬-এর মধ্যে ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন বা হবেন, তাদের চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

আরও পড়ুনঃ  ফিরে দেখা ৪ আগস্ট ২০২৪: ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত কেন ছিল ঐতিহাসিক

নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, হালনাগাদ করা খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত করে সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তাদের কাছে পাঠানোর শেষ সময় ৪ আগস্ট। এরপর ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।

খসড়া তালিকা প্রকাশের পর ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও তথ্য সংশোধনের আবেদন গ্রহণ করা হবে। এসব আবেদন নিষ্পত্তির শেষ সময় ২৭ আগস্ট এবং সংশোধিত তথ্য তালিকাভুক্ত করার কাজ শেষ হবে ২৮ আগস্ট। সব প্রক্রিয়া শেষে ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

আরও পড়ুনঃ  সেউতা অভিবাসন সংকট: জরুরি বৈঠকে বসছে ইইউ, সীমান্ত নিরাপত্তায় জোর