ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে গোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র ‘আর কত কান্না থামাব, কত চোখের পানি ফেলবে মানুষ’: রাজু মোল্যার জানাজায় রিজভী দেশে গৃহযুদ্ধ শুরুর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের হিসাবে অসংগতি ১৯ নভেম্বর উদ্বোধন, ২০ নভেম্বর থেকে চলবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন ‘বিশ্বের অন্য কোনো দেশ এত দালাল উৎপাদন করতে পারেনি’: সংসদে শফিকুর রহমান প্রথমবার বাবা হলেন ব্রাজিলের এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক ববিতে পাঁচ কর্মকর্তাকে মারধরের পর প্রক্টর অফিসে নেওয়ার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জুয়া, অনলাইন জুয়া ও মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স ঘোষণা

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ | ফাইল ছবি

দৈনিক বিশ্বসংবাদ ডেস্ক | ২৭ এপ্রিল ২০২৬,

সরকার আগামী ৩০ এপ্রিলের পর থেকে দেশে অনলাইন জুয়া, জুয়া এবং মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ সোমবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন একটি নোটিশের জবাবে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, সরকার এ বিষয়ে “জিরো টলারেন্স” নীতি গ্রহণ করেছে এবং যুবসমাজকে রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুনঃ  পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা ও আগুন

মন্ত্রী জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন অভিজাত এলাকায় গড়ে ওঠা অবৈধ সিসা লাউঞ্জ ও মাদক স্পটের বিরুদ্ধে ইতোমধ্যে অভিযান চলছে এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

তিনি বলেন, অতীতে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এসব অবৈধ কার্যক্রম চললেও এখন নিয়মিত অভিযান চালিয়ে সেগুলো বন্ধ করার চেষ্টা চলছে। ঠিকানা পরিবর্তন করেও যেন কেউ এসব ব্যবসা চালাতে না পারে, সেজন্য গোয়েন্দা পর্যবেক্ষণ বাড়ানো হয়েছে।

আরও পড়ুনঃ  সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ৩০ এপ্রিল সংসদের অধিবেশন শেষ হওয়ার পর সারা দেশে সমন্বিত অভিযান শুরু হবে। অভিযানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  ‘আর কত কান্না থামাব, কত চোখের পানি ফেলবে মানুষ’: রাজু মোল্যার জানাজায় রিজভী

এদিকে নোটিশ প্রদানকারী সংসদ সদস্য রাজধানীর সিসা লাউঞ্জ ও অবৈধ কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এর জবাবে মন্ত্রী জানান, বিভিন্ন সময় অভিযান চালিয়ে এসব বন্ধ করা হলেও পরে আবার চালু হওয়ার প্রবণতা দেখা গেছে, যা এবার কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

জুয়া, অনলাইন জুয়া ও মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স ঘোষণা

আপডেটের সময়: ০৮:১৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

দৈনিক বিশ্বসংবাদ ডেস্ক | ২৭ এপ্রিল ২০২৬,

সরকার আগামী ৩০ এপ্রিলের পর থেকে দেশে অনলাইন জুয়া, জুয়া এবং মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ সোমবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন একটি নোটিশের জবাবে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, সরকার এ বিষয়ে “জিরো টলারেন্স” নীতি গ্রহণ করেছে এবং যুবসমাজকে রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুনঃ  পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা ও আগুন

মন্ত্রী জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন অভিজাত এলাকায় গড়ে ওঠা অবৈধ সিসা লাউঞ্জ ও মাদক স্পটের বিরুদ্ধে ইতোমধ্যে অভিযান চলছে এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

তিনি বলেন, অতীতে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এসব অবৈধ কার্যক্রম চললেও এখন নিয়মিত অভিযান চালিয়ে সেগুলো বন্ধ করার চেষ্টা চলছে। ঠিকানা পরিবর্তন করেও যেন কেউ এসব ব্যবসা চালাতে না পারে, সেজন্য গোয়েন্দা পর্যবেক্ষণ বাড়ানো হয়েছে।

আরও পড়ুনঃ  দেশে গৃহযুদ্ধ শুরুর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ৩০ এপ্রিল সংসদের অধিবেশন শেষ হওয়ার পর সারা দেশে সমন্বিত অভিযান শুরু হবে। অভিযানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন: আওয়ামী লীগের নাশকতায় কেন কোনো পদক্ষেপ নেই?