ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার বিভাগে ১৮ পদে নিয়োগ তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি, নারীদের জন্য বরাদ্দ ৫০টি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক শেখ হাসিনার জন্য ভারত প্রশ্রয় ও নিরাপত্তার জায়গা: রিজভী প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ শেখ হাসিনা, জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলায় হেলাল খানের বিরুদ্ধে স্ত্রীর প্রতিবাদ পোশাক খাত অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ তৎপর: শামা ওবায়েদ দক্ষ জনশক্তি তৈরি ও মানবপাচার রোধে কাজ করছে সরকার: শামা ওবায়েদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

খুলনায় কিশোরী হত্যা: আদালতে মায়ের স্বীকারোক্তি, পলাতক বাবা

খুলনায় দশম শ্রেণির ছাত্রী আরফান হোসেন নির্জনা (১৬) হত্যার ঘটনায় আদালতে জবানবন্দি দিয়ে দায় স্বীকার করেছেন তার মা সীমা আক্তার। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এদিকে, ঘটনার পর থেকে নির্জনার বাবা মো. আলীম হোসেন আকাশ পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

আদালত সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে মা-মেয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সীমা আক্তার মেয়েকে কয়েকটি চড়-থাপ্পড় মারেন। এ সময় ঘরের ভেতরের শোরগোল শুনে বাবা আলীম হোসেন আকাশ এসে দুজনকে চুপ থাকতে বলেন। জবানবন্দি অনুযায়ী, নির্জনা চুপ না করায় তিনি একটি কাঠের লাকড়ি দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  বাংলাদেশি পণ্য আমদানি ও দক্ষ কর্মী নিয়োগে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

পরে নির্জনার মরদেহ ঘরের ভেতরে থাকা একটি ছেঁড়া লুঙ্গি ও প্লাস্টিকের বস্তায় ভরে মোটরসাইকেলে করে নগরীর নিরালা প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে আসেন বলে জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  টানা পঞ্চম দফায় কমল সোনার দাম, ভরি এখন ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা

পুলিশ জানায়, পরিবারের অমতে বিয়ে করাকে কেন্দ্র করে নির্জনার সঙ্গে পরিবারের বিরোধ চলছিল। গত ২১ এপ্রিল তিনি তেরখাদা উপজেলার আজগড়া এলাকার মোস্তাফিজুর রহমানকে বিয়ে করেন। পরে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে ফিরিয়ে আনেন। ঘটনার দিনও তিনি শ্বশুরবাড়িতে যাওয়ার চেষ্টা করলে তাকে বুঝিয়ে আবার বাড়িতে নিয়ে আসা হয়। এরপর বিকেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে বসানো হলো দুটি স্টেন্ট

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নির্জনার বাবা এখনও পলাতক থাকায় তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য জানাতে খুলনা মেট্রোপলিটন পুলিশ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা

খুলনায় কিশোরী হত্যা: আদালতে মায়ের স্বীকারোক্তি, পলাতক বাবা

আপডেটের সময়: ০৯:৪৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

খুলনায় দশম শ্রেণির ছাত্রী আরফান হোসেন নির্জনা (১৬) হত্যার ঘটনায় আদালতে জবানবন্দি দিয়ে দায় স্বীকার করেছেন তার মা সীমা আক্তার। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এদিকে, ঘটনার পর থেকে নির্জনার বাবা মো. আলীম হোসেন আকাশ পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

আদালত সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে মা-মেয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সীমা আক্তার মেয়েকে কয়েকটি চড়-থাপ্পড় মারেন। এ সময় ঘরের ভেতরের শোরগোল শুনে বাবা আলীম হোসেন আকাশ এসে দুজনকে চুপ থাকতে বলেন। জবানবন্দি অনুযায়ী, নির্জনা চুপ না করায় তিনি একটি কাঠের লাকড়ি দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  বাংলাদেশি পণ্য আমদানি ও দক্ষ কর্মী নিয়োগে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

পরে নির্জনার মরদেহ ঘরের ভেতরে থাকা একটি ছেঁড়া লুঙ্গি ও প্লাস্টিকের বস্তায় ভরে মোটরসাইকেলে করে নগরীর নিরালা প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে আসেন বলে জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ‘সব অস্থিরতার মাঝে ভিকিই আমার শান্তির আশ্রয়’, জানালেন ক্যাটরিনা

পুলিশ জানায়, পরিবারের অমতে বিয়ে করাকে কেন্দ্র করে নির্জনার সঙ্গে পরিবারের বিরোধ চলছিল। গত ২১ এপ্রিল তিনি তেরখাদা উপজেলার আজগড়া এলাকার মোস্তাফিজুর রহমানকে বিয়ে করেন। পরে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে ফিরিয়ে আনেন। ঘটনার দিনও তিনি শ্বশুরবাড়িতে যাওয়ার চেষ্টা করলে তাকে বুঝিয়ে আবার বাড়িতে নিয়ে আসা হয়। এরপর বিকেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল